জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
নকল ও ভেজাল কৃষি উপকরনের ক্ষতিকারক প্রভাব বিষয়ে রংপুরে সিনজেন্টা বাংলাদেশ লিঃ এর অয়োজনে ও রংপুর সদর উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২ ডিসেম্বর) সোমবার বেলা ১২টায় রংপুর সদর উপজেলা হলরুমে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান মনির।
সভায় নকল ও ভেজাল কৃষি উপকরনের ক্ষতিকারক প্রভাব বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনজেন্টা বাংলাদেশ লিঃ এর ম্যানেজার কর্পোরেট সিকিউট মেজর (অবঃ) মোঃ জামাল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া বিনতি আবু ওয়াদুদ, সম্প্রসারন কৃষি অফিসার মোঃ সারওয়ার হোসেন, এএসএম মোঃ মোমিনুল হক, পিএসএ মোঃ আনিসুজ্জামান পলাশ, পিএসএ মোঃ আব্দুল মালেক মন্ডল সহ অনান্য অতিথিবৃন্দ।
















