সর্বশেষ
সর্বশেষ

Day: December 30, 2024

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে ভূমিহীনদের মিছিল -সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বহুতল ভবন নির্মাণ করে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে ভূমিহীনদের মিছিল -সমাবেশ ও ডিসিকে স্মারকলিপি। গতকাল ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল দুপুর ১২ টায় সিটি কর্পোরেশন এলাকায় বহুতল ভবন নির্মাণ করে ভূমিহীনদের পুনর্বাসন,প্রত্যেক গরীব পরিবারের জন্য আর্মি-পুলিশের রেটে রেশন ও চাল,ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোর দাবিতে রংপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের বিক্ষোভ মিছিল -সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় বুদুবাবুর মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়কে ভূমিহীনদের মিছিল শেষে কাচারীবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠক আহসানুল আরেফিন তিতু, আম্বিয়া খাতুন, আব্দুল আজিজ প্রমূখ।নেতৃবৃন্দ বলেন রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ভূমিহীন, গৃহহীন ছিন্নমূল জনগণ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বহুতল ভবন নির্মাণ করে ভূমিহীনদের পুনর্বাসন,আর্মি-পুলিশের রেটে রেশন, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোর দাবিতে গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করছে। এই তিন বছরে জেলা প্রশাসকের নিকট অসংখ্যবার স্মারকলিপি দেওয়া,ভূমিহীনদের জনসভা,পদযাত্রা,অবস্থান কর্মসূচিসহ অগণিত কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস ছাড়া দাবি বাস্তবায়নে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার ভূমিহীন ছিন্নমূল জনগণন বিভিন্ন কাজে গতর খাটিয়ে কোনরকমে বেঁচে আছে। এমনিতে তাদের আয় অত্যন্ত কম এবং অনিশ্চিত। তার উপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশছোঁয়া।ফলে দৈনিক মজুরীর উপার্জন দিয়ে আজ বেঁচে থাকা দায়। তাছাড়া যেসকল স্থানে ভূমিহীন ছিন্নমূলরা বসবাস করে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ভূমিহীনদের উচ্ছেদ করা শুরু হয়েছে।ফলে প্রায় সময় এদের ঠিকানা পরিবর্তন হচ্ছে।এসব ঠিকানাবিহীন ভূমিহীন জনগণের পুনর্বাসনসহ উল্লেখিত দাবি জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় যেসকল খাসজমি আছে সেসকল জমিতে পুনর্বাসনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু বিগত সরকারের জেলা প্রশাসক “খাসজমি ভূমিহীনদের দেয়া যাবে না” বললেও ঐসকল খাসজমি বিত্তবানরা অবৈধভাবে দখলভোগ করছে।আমরা ভূমিহীন সংগঠনের পক্ষ থেকে ঐসকল খাসজমির তফশীল তৎকালীন জেলা প্রশাসকের নিকট দিয়েছিলাম। কিন্তু সে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।আজ আবারও নতুন করে ভূমিহীনদের আবেদন তালিকসহ জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে। সমাবেশ শেষে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

Read More »

রংপুরে এ বছর শীতের সবজির ফলন ভালো হয়েছে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের বাজারে দাম কমে এসেছে শীতকালীন সবজির। ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে। প্রতি কেজি সবজি মিলছে ১০ থেকে ৪০ টাকার মধ্যে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, এ বছর সবজির ফলন ভালো হয়েছে। সরবরাহ বাড়ায় দামও কমেছে। রংপুরের লালবাগ, চকবাজার ও মর্ডান বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে প্রতি পিস বাঁধাকপি ১৫ টাকা ও ফুলকপি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এর দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। বিভিন্ন ধরনের বেগুন ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। মূলা ১০ টাকা কেজিতে আর মিষ্টিকুমড়া মান ভেদে ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা কেজিতে নেমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। গাজর ৪০ টাকা এবং টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। লালবাগ বাজারে সবজি কিনছিলেন মোসলেম উদ্দীন। তিনি বলেন, শীতকালে সবজির দাম প্রতিবছরই কমে। এবছর আরও সহজলভ্য হয়েছে। এখন ১০০ টাকার বাজার করলেই ব্যাগ ভরে যাচ্ছে। আগে ৩০০-৪০০ টাকার বাজার করলেও এতগুলো পাওয়া যেতো না। বাজারের অধিকাংশ সবজির দাম কমে এসেছে। এখন ইচ্ছে মতো বাজার করা যায়। মাছ-মাংসের দাম আগের মতোই আছে। রংপুর চকবাজারের সবজি ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, এ বছর শীতের সবজির ফলন ভালো হয়েছে। আমরাও কম দামে কৃষকদের থেকে নিতে পারছি তাই অল্প লাভ করেই বিক্রি করতে পারছি। লালবাগ বাজারের ব্যবসায়ী শাহীন আলম বলেন, আমরা কৃষকদের জমি থেকে সবজি এনে বিক্রি করি। এখন বাজার সস্তা। কম দামে সবজি পাওয়া যাচ্ছে। বিক্রিও হচ্ছে বেশি।

Read More »

রংপুরে ৯ দফা দাবীতে সরকারী গাড়ি চালকদের স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল প্রদানের লক্ষ্যে পে-কমিশন গঠন, পে-স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য শতকরা ৫০ ভাগ মহার্ঘভাতা প্রদানসহ ৯ দফা দাবীতে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে রংপুর সরকারী গাড়ি চালক সমিতি। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সংগঠনের জেলা সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের নেতৃত্বে রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক রায়হান কবিরের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দরা জানান, গাড়িচালকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে আসছে। ২০১৫ সালের বৈষম্যমূলক পে-স্কেল প্রদানের পর থেকে সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচী পালন করে আসলেও সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। অপরদিকে উর্ধ্বগতির বাজারে সংসারচালাতে হিমশিম খাচ্ছে গাড়ি চালকরা। এ সংকট উত্তরণে গাড়ি চালকরা পে- কমিশন গঠন করে বৈষম্য নিরসনের জন্য ১০ ধাপে বেতন নির্ধারণ করা, পে-স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য শতকরা ৫০ ভাগ মহার্ঘভাতা প্রদান, সরকারী গাড়িচালক পদকে কারিগরি পদ হিসেবে গ্রহণ, গাড়িচালক পদের নাম পরিবর্তন করে মটর ট্রান্সপোর্ট অপারেটর নামকরণ, গাড়ি চালক পদটি ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতির ব্যবস্থা করা, চালকদের ড্রাইভিং লাইসেন্স নাবায়ন পদ্ধতি সহজীকরণ, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, ট্রেনিং ইন্সটিটিউট ভবনসহ ঢাকায় স্থায়ী জায়গা বরাদ্দ করা, হাইকোর্টের গাড়িচালকদের মত অধিকাল ভাতা পদ্ধতি চালু, ঝুঁকিভাতা অথবা রেশন ব্যবস্থা চালু করা এবং আউটসোর্সিং প্রথা বাতিল করে স্থায়ী সকল সরকারী গাড়িচালক শূণ্য পদে নিয়োগ প্রদানের দাবী জানানো হয়।

Read More »

রংপুরে অসচ্ছল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে অসচ্ছল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রংপুর মডেল কলেজ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বুরো বাংলাদেশ রংপুরের আঞ্চলিক ব্যবস্থপক মোতাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন, বুরো বাংলাদেশ রংপুর বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল, রংপুর মডেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনসার আলী, তাজহাট থানার ওসি শাহ আলম সর্দার। এ সময় প্রায় ৫’শ অসচ্ছল, ছিন্নমূল, প্রতিবন্ধী শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Read More »

আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪

দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৪ খৃ. – হাইকোর্টের দেওয়া কোটা পুনর্বহাল রায়কে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতন ও উল্লেখযোগ্য বেশকিছু মাইলফলক রায়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে ২০২৪ সাল। কোটা সংক্রান্ত মামলা: কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের সূচনা ২০১৮ সালে। সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে আনা একটি রিট খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। আদেশ বলা হয়েছিল, এটি সরকারের পলিসি ম্যাটার। তাই রিটটি সামারালি রিজেক্ট করা হয়। পরে ওই বছর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চাকরিতে কোটা তুলে দিয়েছিল সরকার। পরবর্তীতে চলতি বছর ৫ জুন হাইকোর্টের এক রায়ে কোটা পুনর্বহাল হলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে শুরু হয় নতুন আন্দোলন। এরই ধারাবাহিকতায় হাজারো শহিদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট আন্দোলনে বিজয় অর্জন করে ছাত্র-জনতা। ওইদিন পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত গণহত্যা-মানবতাবিরোধী অপরাধের বিচার: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত হত্যা-গণহত্যার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন- হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। গত ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। আরো বেশ ক’জন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১০ জন কর্মকর্তার সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। যেখানে তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর পদে মো. মাজহারুল হককে (অ্যাডিশনাল ডিআইজি, অবসরপ্রাপ্ত) এবং কো-কোঅর্ডিনেটর পদে মুহাম্মদ শহিদুল্যাহ চৌধুরীকে (পুলিশ সুপার, অবসরপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়। ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৭ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতোমধ্যে পতিত আওয়ামী সরকারের মন্ত্রী উপদেষ্টা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ বেশ কিছু কর্মকর্তাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে তারিখ ধার্য রয়েছে। নতুন প্রধান বিচারপতি: দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ১১ আগষ্ট শপথ গ্রহণ করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার শিক্ষার্থী সুপ্রিম কোর্ট ঘেরাও করার পরে গত ১০ আগস্ট সাবেক প্রধান বিচাপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের আরো পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। প্রধান বিচারপতি ছাড়া অন্য পাঁচ বিচারপতি হলেন- এম ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের রোডম্যাপ ঘোষণা: স্বাধীন ও জবাবদিহিতামূলক বিচার বিভাগ গড়ার প্রত্যয়ে গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে দেশের বিচারকদের উপস্থিতিতে রোডম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট হতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।  ঘোষিত রোডম্যাপের ধারাবাহিকতায় ইতোমধ্যে দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নে খসড়া করা হয়। গত ২৮ ডিসেম্বর বিষয়টি নিয়ে মতবিনিময় আয়োজন করে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের বিচার সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রধান বিচারপতি গত ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তৃতা দেন। সুপ্রিম কোর্টের সেবা সহজিকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং  দুর্নীতি প্রতিরোধে ১২ দফা নির্দেশনা প্রদান করেন। সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত বিষয়ে কোনো অসুবিধার মুখোমুখি হলে উক্ত সেবাগ্রহীতাকে সহায়তা করার নিমিত্ত একটি হেল্পলাইন নাম্বার (+৮৮ ০১৩১৬১৫৪২১৬ ) চালু করা হয়েছে। বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত: বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে গত ১১ নভেম্বর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। খালেদা জিয়ার আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত থাকবে। আইনি লড়াইয়ের সিদ্ধান্ত বেগম খালেদা জিয়ার: ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির এই ক্ষমার পরেও মামলা দুটি আইনগতভাবে লড়ার কথা জানিয়ে বিএনপির আইনজীবী বলেন, বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করেছেন। সেখানে ক্ষমার কথা আছে। বেগম খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন। তিনি অপরাধ করেননি। তিনি ক্ষমাও চাননি। তাই এটা আইনগতভাবে মোকাবিলা করতে তিনি আইনজীবীদের বলেছেন। সে অনুযায়ী তার বিরুদ্ধে বিগত আমলে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলায় তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তারেক রহমানের সাজা স্থগিত: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করে গত ১০ ডিসেম্বর আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অর্থ পাচারের অভিযোগে আনা এ মামলায় বিচারকি আদালতেও খালাস পেয়েছিলেন তারেক রহমান। তবে বিগত সরকারের আনা আপিলে তাকে সাজা দেয় হাইকোর্ট। এখন এ সাজা স্থগিত করলো আপিল বিভাগ। কুইক রেন্টাল দায়মুক্তির বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায়: ‘কুইক রেন্টাল’ আইন নামে পরিচিতি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায়মুক্তি সংক্রান্ত বিধান অবৈধ ঘোষণা করে গত ১৪ নভেম্বর রায় দিয়েছে হাইকোর্ট। এই আইনের অধীনে করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়া প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় ঘোষণা করা হয়।  বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনটি ২০১০ সালের ১২ অক্টোবর প্রণয়ন করা হয়। আইনের ‘পরিকল্পনা বা প্রস্তাবের প্রচার’-সংক্রান্ত ৬(২) ধারা ও ‘আদালত ইত্যাদির এখতিয়ার রহিত করা’-সংক্রান্ত ৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করা হয়। আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো আইন হতে পারে না। এটা চ্যালেঞ্জ করা হয়। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত সব আসামি হাইকোর্টে খালাস: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। এ মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে গত ১ ডিসেম্বর এ রায় দিয়েছেন হাইকোর্ট।  এ মামলায় ২০১৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিচারক শাহেদ নূরউদ্দিন রায় ঘোষণা করেন। মামলায় বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নেতা হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসাইনসহ ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে ১১ জনকে দণ্ড দেয় বিচারিক আদালত। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শুরু: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে গত ৩ ডিসেম্বর আপিল শুনানি শুরু হয়।  প্রধান বিচারপতি ড. সৈয়দ

Read More »

সচিবালয় স্বল্প মেয়াদি ও অস্থায়ী পাশের আবোদন করবেন যেভাবে

আনিসুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর বেসরকারি পাস ব্যবহারকারীদের প্রবেশ বাতিল করা হয়েছে। সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে সাংবাদিকদেরও। এ অবস্থায় সচিবালয়ে অস্থায়ী স্বল্পমেয়াদি পাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে অস্থায়ী পাসের আবেদনও নেওয়া হচ্ছে৷ রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল থেকে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,  আমাদের অস্থায়ী পাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের পাস প্রয়োজন তারা যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে। তিনি বলেন, এসব আবেদন গ্রহণ করতে ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় আমাদের অস্থায়ী বুথে যোগাযোগ করতে হবে। আবেদন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নাম্বারে আবেদনের অবস্থা সম্পর্কে জানাবেন।   এ পাস ১৫ দিন ১ মাস কিংবা তিন মাস মেয়াদের হতে পারে।  এর আগে গতকাল রাতে সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷ এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. আমিনুল ইসলাম৷ অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার নিমিত্তে ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালন করবেন— সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ। 

Read More »

পুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের আহ্বান জানিয়ে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) নগরীর মুলাটোল কোতয়ালী থানা সংলগ্ন হোটেল লিটিল রংপুর ইন মিলনায়তনে সভায় সংগঠনের বিগত দিনের কর্মকান্ড, আয়-ব্যয়ের হিসাব ও ব্যবসায়ীদের নিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আতিক উল্লাহ আতিক, পরিচালক আলী আহমেদ চান্দ, সাব্বির আহমেদ, মোঃ আসলাম, নুরুল ইসলাম পটু, আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, সৈয়দ শাহনেওয়াজ আলী টিটো, শাহনাজ বেগম, অমিত বণিক, আব্দুল্লাহ আল শাফি, প্রশাসনিক কর্মকর্তা হাসু মিয়া সহ সকল সদস্যবৃন্দ। এ সময় সংগঠনের সদস্যরা ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরেন।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ভাতা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির উদ্যোগে মটর শ্রমিক ইউনিয়নের অন্তভুক্ত অসহায় , দুঃস্থ্য শ্রমিকদের মাঝে ভাতা প্রদান করা হয়। এই ভাতা ১ দিন পর পর সকল অসহায়, দুঃস্থ্য শ্রমিকরা পাবে। গতকাল (২৯ ডিসেম্বর) রবিবার দুপুর ২টায় রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল প্লাটফর্মে অসহায় ও দুঃস্থ্য শ্রমিকদের মাঝে ভাতা প্রদান করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মোঃ মশিয়ার রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম, ওয়ারেস মিয়া, রুহুল আমিন, জাহেদুল মিয়া, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে বন্ধ চিনিকল চালুকরণের দাবিতে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বন্ধ চিনিকল চালুকরণের দাবিতে সংবাদ সম্মেলন । গতকাল (২৯ ডিসেম্বর ২০২৪) রবিবার জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের দাবির প্রেক্ষিতে বন্ধ ৬টি চিনিকল খুলে দেওয়ার প্রেক্ষিতে রংপুর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দল্লাহ ক্বাফী রতন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটির অন্যতম যগ্ম আহ্বায়ক মানস নন্দী,আলতাফ হোসেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির রংপুর জেলা সভাপতি শাহাদাত হোসেন,আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম কমিটি রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু,সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কাফি সরকার,বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রেজা,গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ,বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু প্রমূখ। লিখিত বক্তব্যে বলা হয় ২০২০ সালের ১ ডিসেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি ১৫টি চিনিকলের ৬টির মাড়াই স্থগিত তথা বন্ধ করে দেয়া হয়। ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর ২০ আগস্ট জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে বন্ধ ৬টি চিনিকল খুলে দেয়ার দাবি জানায়। দাবির প্রতি মান্যতা দিয়ে সরকারি কর্মকর্তা ও বেসরকারি প্রতিনিধি নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের প্রতিবেদনের প্রেক্ষিতে সরকার ১ ডিসেম্বর ২০২০ এর মাড়াই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে তিন দফায় বন্ধ চিনিকল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম দফায় রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল খুলে দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এটি একটি ঐতিহাসিক ঘটনা ও বিজয়। এই বিজয়কে সংহত করতে হবে।ভবিষ্যতে যেকোন সরকার,বিশ্বব্যাংক অথবা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর শিল্প কারখানা বন্ধের সকল চক্রান্তের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। এছাড়া দেশের চিনির চাহিদা পূরণসহ বিভিন্ন শিল্পজাত দ্রব্য দেশেই উৎপাদন করার জন্য পর্যাপ্ত নতুন নতুন চিনিকল,পাটকলসহ শিল্প কলখানা নির্মাণের আন্দোলনকে জোরদার করতে হবে।

Read More »

দোকান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সুপার মার্কেট ব্যবসায়ীদের বিক্ষোভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দীর্ঘদিন ধরে রংপুর জেলা পরিষদের দুর্নীতি ও অন্যায় ভাবে জেলা পরিষদ সুপার মার্কেটের দোকান ভাড়া ৬ গুণ বৃদ্ধির প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। গতকাল শনিবার সকালে রংপুর জেলা পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট ও বিক্ষেভ করেন রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতি ও ব্যবসায়বৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে ব্যবসায়ী নেতারা। অবস্থান ধর্মঘট কর্মসূচিতে ব্যবসায়ীরা বলেন, বিগত দিনের জেলা পরিষদ চেয়ারম্যান নিয়ম বহির্ভূত ও স্বৈরাচারী কায়দায় ব্যবসায়ীদের জিম্মি, মার্কেটের বিদ্যুৎ লাইন (শার্টডাউন) বিছিন্ন করে জমিদারি ভাড়া ৫৬০ টাকার থেকে ৩ হাজার টাকা বৃদ্ধি করেন এবং ওই দিনেই ব্যবসায়ীদের বাধ্য করে ভাড়া আদায় করে মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেন। ব্যবসায়ীরা আরো বলেন, বিগত জেলা পরিষদ চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহীসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সুপার মার্কেটে ব্যবসায়ীদের কে নিয়ে অযৌক্তিক ভাবে বৃদ্ধি করা জমিদারি ভাড়া নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় অযৌক্তিক ৩ হাজার টাকা ভাড়া কমিয়ে ১ হাজার টাকা করার প্রতিশ্রুতি দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা। তারা বলেন, বারবার তাগাদা দেয়া সত্বেও প্রতিশ্রুতি বাস্তবায়িত না করায় ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। মার্কেটে কোন ধরনের উন্নয়ন সংস্কার না করে স্বৈরাচারী সরকারের দোসর সাবেক চেয়ারম্যানের পৈস্বাচিক কর্ম বাস্তবায়নের জন্য জেলা পরিষদের কতিপয় দুর্নীতি পরায়ন কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় অযৌক্তিকভাবে ৬ গুন বৃদ্ধি করা জমিদারি দোকানের ভাড়া আদায়ের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসময় তাঁরা বিভিন্ন দাবিদাওয়া সম্বমিলিত পোষ্টার ফেস্টুন প্রদর্শন করেন। তাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি জাবেদ হোসেন জুয়েল, সহ সভাপতি এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক সোয়েব আহমেদ মিঠুসহ অন্যান্যরা।

Read More »