সর্বশেষ
সর্বশেষ

রংপুরে কৃষক দলের ৩০নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েয়া টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুর মহানগর কৃষক দলের অন্তর্ভূক্ত ৩০নং ওয়ার্ড (সাতমাথা) কার্যালয় উদ্বোধন করা হয়। গতকাল রাতে নগরীর সাতমাথা এলাকায় ৩০নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করেন ইউনিয়ন কৃষক সম্মেলনের রংপুর বিভাগীয় উপ-কমিটি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাশার আকন্দ ও সম্মানিত সদস্য সচীব কৃষিবিদ শাহাদৎ হোসেন বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন উপ কমিটির কেন্দ্রীয় কৃষক দল এর সহ-সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ইয়াছিন আলম আক্কাস, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ নেওয়াজ লাবু, সদস্য কৃষিবিদ পারভিন আক্তার, মাহমুদুল হাসান, এড. আব্দুল আজিজসহ উপস্থিত স্থানীয় সাতমাথা এলাকাবাসী ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]