সর্বশেষ
সর্বশেষ

Day: September 7, 2026

গাইবান্ধা জেলা সমিতি, রংপুরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গাইবান্ধা জেলা সমিতি, রংপুরের আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গাইবান্ধা জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় রংপুর পাবলিক লাইব্রেরি হল, টাউন হল চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুরে স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাসরত গাইবান্ধা জেলার এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. ওয়াজেদ আলী, উপ-পরিচালক, পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়, রংপুর। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী কে.এ.এম. আবুল হোসেন, সহ-সভাপতি এ.টি.এম. ফখরুল আলম মন্ডল, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শরীফ আহম্মদ, তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান মন্ডল, কার্যকরী সদস্য ও বিশিষ্ট লেখিকা নাহিদা ইয়াসমিন, বিশিষ্ট লেখক বিমলেন্দু রায়, বিশিষ্ট লেখিকা নুরুন্নাহার, লায়লা রায়হান, বাংলাদেশ বেতার রংপুরের বিশিষ্ট দোতরা বাদক ও প্রযোজক মো. সোলায়মান, মহিলা বিষয়ক সম্পাদিকা ও বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী রুশন আরা সোহেলী এবং নজরুলসংগীত শিল্পী মো. আমিনুল ইসলাম (রাজা)। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী ও অতিথিরা। এ সময় সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে গাইবান্ধা জেলা সমিতি, রংপুরের কাছ থেকে এমন সম্মাননা পাওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বেতারের সুনামধন্য অনুষ্ঠান ঘোষক বিজলী আক্তার, শেখ ফরিদ অভি ও আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক সমিতির প্রতিষ্ঠাকাল ১৯৯৫ সাল থেকে বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তাঁর বক্তব্যে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন এবং তাকে সাধুবাদ জানান। সবশেষে সমিতির সভাপতি কৃষিবিদ মো. নুরুল ইসলাম সরদার সমিতির বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Read More »

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনালের ১ম ডিজিএস অ্যাডভাইজার কমিটির জোন মিটিং অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশের ১ম ডিজিএস অ্যাডভাইজার কমিটির জোন মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় রংপুর লায়ন্স ক্লাব প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জোন চেয়ারপার্সন (ক্লাব) লায়ন মোস্ট নাসরিন হক (ববি), এমজেএফ সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরসি এইচকিউ জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. রকিব হোসেন, আরসি এইচকিউ অ্যান্ড কো-অর্ডিনেটর লায়ন নিটোল আহমেদ, আরসি এইচকিউ লায়ন ভিকারুন্নেসা এবং আরসি এইচকিউ কনভেনশন আরসি (ক্লাব) লায়ন এসএম আজাদ রহমান অননু, পিএমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মঞ্জিল মুরাদ লাভেলু এমজেএফ, আরসি এইচকিউ অ্যান্ড কনভেনশন কো-চেয়ারপার্সন এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মো. এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন মেজর (অব.) মো. নাসিম উদ্দিন, পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, পরিচালক লায়ন শাহীন পারভেজ এমজেএফ, সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট আহসানুল হাবিব মিলন এমজেএফ, পরিচালক শফিকুল ইসলাম মিঠু, পরিচালক জেবুন্নেছা জেবিন এবং মেম্বার জেসমিন আক্তার। মিটিংয়ে লায়ন্স ক্লাব অব রংপুর, লায়ন্স ক্লাব অব বেগম রোকেয়া, লায়ন্স ক্লাব অব রংপুর ঘাঘট, লায়ন্স ক্লাব অব রংপুর তিস্তা, লায়ন্স ক্লাব অব পায়রাবন এবং লায়ন্স ক্লাব অব গোবিন্দগঞ্জের প্রেসিডেন্টগণ অংশগ্রহণ করেন। সভায় লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Read More »