সর্বশেষ
সর্বশেষ

Day: February 4, 2026

রংপুর জেলা ও মহানগর ঠিকাদার সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ও মহানগর ঠিকাদার সমিতির (৩ বছর মেয়াদী) নব নির্বাচিত কমিটি অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। সোমবার রাতে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন, রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম মিজু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোছাঃ শাহনাজ পারভীন সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে নব নির্বাচীত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট ঠিকাদার ও সাবেক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। শপথ গ্রহন করেন রংপুর জেলা ও মহানগর ঠিকাদার সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ খায়রুল কবির রানা, সিনিয়র সহ সভাপতি মোঃ ওয়াসিম বারী রাজ, সহ সভাপতি মোঃ ফরহাদ হোসেন, মোঃ জয়নুল আবেদীন, মোঃ আমিনুল ইসলাম রাঙা, শ্রী অরুপ কান্তি দত্ত, মোঃ সাইফুল আলম পিকলু, শেখ মোঃ তোফায়েল আহম্মদ, মোঃ মামুনুর রশিদ, সৈয়দ শাহ্ নেওয়াজ আলী টিটু, মোঃ লোকমান হোসেন, মোঃ এনামুল হক সোহেল, মোঃ তৌফিকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মনজুর আহমেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিঠু, মোঃ কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আবু সামা , মোঃ শফিকুল ইসলাম মনা, মোঃ জয়নুল ইসলাম বাবু, মোঃ সানাউল ইসলাম সেনা, মোঃ মাহমুদুন্নবী পলাশ, মোঃ মেহেদী হাসান শিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাঙ্গা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, কোষাধক্ষ মোঃ আশরাফুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক সৈয়দ গাফ্ফারুল ইসলাম অতুল, সহ দপ্তর সম্পাদক মোঃ আলমগীর কবীর, অইন বিষয়ক সম্পাদক মোঃ নওরোজ হোসেন পল, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক মোঃ সাহারুল কবির জিকো, সহ প্রচার সম্পাদক মোঃ মর্তুজার রহমান তারা, ক্রীড়া সম্পাদক মোঃ রাহাত ইসলাম রনি, সহ ক্রীড়া সম্পদাক মোঃ ফারহান উদ্দিন সাগর, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ সাজিদ হোসেন মুন্না, সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু বকর মোহাম্মদ বারী মিঠু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান রূপম, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, সহ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহেদুর রহমান শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তারেক হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন ফুলু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজার রহমান দুলু, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মুন্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ তানবীর হোসেন আশরাফী, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম শেখ হীরা, কার্যকরি সদস্য মোঃ আকবর আলী, মোঃ আবু বক্কর সিদ্দিক পারভেজ, মোঃ নাজমুল আলম নাজু, মোঃ নুরুন্নবী চৌধুরী মিলন, মোঃ লিটন পারভেজ, কাজী মোহাম্মদ খয়রাত হোসেন, মোঃ জিয়াউর রহমান শাহ্ শ্যামল, মোঃ মনোয়ার হোসেন রিপন, আব্দুর রহিম চৌধুরী লিটন, মোঃ রবিউল আবেদীন রতন।

Read More »

আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গত ০৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বিপিএম। উক্ত অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট এমদাদুল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সোহেল, পরিচালক মোঃ ওবায়দুর রহমান রতন, পরিচালক মোঃ কামাল হোসেন, পরিচালক পার্থ বোস, পরিচালক মোঃ সাইফুল আলম, পরিচালক মোঃ আব্দুল হালিম বুলু, পরিচালক মোঃ আশরাফুল আলম, পরিচালক মোঃ তাইফুর রহমান, পরিচালক (শিক্ষা অনুরাগী) মোঃ রশিদুস সুলতান বাবলু, পরিচালক খেমচাঁদ সোমানী (রবি) প্রমুখ। এ সময় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলায় ৯৫ টা ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Read More »

রংপুরে ট্রাক চালক সুমন হ/ত্যা/কা/রীদের দৃষ্টা/ন্তমূলক শা/স্তির দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অপহরণকারীর হাতে নিহত রংপুর জেলার ট্রাক চালক মেহেরাজুল ইসলাম সুমন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। গতকাল (৪ ফেব্রয়ারী) বিকাল ৩টায় রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম, কার্যকরি সভাপতি মোঃ নাজমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম জনি, অর্থ সম্পাদক দুলু ড্রাইভার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোরসেদুর জামান মুন্না, সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নিহত ট্রাক চালক মেহেরাজুল ইসলাম সুমন এর পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতি পুরণ দিতে হবে। সড়কে শ্রমিক হত্যা বন্ধ করে চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। প্রশাসনের নিরবতা মানেই খুনিদের প্রশ্রয় দেওয়া। শ্রমিক নেতার আরও বলেন, গত ১২ জানুয়ারী রাতে ঢাকা যাত্রাবাড়ী থেকে যাওয়ার পথে উত্তরায় সন্ত্রাসীরা ট্রাক আটক করে চালক মেহেরাজুল ইসলাম সুমনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ২১ দিন পর মিডিয়ার মাধ্যমে আমরা যানাতে পারি যে চালক মেহেরাজুল ইসলাম সুমনকে তারা মেরে ফেলে তার লাশ রাস্তায় ফেলে দিয়ে যায়। অমারা বর্তমান সরকারের কাছে এই নির্মম হত্যাকান্ডের ন্যায্য বিচার চাই। দ্রুত ট্রাক চালক মেহেরাজুল ইসলাম সুমন হত্যাকারীদের গ্রেফতার না করলে দেশব্যাপী ৬৪ জেলার শ্রমিকদের নিয়ে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।

Read More »