সর্বশেষ
সর্বশেষ

Day: January 20, 2024

রংপুরে এপেক্স ক্লাব অব রংপুরের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে এপেক্স ক্লাব অব রংপুর ও বাবুপাড়া স্পোর্টিং ক্লাব যৌথ আয়োজনে পূর্ব রেলগেট নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার দুঃস্থ, এতিম শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গতকাল শনিবার (২০ জানুয়ারী) বিকেলে নগরীর বাবুপাড়া লিচু বাগান সংলগ্ন পূর্ব রেলগেট নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রবিউল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহ সভাপতি নাসির খান, সাংগঠনিক সম্পাদক ফাঈম আক্তার কোষাধ্যক্ষ সাইদ, এপেক্স ক্লাব অব রংপুরের সভাপতি এপেক্সিয়ান গৌতম সরকার, তিস্তা ক্লাবের আইপিপি এপেক্সিয়ান সমসের আলী। কম্বল বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ সাদিকুল ইসলাম।এ সময় মাদ্রাসার ৬৫ জন ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

Read More »

রংপুর মহানগর আওয়ামীলীগের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে অসহায়, দুঃস্থ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কন্বল) বিতরণ করা হয়। গতকাল (২০ জানুয়ারি) শনিবার সকাল ১১টায় নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে অসহায়, দুঃস্থ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কন্বল) বিতরণ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন । এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, আহবায়ক কমিটির সদস্য এডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, শফিকুল ইসলাম রাহেল, বাস্তুহারা লীগের নেতা মনু মিয়াসহ অন্যান্য নেতাকর্মী।

Read More »

রংপুর জেলা আওয়ামীলীগের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে অসহায়, দুঃস্থ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কন্বল) বিতরণ করা হয়। গতকাল (২০ জানুয়ারি) শনিবার সকাল ১১টায় নগরীর বেতপট্টিস্থ রংপুর জেলা আওয়ামীলীগের দলিয় কার্যালয়ে অসহায়, দুঃস্থ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কন্বল) বিতরণ করেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল । এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, এডভোটে আনোয়ারুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য জিন্নাত হোসেন লাভলু, গোলাম মোস্তফা মনি, সজিবুর রহমান প্রামানিক, মওদুদ আহমেদ, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা মহিলালীগের সভাপতি মরতুজা মনসুর, জেলা যুবলীগের সভাপতি লক্ষিন চন্দ্র দাস, কৃষকলীগের নেতা শহিদুল ইসলাম দুখুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

বিরোধী দল হওয়ার ক্ষেত্রে এখনো সিগন্যাল পাইনি : জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: এখন পর্যন্ত বিরোধী দল হওয়ার ক্ষেত্রে কোনো সিগন্যাল পাননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি। তবে আশা করছি সংসদ অধিবেশন শুরুর আগেই স্পিকারের কাছ থেকে আমরা একটা মতামত পাব হয়তো। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিন দিনের ব্যক্তিগত সফরে শনিবার রংপুর এসে প্রথমে পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন জিএম কাদের। পরে স্কাই ভিউতে এসে সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলেন। এ সময় বিরোধী দলে থাকা প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমরা গত সংসদে প্রধান বিরোধী দল ছিলাম। দেশ ও জাতির কল্যাণে সব সময় আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সরকারের গঠনমূলক সমালোচনা এবং আমাদের সুপারিশসহ অনিয়ম-দুর্নীতি ও জনগণের পক্ষে যেসব দাবি উত্থাপন করার কথা সেগুলো আমরা তুলে ধরেছি। এখনো আমরা সেই রাজনীতি করছি। তিনি আরও বলেন, বর্তমান সংসদে প্রধান দুটি দলের মধ্যে একটি আওয়ামী লীগ। নৌকা মার্কা নিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল হিসেবে সরকার গঠন করেছে। তারপরই লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির আমরা ১১ জন সংসদ সদস্য আলাদা আরেকটি রাজনৈতিক দল। ।আর যারা রয়েছেন তারা আওয়ামী লীগের সহমতের আওতার ভেতরে। সেই কারণে আমরা মনে করি সরকারের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাপা চেয়ারম্যান বলেন, সরকার যদি জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে অবস্থান নাও দেয় তারপরও দেশ ও জাতির কল্যাণে সরকারের বিরুদ্ধে একমাত্র দল হিসেবে আমাদের দায়িত্ব থাকবে সরকারের সমালোচনা করা। জনগণের চোখে সরকারের যেসব ভুল-ত্রুটি ধরা পড়ছে সেগুলোকে সংসদে তুলে ধরা এবং সেগুলো সম্পর্কে সুপারিশ দিয়ে সরকারকে সহায়তা করে সঠিক পথে চালনা করা। কাজেই যে কোনো পর্যায়েই আমাদের সিদ্ধান্ত হলো আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব। এই মুহূর্তে এটা বেশি জরুরি। জিএম কাদের বলেন, বিরোধী দলের নেতা বা অন্যকিছু পদ-পদবি নির্ধারণ করা স্পিকারের আওতাধীন। যদিও আমরা জানি সার্বিকভাবে এটা (বিরোধী দল) জাতীয় পার্টির পাওয়ার কথা। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা জাতীয় পার্টির সংসদীয় দল থেকে আমাকে বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং চিফ হুইপ হিসেবে মজিবুল হক চুন্নুর নাম আমরা প্রস্তাব করে একটা রেজুলেশন নিয়েছি। সেটা আমরা মাননীয় স্পিকারের কাছে পত্র মারফত পেশ করেছি। নির্বাচনের পর ঢাকায় বিক্ষোভ হয়েছে। অনেককে বহিষ্কার করা হয়েছে। গুঞ্জন রয়েছে দল ভাঙছে আবার নতুন দলও হচ্ছে। এ পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রের শিকার। সরকার থেকে সরে আসার পর থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। এক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করেছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের একটা ব্যাপক জনপ্রিয়তা ছিল। সেটাকে বিভিন্নভাবে নষ্ট করার জন্য তার প্রতিপক্ষরা চেষ্টা করেছিল। অনেক ষড়যন্ত্র ও মিথ্যাচার হয়েছে, সেগুলো পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে এখন ভাঙনের যে কথা বলা হচ্ছে, সেই সম্ভাবনা দেখছি না। এ সময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টিও ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্র্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাফিউর রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সদর উপজেলা জাতীয় পার্টিও আহ্বায়ক মাসুদ মাসুদ নবী মুন্না উপস্থিত ছিলেন।

Read More »