সর্বশেষ
সর্বশেষ

Day: July 2, 2024

লায়ন্স স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের ঐতিহ্যবাহী ‘লায়ন্স স্কুল এন্ড কলেজ’ এর নির্মাণাধীন দ্বিতীয় নতুন ভবন এবং অভ্যন্তরীণ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজের শ্রমিকদের কাজের মজুরীর বকেয়া পাওনা টাকা আদায়ের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শ্রমিকরা। মঙ্গলবার (০২ জুলাই) দুপুর ২ টায় রিপোর্টার্স ক্লাব, রংপুরের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন টাইলস মিস্ত্রি মাসুদ রানা বাবু, সেনিটারি মিস্ত্রি মাসুদ রানা বাবু, ইলেক্ট্রিক মিস্ত্রি আবুল হোসেন, রঙ মিস্ত্রি ইউসুফ আলী, থাই মিস্ত্রি মিজু প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ‘লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর’এর দ্বিতীয় নতুন ভবন এবং অভ্যন্তরীণ ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণাধীন যাবতীয় কাজের পারিশ্রমিক হিসাবে মজুরীর অর্থ ১৪,৭২,৯৮২.০০ (চৌদ্দ লক্ষ বাহাত্তর হাজার নয়শত বিরাশি টাকা) পাওনা রয়েছে। বিগত ২০২৩ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর ওই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বৈঠকে আলোচনার পর জানান, বিশেষ কারণে দুই দিনের জন্য চলমান ভবন নির্মাণ কাজ বন্ধ থাকবে। দুই দিন পরই আবারও কাজ শুরু করা হবে। কিন্তু পরবর্তীতে আর কোন কাজ শুরু না করে গত ১লা রমজান থেকে শুরু শ্রমিকদের পারিশ্রমিকের পাওনা মজুরির টাকা না দিয়ে দিনের পর দিন ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ হয়রানি করাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দের দু’গ্রুপের কাছেই ধর্ণা দিয়ে আমারা বিপর্যন্ত হয়ে পড়েছি। সাবেক ও বর্তমান কমিটির অভ্যান্তরিণ কোন্দলে দু’পক্ষের কোনো পক্ষই শ্রমিকদের টাকার দায় নিচ্ছে না। এতে দিশেহারা হয়ে মানবেতর জীবন-যাপন করছেন পাওনাদার শ্রমিকরা। এবিষয়ে সাবেক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর আলী জানান, আমাদের ক্ষমতা ২০২৩ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত ছিল। আমাদের সময় পর্যন্ত নির্মাণ কাজের শ্রমিকদের পাওনা ব্যাতিত যাবতীয় বিল প্রদান করা হয়েছে। তবে শ্রমিকরা তাদের পাওনা টাকা আমাদের ক্ষমতাকালীন বিল ভাউচার জমা না করায় তাদের পাওনা টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। শ্রমিকদের দাবীকৃত টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি আরো বলেন, শ্রমিকরা যে প্রতিষ্ঠানে কাজ করেছেন সেটি দৃশ্যমান। ভুলে হয়তো শ্রমিকরা আমাদের সময় বিল দাখিল করেননি, তা বর্তমান কমিটি যাচাই বাছাই করে তাদের দাবীকৃত পাওনা টাকা পরিশোধ করবে এটাই নিয়ম। একইভাবে একই কথা বলেন, তৎকালীন নির্মাণ কমিটির আহবায়ক এনামুল হক সোহেল । লায়ন্স স্কুল এন্ড কলেজের নবাগত দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আকতারুজ্জামান বলেন, পূর্বের কমিটির কাজের দায় আমি নিতে পারিনা। পূর্বের কমিটি প্রতিষ্ঠানে যে কাজ করেছেন, তারা সমস্ত বিলের টাকা তুলে নিয়ে গিয়ে সেই টাকার দায় আমাদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। তবে সাবেক ও বর্তমান কমিটির কোন্দলে নির্মাণ শ্রমিকরা তাদের পাওনা টাকা থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, এ বিষয়টি আমলে নিয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে। কমিটি গত ১৯ মে আমাদের বিল প্রদানের আশ্বাসে তারিখ দেয়। যথারীতি ১৯ মে ২০২৪ তারিখে সভাপতির চেম্বারে সাক্ষাত করতে যায় শ্রমিকরা, কিন্তুসেদিন তিনি অফিসে বসেন নাই। তবে বিদ্যালয়ের হিসাব রক্ষকের মাধ্যমে জানতে পারে বর্তমান কমিটি তাদের টাকা দিবে না। এমতাবস্থায়, তারা নিরুপায় হয়ে মজুরির পাওনা টাকা আদায়ে ব্যবস্থা গ্রহণে সহায়তার জন্য রংপুর জেলা ও মহানগর প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও অদ্যবধি কোন প্রতিকার না পাওয়ায়। বর্তমানে অতি মানবেতর জীবন-যাপন করছে শ্রমিকরা।

Read More »

রমেকের ডরমেটরি থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেল কলেজের (রমেক) আবাসিক ভবন থেকে মো. আখতারুজ্জামান (৫২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের শেখ রাসেল পোস্ট গ্রাজুয়েশন ডরমেটরি ভবনের ষষ্ঠ তলার ৬-এফ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চিকিৎসক মো. আখতারুজ্জামান নীলফামারী সদর উপজেলার প্রতিভা নীলপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিজি হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের মেডিকেল অফিসার, রংপুর মেডিকেলে পোস্ট গ্রাজুয়েটের একজন শিক্ষার্থী এবং তিনি তিন দিন আগে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এসেছিলেন। জানা গেছে, মঙ্গলবার সকালে মরদেহ থেকে রক্ত গড়িয়ে দরজার বাইরে বের হতে দেখে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মিলনুর রহমান মিলন পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে। পুলিশ ও চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মো. আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, ওই চিকিৎসক দীর্ঘদিন ফ্যাটি লিভারে ভুগছিলেন। তিনি অস্বাভাবিক খাবার খেতেন। কখনো কখনো এক সাথে সারা দিনে ২৫০ গ্রামের কোল্ড ড্রিংকস ৫০টি, ৪০টি ডিম ও সাথে প্রচুর ফাস্টফুড খেতেন। খাওয়ার বিষয়ে তাকে নিষেধ করলেও তিনি শোনেননি। তার দুইজন স্ত্রী রয়েছে। বড় স্ত্রী জেসমিন আক্তার ও ছোট স্ত্রী কোহিনুর আক্তার। এ বিষয়ে মৃতের আখতারুজ্জামানের দ্বিতীয় স্ত্রী রংপুর নগরীর ধাপ শিমুলবাগ এলাকার কোহিনুর আক্তার সাংবাদিকদের বলেন, আমার সঙ্গে তিন দিন আগে মোবাইল ফোনে আখতারুজ্জামানের কথা হয়েছে। তখন উনি গ্রামের বাড়ি নীলফামারীতে ছিলেন। উনি প্রায়ই অসুস্থ থাকতেন। এর মধ্যে কবে উনি রংপুরে এসেছেন, সেটা আমি জানতাম না। মঙ্গলবার দুপুরে মৃত্যুর সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে এসেছি। তবে এখন পর্যন্ত বলতে পারছি না কিভাবে তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, আমি তো জানতাম উনি ঢাকার বাসিন্দা কিন্তু পরে জেনেছি নীলফামারী ওনার জন্মস্থান। ঢাকা এবং নীলফামারীর ঠিকানায় ওনার দুটি এনআইডি কার্ড রয়েছে। আমি ওনার দ্বিতীয় স্ত্রী, আমার কোনো সন্তান নেই। আমাদের মধ্যে পারিবারিক কলহ ছিল না। উনার প্রথম স্ত্রীর সংসারে তিন সন্তান রয়েছে। কোহিনূর আক্তার বলেন, আমার স্বামী ঢাকায় পিজি হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। এখানে তিনি পোস্ট গ্র্যাজুয়েট করতে আটবার পরীক্ষা দিয়ে পাস করতে পারেননি। তার নবমবার পরীক্ষা দেওয়ার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে উনি মানসিকভাবে চিন্তিত ছিলেন। তিনি লিভার ও পায়ের ব্যাথাসহ কয়েকটি রোগেও ভুগছিলেন।রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালি জোন) আরিফুজ্জামান জানান, খবর পেয়ে চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজুর রহমান জানান, ডা. আক্তারুজ্জামান পোস্ট গ্রাজুয়েটের শিক্ষার্থী ছিলেন। সকালে ডরমেটরি থেকে জানানো হয়, আক্তারুজ্জামানের রুম থেকে গন্ধ আর রক্ত গড়িয়ে আসছে। পরে বিষয়টি আমরা পুলিশ ও জেলা প্রশাসককে জানাই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজার তালা ভেঙে উদ্ধার করা হয়। ধারণা করে কিছু বলা যাচ্ছে।

Read More »

রংপুরে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নাগরিক উদ্যোগের আয়োজনে কমিউনিটি ভিত্তিক বিরোধ মিমাংসার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পর আওতায় আরজেএমএফ সদস্য ও অংশীজনদের সাথে উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর পুরাতন পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মমদেল হোসেন সরকার, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, ১০,১১,১২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শামীমা আক্তার সুমী, নং ওয়ার্ড ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ দিলারা বেগম, রংপুর সদর কোতয়ালী থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম, আরজেএমএফ খন্দকার আবর আলী বাবলু, আরজেএমএফ মোছাঃ মঞ্জুআরা বেগম, আরজেএমএফ একেএম মাহামুদুল হাসান, উর্ধতন কর্মসূচী কর্মকর্তা মোঃ আবু নাসের মাসুদ, সিনিয়র মনিটরিং অফিসার দোলন রায়, রংপুর এরিয়া কো অডিনেটর শিল্পী রানী, পীরগাছ এরিয়া কো অডিনেটর শ্যামল মোহন্ত। এ সময় রংপুর সদর উপজেলা ও রংপুর মহানগর আরজেএমএফ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Read More »

রোটারীক্লাব অফ রংপুর সিনারজির র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রোটারীক্লাব অফ রংপুর সিনারজির ২০২৪-২০২৫ নতুন বছরের প্রথম দিনে র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। রংপুর মহানগরীর মুন্সিপাড়া কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করাহয়। এর আগে মুন্সিপাড়া মোড় থেকে জনসচেনতা মূলক র‌্যালি বেরকরা হয়। কেরামতিয়া উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। রোটারীক্লাব অফ রংপুর সিনারজির ২০২৪-২০২৫ নতুন বছরের প্রথমদিনে র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচিতে মাঠসহ অত্র এলাকায় বনজ, ফলজ ও ঔষধি গাছেরচারা রোপন ও বিতরন করা হয়েছে। এ সময়উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুলকরিম, সহকারী প্রধানশিক্ষক মোঃ সৈয়দ শামসুলআলম। রংপুর রোটারীক্লাব অফ রংপুর সিনারজির প্রেসিডেন্ট সৈয়দাখালেদা আক্তার, সাধারণ সম্পাদক মাহাবুব আলমখান, ট্রেজারার লতিফা বেগমমিরা, সাবেক প্রেসিডেন্টডাঃ দেলোয়ার হোসেন, সাবেকট্রেজারার মাহবুবা ফেরদৌসী, ডাঃরুমারায়, ডাঃসমর্পিতাঘোষতানিয়া, সোহেল আহমেদ প্রমুখ।

Read More »

রংপুর জেলা যুবলীগে উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে জায়নামাজ, টুপি বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (২ জুলাই) বাদ আছর নগরীর কলেজ রোড পুরাতন ট্রাকস্টান্ড সংলগ্ন জামিয়াতুস সুন্নাহ বাইতুল আমান মাদ্রাসায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে জায়নামাজ ও টুপি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সভাপতি লক্ষীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, যুবলীগ নেতা আজম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »