জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের বাজারে দাম কমে এসেছে শীতকালীন সবজির। ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে। প্রতি কেজি সবজি মিলছে ১০ থেকে ৪০ টাকার মধ্যে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, এ বছর সবজির ফলন ভালো হয়েছে। সরবরাহ বাড়ায় দামও কমেছে। রংপুরের লালবাগ, চকবাজার ও মর্ডান বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে প্রতি পিস বাঁধাকপি ১৫ টাকা ও ফুলকপি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এর দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। বিভিন্ন ধরনের বেগুন ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। মূলা ১০ টাকা কেজিতে আর মিষ্টিকুমড়া মান ভেদে ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া কাঁচামরিচের দাম ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা কেজিতে নেমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। গাজর ৪০ টাকা এবং টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। লালবাগ বাজারে সবজি কিনছিলেন মোসলেম উদ্দীন। তিনি বলেন, শীতকালে সবজির দাম প্রতিবছরই কমে। এবছর আরও সহজলভ্য হয়েছে। এখন ১০০ টাকার বাজার করলেই ব্যাগ ভরে যাচ্ছে। আগে ৩০০-৪০০ টাকার বাজার করলেও এতগুলো পাওয়া যেতো না। বাজারের অধিকাংশ সবজির দাম কমে এসেছে। এখন ইচ্ছে মতো বাজার করা যায়। মাছ-মাংসের দাম আগের মতোই আছে।
রংপুর চকবাজারের সবজি ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, এ বছর শীতের সবজির ফলন ভালো হয়েছে। আমরাও কম দামে কৃষকদের থেকে নিতে পারছি তাই অল্প লাভ করেই বিক্রি করতে পারছি। লালবাগ বাজারের ব্যবসায়ী শাহীন আলম বলেন, আমরা কৃষকদের জমি থেকে সবজি এনে বিক্রি করি। এখন বাজার সস্তা। কম দামে সবজি পাওয়া যাচ্ছে। বিক্রিও হচ্ছে বেশি।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-26_20-22-14-554.jpg)







![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-25_18-22-50-433.jpg)







