সর্বশেষ
সর্বশেষ

Day: July 22, 2025

বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একগুচ্ছ সফটওয়্যার নিয়ে আসছে আইসিটি বিভাগ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৭ শ্রাবণ (২২ জুলাই)২০২৫ খৃ. – বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের আধুনিক প্রযুক্তিতে তাল মেলাতে বাংলা ভাষাভিত্তিক একগুচ্ছ সফটওয়্যার নিয়ে আসছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এছাড়াও ইশারা ভাষার একটি ডেটাসেট উন্মুক্ত করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধিতা অতিক্রমণে প্রযুক্তি’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে গবেষক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি ও অংশীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শীষ হায়দার চৌধুরী বলেন, ‘প্রযুক্তিগত সমতা প্রতিষ্ঠায় অ্যাক্সেসিবিলিটি একটি মৌলিক বিষয়। প্রতিবন্ধিতাকে উপেক্ষা করে নয়, বরং প্রযুক্তির মাধ্যমে তা অতিক্রম করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই প্রকল্পকে একটি ইন্ডাস্ট্রিতে রূপ দেওয়ার লক্ষ্যে সরকার ও একাডেমিয়াকে একযোগে কাজ করতে হবে। এ জন্য উন্নয়নাধীন বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার খুবই কার্যকর ভূমিকা পালন করবে। তিনি প্রযুক্তিকে কেবল ডিজিটাল অ্যাক্সেস নয়, বরং দক্ষতা, অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে মনসুর আহমেদ চৌধুরী বলেন, ‘আমি সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারাই, তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল সংস্করণে অনুষ্ঠান সংক্রান্ত তথ্যপ্রদান একটি আবশ্যকতা’। এছাড়া, যত দ্রুত সম্ভব নির্মাণাধীন সফটওয়্যারগুলো উন্মুক্ত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। কর্মশালায় বাংলা ইশারা ভাষার ডেটাসেট-এর উদ্বোধন ঘোষণা করা হয়। যা এখন https://huggingface.co/datasets/banglagov/Ban-Sign-Sent-9K-V1 এই ঠিকানা থেকে উন্মুক্তভাবে ব্যবহারের জন্য পাওয়া যাবে। এসময় অংশগ্রহণকারীগণ তাঁদের অভিজ্ঞতা ও নির্মাণাধীন সফটওয়্যারগুলোতে বিভিন্ন মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে ইশারা ভাষার দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত সুলতানা লতা ও আরিফুল ইসলাম।

Read More »

রংপুরে শহীদ তাহির জামান প্রিয়’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরে প্রিয় মঞ্চের আয়োজনে শহীদ তাহির জামান প্রিয়’র প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২২ জুলাই ) দুপুর ১২ টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রিয় মঞ্চ’র সংগঠক ওয়াসিফা জাফর অদ্রি। ১৯ জুলাই ২০২৪ এর রক্তাক্ত এই দিনে খুনী হাসিনার গুণ্ডাবাহিনী, পুলিশের এলোপাতাড়ি গুলির মুখে তরুণ, মেধাবী, সাংবাদিক, ফটোগ্রাফার রংপুরের কৃতি সন্তান তাহির জামান প্রিয় নির্মমভাবে ও নৃশংসভাবে শহীদ হয়েছেন। তার রংপুরে শ্রদ্ধা, স্মরণে, ভালোবাসায়, পরম মমতায় বীর শহিদ তাহির জামান প্রিয় কে স্মরণ করা হয়। তার স্মরণে আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক ইমতিয়াজ আহমেদ তাজ, গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহবায়ক তৌহিদুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলন রংপুর জেলার আহবায়ক চিনু কবির, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক জিয়েনা ফেরদৌস মিতুল, বৈষম্য বিরোধী আন্দোলনের ততকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক জুলাই আহত যোদ্ধা শাহারিয়ার সোহাগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেরোবির আহবায়ক ও ততকালীন সমন্বয়ক রীনা মুরমু, রংপুর জেলার ততকালীন সমন্বয়ক জুলাই যোদ্ধা নাহিদ হাসান খন্দকার, সাংস্কৃতিক সংগঠক নূর ই আজম দ্বীপু, এনসিপি নেতা জুলাই আহত যোদ্ধা ইমরান হোসাইন, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী গণসংহতি আন্দোলন, রংপুর জেলার প্রচার ও দপ্তর সমন্বয়ক প্রত্যয়ী মিজান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবির ইয়ামিন অর্ক, গণতান্ত্রিক ছাত্র সংসদ, রংপুর মহানগর শাখার আহ্বায়ক মাহমুদ হাসান মুহিব কবি ও সংগঠক আনন্দপাঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ মওদুদ, জুলাই যোদ্ধা ততকালীন আন্দোলনের সংগঠক , আবরার তাহমিদ, সাংস্কৃতিক কর্মী লুইন, রংপুরের চিত্রশিল্পী কামরুল হাসান গোল্ডি, দীপা রানী দাস প্রিয়া,গণসংহতি আন্দোলন রংপুর জেলার সদস্য সচিব মোফাখখারুল ইসলাম মুন, সাংবাদিক সাংস্কৃতিক কর্মী রীতা সিদ্দিকী, এনডিএফ এর কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ কামরুজ্জামান, সাংস্কৃতিক সংগঠক শামস রাসেল অপু, কবি হোসেন রওশন প্রমুখ। স্মরণ সভার পর্বে মাদ্রাসার ছাত্রদের দিয়ে পবিত্র কোরআন খতম করা হয়। এছাড়া অনুষ্ঠানের স্মরণ সভার শুরুতে ২১ জুলাই সোমবার মাইলস্টোন কলেজ ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে ২ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর চলে আলোচনা, স্মৃতিচারণ। অনুষ্ঠান টি সমন্বয় করেন প্রিয় মঞ্চ’র সংগঠক জোবায়ের আশিক ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সুলতান মাহমুদ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সঞ্চালনা করেন জুলাই যোদ্ধা মো

Read More »

রংপুরে চীনের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দলের সাথে মহানগর ও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক

জালাল উদ্দিন,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর মহানগর জেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন চীন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার। রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক সকাল ৯ টায় শুরু হয় এবং শেষ হয় সকাল ১০ টা ২০ বিশ মিনিটে। ১ ঘন্টা ২০ মিনিট স্থায়ী বৈঠকে চীন সরকারের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন, জং জিং। তার সঙ্গের চীন সরকারের আরো ২ জন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং দোভিাষি অংশ নেন। অপরদিকে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ জেলা ও মহানগর বিএনপির ২০ নেতা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে চীনা প্রতিনিধি দল রংপুর অঞ্চলে বিএনপির জনপ্রিয়তা তাদের সাংগঠনিক শক্তি আগামী নির্বাচনে তারা ক্যামন ফলাফল করতে পারবে এমনি নানান বিষয় নিয়ে কথা বলেন। চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের কাছে জনগন কেন বিএনপিকে ভোট দেবে, বর্তমানে তাদের জনপ্রিয়তা ক্যামন , অতীতে তারা ক্ষমতায় থাকা কালে দেশের মানুষের উন্নয়নের জন্য কি কি করেছেন। সেই সাথে একেক ধরনের প্রশ্ন করে তাদের কাছে বিস্তারিত জানতে চান। বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা বলেন চীনা প্রতিনিধি দলের নানান ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তর জানতে চান। বিএনপির নেতৃবৃন্দ চীনা প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই সাথে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সরাসরি অংশ নিয়ে বাস্তবায়ন করা, তাদের প্রতিশ্রুত এক হাজার মর্যার হাসপাতাল নির্মানের কাজ দ্রুত শুরু করা সহ রংপুর অঞ্চলের উন্নয়নে আরও বেশী বেশী অংশ নেয়া। এদিকে বৈঠক শেষে চীনা প্রতিনিধি দল বিএনপি কার্যালয় ত্যাগ করে সরাসরি রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইছলী, লক্ষ্মিটারীর চর সহ তিস্তা নদীর ভাঙ্গনে সর্বশান্ত পরিবারের অবস্থা সরেজমিন জানতে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্থ মানুষগুলো অবস্থা , কিভাবে চলছে, তাদের সংসার তাদের কিকি সমস্যা, তাদের বাড়ি ঘর সহ ইত্যাদি নানান বিষয়ে জিজ্ঞাসা করেন। চীনা প্রতিনিধি দল তিস্তা নদীর বিভিন্ন এলাকায় নদীর গতিপথ সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষন করেন। এ সময় তিস্তা বাাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সমন্ময়ক রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা বাাঁচাও আন্দোলনের নেতা , রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের সঙ্গে ছিলেন। নেতৃবৃন্দ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার জরন্য চীনের প্রতিনিধি দলের প্রতি অনুরোধ জানান।

Read More »

আমরা চাঁদাবাজী করবো না, কাউকে করতেও দেব না : ডাঃ শফিকুর রহমান

জালাল উদ্দিন,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বালেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতেও দেব না। ঘুষ কেউ নেবে না, আর যে ঘুষের জন্য হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মোমিনপুর হাইস্কুল মাঠে এক দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদ্যপ্রয়াত জামায়াত নেতা শাহ আলম মিয়ার মৃত্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, “ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত যারা সংসদ সদস্য হবেন, আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই তবে আমাদের কেউ কোনো সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবে না।” তিনি আরও বলেন, “আগে ঘর সামলাই, পরে বাইরে সামলাব ইনশাআল্লাহ। এক দেশে দুই আইন চলবে না। আমরা যখন নেবো না, তখন কাউকে নিতেও দেব না। গর্জন করব সংসদে, রাজপথে এবং আপনাদের সঙ্গে নিয়ে।” রাজনীতিতে ‘ভিক্ষুকের মানসিকতা’ নিয়ে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চাঁদাবাজি জঘন্য অপরাধ। মানুষের পকেট কেটে যারা দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের বলছি—ভিক্ষা অনেক ভালো এর থেকে।” তিনি বলেন, “আমরা লড়াই করবো না অভিজাত শ্রেণির জন্য। ওরা নিজেদের স্বার্থ বোঝে। আমরা লড়াই করবো কৃষক, শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান ফিরিয়ে আনার জন্য। দেশের মানুষের সম্পদ পাহারা দেওয়াই আমাদের লড়াই।” ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে তিনি বলেন, “প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। মায়ের বুক ফাঁটানো এই কান্না জাতিকে নাড়া দিয়েছে। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি এবং শহিদ শিশুদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করি। আর যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আল্লাহ তাদের শেফায়ে কামেলা দান করুন।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা ও জেলা সভাপতি ফিরোজ আফ্রিদি প্রমুখ।দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।

Read More »

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত ৩১, আহত ১৬৫

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ জুলাই, ২০২৫ খৃ. – রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও অন্তত ১৬৫ জন আহত হয়েছে। আজ দুপুর সোয়া ২ টায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, ঢাকা সিএমএইচ-এ ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে এক জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এক জন, ঢাকা ইউনাইটেড হাসপাতালে দুই জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিন জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় আইএসপিআর। নিহতদের মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউটে, এক জন ঢাকা মেডিকেলে, ১৬ জন ঢাকা সিএমএইচ-এ, দুই জন উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে, এক জন উত্তরা আধুনিক হসপিটালে এবং এক জন ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন বলে জানায় আইএসপিআর। সংস্থাটি জানায়, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত। হতাহতদের সর্বোচ্চ চিকিৎসা ও সার্বিক সহায়তায় তারা তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে বিদেশ থাকায় তার অনুপস্থিতিতে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এছাড়া সেনাপ্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগসহ সামরিক বাহিনী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে বলে আইএসপিআর জানায়। আইএসপিআর জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পরপরই বিমানটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে (যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। সুত্র. বাসস।

Read More »