জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রানীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যদের সঙ্গে স্থানীয় প্রশাসনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ডিপুক ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। সংলাপে সভাপতিত্ব করেন জনাব ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু ফরহাদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারজানা ববি। নাগরিক ফোরামের সভাপতি সারোয়ার আলম সোহেল। সংলাপে সরকারি সেবা প্রাপ্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা নিয়ে আলোচনা হয়। নাগরিক ফোরামের সদস্যরা সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জালাল উদ্দিন, রংপুর: জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বক্তারা বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। নাগরিক ফোরাম ও স্থানীয় প্রশাসনের মধ্যে নিয়মিত সংলাপ জনগণের সমস্যা চিহ্নিত ও কার্যকর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চলনায় ছিলেন গৌসুল আজম।
















