নিজস্ব প্রতিবেদক/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার
দড়িচর খাজুরিয়া গ্রামের আক্তার হোসেনের বসত বাড়িতে গিয়ে দিন দুপুরে সন্ত্রাসী হামলা চালায় এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসীরা।
গতকাল বেলা ১১ঃ৩০ মিনিটের সময় মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া গ্রামের আক্তার হোসেনের বাড়িতে গিয়ে পূর্ব শত্রুতার যের ধরে এলাকার চিহ্নিত আ’লীগ নেতা জাকির হোসেনের ছেলে মাজহারুল ইসলাম টুকু,বজলু আকন, ফজলুর রহমান সহ ১০-১৫ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়।হামলায় আক্তার হোসেনের ঘরে থাকা তার স্ত্রী, ছেলে, মেয়েরা আহত হন এবং তার বসত ঘর ভাঙচুর চালায়।এলাকার এই চিহ্নিত সন্ত্রাসীর ভয়ে আক্তার হোসেনের ছেলে মেয়ে ও স্ত্রী স্থানীয় চিকিৎসা নিয়ে ঘরে থাকেন।তারা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারেনি।এমনকি ভুক্তভোগী আক্তারের পরিবার সন্ত্রাসীদের ভয়ে এখন পর্যন্ত মেহেন্দিগঞ্জ থানায় ও অভিযোগ জানাতে পারেনি।
গ্রামের একটি কথা আছে “মাছে কোচ লড়ায়” তেমনি আক্তার হোসেনের ঘরে হামলা চালিয়ে তার পরিবারের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা করার জন্য মেহেন্দিগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দেয়।আক্তার হোসেনের বাড়িতে থাকা স্ত্রী,ছেলে মেয়ে দেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে আসছে প্রতিনিয়ত।
দিন দুপুরে বসতবাড়িতে উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।
এমন মধ্যযুগীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঐ এলাকার জনগণ।তাদের দাবি হলো এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনাহোক।
আক্তার হোসেনের পরিবারের অভিযোগ সূত্রে জানাযায়,বিভিন্ন সময় মাজহারুল ইসলাম টুকুর নেতৃত্বে তাদের উপরে হামলা করা হয়। আক্তার হোসেনের পরিবার এখন অসহায়ত্ব বোধ করতেছেন। আক্তার হোসেন পরিবার বরিশাল রেঞ্জ ডিআইজি,বরিশাল পুলিশ সুপার ও মেহেন্দিগঞ্জ অফিসার ইনচার্জ এর কাছে সংবাদ প্রকাশের মাধ্যমে আবেদন জানিয়েছেন যাতে তাদের জীবনের এবং সম্পদের আর কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে এই চিহ্নিত সন্ত্রাসীরা।
উক্ত সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে অভিযুক্তদের ফোনে একাধিকবার ফোন দিলে তারা ফোন রিসিভ করেনি তাই তাদের কোন বক্তব্য দেওয়া গেল না।
মেহেন্দিগঞ্জ অফিসার ইনচার্জ কে ফোন করলে তিনি বলেন ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-24_20-30-17-371.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-41-18-712.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-38-15-745.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-37-01-766.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-22_19-29-03-800.jpg)








