জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি : দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুর মহানগরীর ঠিকাদারপাড়া পূজা মণ্ডপের জমি সংক্রান্ত বিরোধের জেরে বিজয়া দশমীর দুই দিন পরও প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ, হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মণ্ডপের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টা ২৫ মিনিটে মণ্ডপের জমির মালিক রীতা রানী রায় মন্দির কমিটির লোকজনকে মণ্ডপে থাকা সব প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যেতে বলেন। মন্দির কমিটির পক্ষ থেকে দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে লক্ষ্মী প্রতিমা মণ্ডপে রেখে যাওয়ার কথা বলা হলে এতে আপত্তি জানান জমির মালিক। তিনি সব প্রতিমা সরিয়ে নেওয়ার দাবি করেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে মন্দির কমিটির লোকজন ঠিকাদারপাড়া মোড়ে স্টেশন রোড অবরোধ করেন। খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তোফায়েল আহমেদ এবং কোতোয়ালি মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন কুমার চ্যাটার্জী ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ কর্মকর্তারা পূজা কমিটির সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। পরে উভয় পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি। রাত পর্যন্ত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান করেন।
এদিকে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্যোগে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। সিদ্ধান্ত হওয়ার পর প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানা গেছে।
অন্যদিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মণ্ডপ এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার রাত ১টা পর্যন্ত জমির মালিক রীতা রানী রায়কে মণ্ডপের সামনে অবস্থান করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মণ্ডপের সামনে প্রায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
দুই দিনেও প্রতিমা বিসর্জন না হওয়ায় মণ্ডপ সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রশাসনের উদ্যোগে আলোচনার মাধ্যমে দ্রুত বিরোধের নিষ্পত্তি হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-22_19-29-03-800.jpg)







![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-20_16-57-03-818.jpg)







