সর্বশেষ
সর্বশেষ

Day: July 20, 2026

রংপুরর সাংবাদিক রনির মা হাসিনা বেগম আর নেই

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি পেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক, দৈনিক করতোয়ার ফটোসাংবাদিক,  টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর সম্মানিত সদস্য এবং একুশে টেলিভিশন (ইটিভি)-এর রংপুর ভিডিও জার্নালিস্ট আলী হায়দার রনি’র গর্ভধারীনি ‘মা হাসিনা বেগম ‘ আর নেই।  গত রাববার রাত বার্ধক্যজনিত কারণ চিকিৎসধীন অবস্থায় রমেক হাসপাতাল ইÍকাল করছন। ( ইনা লিল্লাহি .. রাজিউন)। মত্যুকাল তার বয়স হয়ছ ৬২ বছর। তিনি ২ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার  সকাল ১০ টায় মরহুমার জানাযার নামায আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ  মাঠ অনুষ্ঠিত হয়। পরে নগরীর বড় নুরপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন  করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন এলাকার সকল মুসল্লিগণ  ও সকল সাংবাদিকবৃন্দ।

Read More »

শ্রমিকদের অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান। সাক্ষাতের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময়ে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রমখাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। এ অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। এছাড়া স্বল্পসময়ে আন্তর্জাতিক অঙ্গনে অন্যান্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন গিলবার্ট এফ. হোংবো। বৈঠকে আইএলও মহাপরিচালক আরও বলেন, শ্রমখাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে উভয়পক্ষ আলোচনা করে। এছাড়া দেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অর্জন নিয়ে আলোচনা হয়। শ্রমখাতে চলমান সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকার ও আইএলওর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। এছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রমখাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও সদর দপ্তর, জেনেভার মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে।

Read More »

সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে – আইনমন্ত্রী

সিনিয়র রিপোর্টার মাগুরা,, ৪ শ্রাবণ (১৯ জুলাই): আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদু্জ্জামান বলেছেন, জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। জনগণের অর্থের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করে উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ মাগুরা জেলা অডিটোরিয়ামে সদর উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গ্রামীণ নারীদের মাঝে সেলাই মেশিন এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, অতীতে জনগণের কল্যাণে বরাদ্দকৃত অনেক অর্থ যথাযথভাবে ব্যয় না হয়ে দুর্নীতি ও অনিয়মের কারণে কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকতো। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রতিটি টাকার জবাবদিহি নিশ্চিত করছে এবং সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। অতীতে উন্নয়ন প্রকল্পের নামে আত্মসাৎ হওয়া অর্থের তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের অর্থ জনগণের কল্যাণে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে। মন্ত্রী বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমাম কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে নারীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। একইসঙ্গে কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা ও মিথ্যা মামলা বন্ধ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাগুরা সদর আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমদেসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় পুলিশ সুপার, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোট উপকারভোগী সংখ্যা ১৮২ জন। এর আগে আইনমন্ত্রী মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Read More »

রংপুরে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সাবেক কর্মচারীদের মানববন্ধন।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের বঞ্চিত ও চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীরা গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ ন্যায্য আর্থিক সুবিধা প্রদানের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল (১৯ জুলাই) রোববার বোলা ১২টায় রংপুর প্রেস ক্লাবের সামেন অনুষ্ঠিত মানববন্ধনে সিনিয়র খামার ব্যাবস্থাপক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন মোছাঃ মাহবুবা আক্তার, মোঃ জিল্লুর রহমান, মোঃ মজিবর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ । মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে কর্মরত থাকলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। পরবর্তীতে ভয়ভীতি ও বিভিন্ন চাপের মুখে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। তারা দাবি করেন, চাকরি শেষে আইন অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য আর্থিক সুবিধা থেকে অধিকাংশ কর্মচারীকে বঞ্চিত করা হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, তাদের ন্যায্য পাওনার দাবিতে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হলেও আদালতের নির্দেশনাও বাস্তবায়ন করা হয়নি বলে দাবি করেন তারা। এ সময় তারা প্রভিডেন্ট ফান্ডের অর্থে অনিয়ম, সদস্যদের সঞ্চয়ের টাকা ও অন্যান্য আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি চাকরি ছাড়ার জন্য চাপ প্রয়োগ এবং কয়েকজন সাবেক কর্মচারীর সঙ্গে অসদাচরণের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন থেকে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ সকল বকেয়া পাওনা দ্রুত পরিশোধ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

Read More »

রংপুরে জুলাই গণ-অভ্যুত্থানে তিন যুবদল কর্মীর শাহাদাতবার্ষিকী দোয়া মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি বাজারের সামনে তৎকালীন সরকারের অধীনে দায়িত্ব পালনকারী পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী মেরাজুল ইসলাম, মোসলেম উদ্দিন মিলন ও সাজ্জাদ হোসেনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। বিশেষ বক্তা ছিলেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। এ সময় আরও বক্তব্য দেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন। স্মরণসভায় বক্তব্য দেন শহীদ সাজ্জাদ হোসেনের মা ময়না বেগম, শহীদ মেরাজুল ইসলামের স্ত্রী নাজমীম ইসলাম এবং শহীদ মোসলেম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা বেগম।অনুষ্ঠানে মহানগর যুবদলের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Read More »

রংপুরে শহিদ প্রিয়’র ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে লায়ন্স স্কুলের স্মরণসভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে জুলাই আন্দোলনে শহিদ তাহির জামান প্রিয়’র ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৯ জুলাই ) রবিবার বিকালে লায়ন্স স্কুল এন্ড কলেজে অডিটরিয়ামে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন সেক্রেটারী লায়ন এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, নতুন ট্রেজারার লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, পরিচালক লায়ন শাহীন পারভেজ এমজেএফ, পরিচালক মোঃ আব্দুল হালিম বুলু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাহাজারুল মান্নান, শহিদ তাহির জামান প্রিয়’র বাবা আবু হেনা মোস্তফা জামান, লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক বকুল কুমার রায়, লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী আসিফ মাহামুদ,। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হাসান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ধর্মিয় শিক্ষক মোঃ তাবিউল ইসলাম।

Read More »