সর্বশেষ
সর্বশেষ

রংপুরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন অনুষ্ঠিত । প্রার্থনা, উৎসব, উপাসনা, পুঁথি পাঠ, সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়। গতকাল (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর আরডিআরএস সংলগ্ন রংপুর সদর ব্যাপ্টিস্ট চার্চের বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ম্ঃো মজিদ আলী,বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (ডিসি ট্রাফিক) লিমন রায়, বড়দিন উদযাপন কমিটির আহবায় জেনিথ লিংকন মজুমদার. খ্রিষ্টান এসোসিয়েশন রংপুুর জেলার সাধারণ সম্পাদক রমিথ কিংসন মজুমদার। রংপুর সদর ব্যাপ্টিস্ট চার্চের পালক প্রধান রেভারেন্ট সখরিয় বৈরাগী নেতৃত্বে উপাসনা, পাঠ ও সংগীতে অংশ নেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা । বড়দিন উপলক্ষে এবং ক্যাথলিক চার্চগুলো বর্ণিল সাজে সজ্জিত করা হয়। সকাল ৮টা থেকে রংপুরে ব্যাপটিস্ট চার্চগুলোতে উপাসনার জন্য খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ভিড় করে।

বড়দিনের উৎসবে সকলের সম্মিলিত উপাসানলয় থেকে বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করা হয়। বড়দিনকে ঘিরে রংপুরের ব্যাপটিস্ট ও ক্যাথলিক চার্চগুলোতে বিশেষ নিরাপত্তায় ছিলেন রংপুর টুরিস্ট পুলিশ, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব ১৩ সদস্যগণ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]