সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরের নব্দীগঞ্জে দিনব্যাপী ব্রাকের উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

রংপুরের নব্দীগঞ্জে দিনব্যাপী ব্রাকের উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের নব্দীগন্জের ডিলার আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর কৃষি হল রুমে ব্র্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে সোমবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয ছিল পরিবেশ ও জনসাস্থ্য রক্ষার বায়োপেস্টিসাইডের ব্যবহার ও উওম কৃষি চর্চা, রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার। যখন মাটির উর্বরতা ও মানব দেহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই ব্র্যাক কৃষকদের হাতে তুলে দিচ্ছে নিরাপদ বিকল্প। কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে কিভাবে ক্ষতিকারক পোকা দমন করা যায় এবং মাটির স্বাস্থ্য রক্ষা করে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার ব্র্যাক সিড রংপুর এর মোঃ রশীদুল ইসলাম, টেরিটোরি সেলস অফিসার, মোঃ হারুন অর রশিদ, টেরিটোরি সেলস অফিসার, ফাইজা তানজীম, উপ-সহকারী কৃষি অফিসার, জুলেখা আক্তার, সহকারী কৃষি অফিসার রেজাউল হক, ব্র্যান্ড প্রমোটার ব্র্যাক নাজমুল হোসেন, নব্দীগঞ্জের ডিলার আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। আয়োজকরা আশা প্রকাশ করেন এধরণের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব কৃষি চর্চার আগ্রহ বাড়বে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পেয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে দেশবাসী ইতিবাচক ভূমিকা রাখবে। কর্মশালার শেষে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM