জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর চার্জার রিকশা ভ্যান ব্জতীয় শ্রমিক ইউনিয়নের আফিস অবৈধ ভাবে ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেন অটো রিকশা শ্রমিকগণ। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর শাপলা চত্বরস্থ কার্যালয়ের সামনে মানববন্ধনে রংপুর মহানগর চার্জা রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চার্জা রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামল বাবু ।
তিনি বলেন, রংপুর মহানগর চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের রেজি নং রাজ: ৭১৩ ডিসি অফিসের লিজকৃত ১ শতক ৪ পয়েন্ট জমিতে দির্ঘদিন থেকে আমরা সরকারকে খাজনা পরিশোধ করে এই অফিস কার্যালয় পরিচালনা করে আসছি। হঠাৎ করে আমাদেরকে কোন নোটিশ না দিয়ে রিকশা শ্রমিক ইউনিয়নের আফিস অবৈধ ভাবে ভাংচুর করা হয়। আমরা এই অন্যায় কোন ভাবে মেনে নেবো না।
আমাদের লিজকৃত জমি ফেরত না দিলে আমারা রংপুরে বৃহত্তম আন্দোলন গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন আটো রিকশা শ্রমিক নেতা মোঃ এনামুল কবির সমাজ, তোফাজ্জল হোসেন তোফা, মাসুদ রানা মিলন, সুলতান মাহামুদ, শাহিন হোসেন, ভুট্টু মিয়া, রাজা মিয়া, মামুন, হামিদুল, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















