জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে জুলাই আন্দোলনে শহিদ তাহির জামান প্রিয়’র ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৯ জুলাই ) রবিবার বিকালে লায়ন্স স্কুল এন্ড কলেজে অডিটরিয়ামে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লব অব রংপুরের পরিচালক ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের নতুন সেক্রেটারী লায়ন এ্যাড. আহসানুল হাবিব মিলন এমজেএফ, নতুন ট্রেজারার লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, পরিচালক লায়ন শাহীন পারভেজ এমজেএফ, পরিচালক মোঃ আব্দুল হালিম বুলু,
রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাহাজারুল মান্নান, শহিদ তাহির জামান প্রিয়’র বাবা আবু হেনা মোস্তফা জামান, লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক বকুল কুমার রায়, লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী আসিফ মাহামুদ,। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হাসান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ধর্মিয় শিক্ষক মোঃ তাবিউল ইসলাম।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-22_19-29-03-800.jpg)







![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-20_16-57-03-818.jpg)







