সর্বশেষ
সর্বশেষ

৩৬ জুলাই’ ২৪ গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

৩৬ জুলাই’ ২৪ গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ আবু সাঈদসহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় রংপুর আইজীবী সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে রংপুর আইনজীবী সমিতির ১ নং বার ভবনের ২য় তলা হলরুমে আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে রংপুর আইনজীবী সমিতির সভাপতি এড. শাহেদ কামাল ইবনে খতিব’র সভাপতিত্বে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও রংপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এড. আফতাব উদ্দিন।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি এড. মোঃ আবু তাহের আলী নিউটন, সহ সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আহবায়ক কমিটির সদস্য এড. এ.কে.এম হারুন উর রশিদ, সহ সাধারণ সম্পাদক এড. আলহাজ্ব মিসেস সুফিয়া খাতুন (মুকুল), মহানগর দায়রা জজ আদালতের পিপি এড. মোঃ আব্দুল হাদী বেলাল, জেলা জজ আদালতের পিপি ও মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এড. মোঃ একরামুল হক, আইনজীবী সমিতির সদস্য এড. মোঃ তারেকুজ্জামান, (অতিঃ পিপি, অতিঃ মহানগর দায়রা জজ আদালত), আইনজীবী সমিতির লাইব্রেরী বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক দপ্তর সম্পাদক এড. মোঃ আবু সায়েম সরকার (তুলিপ), জামায়াতে ইসলামীর আইনজীবী এড. মোঃ রেজওয়ান আহমেদ, সদস্য এড. মোঃ রায়হানুজ্জামান (রায়হান) প্রমুখ।

রংপুর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মোঃ কাউসার আহমেদ (অতিঃ জিপি)।অনুষ্ঠানটি আলোচনা সভার মাধ্যমে শুরু হয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় ৩৬ জুলাই’ ২৪ গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]