জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা ৱিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুরে অবহেলিত হকার্স ব্যবসায়ীদের পুনর্বাসন ও রংপুর মহানগরীর ফুটপাতের বাইরে ৪ থেকে ৫ ফুট খালি জায়গায় ব্যবসা পরিচালনার অনুমতি এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর সারকলিপি প্রদান করা হয় । গতকাল ২৫ শে অক্টোবর রবিবার বেলা ১২টায় রংপুর সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রংপুর মহানগর ফুটপাত হকার্স ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবীর মিঠুর সভাপতিতে বক্তব্য রাখেন রংপুরের বিশিষ্ট ফল ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন খোকন, রংপুর মহানগর ফুটপাত হকার্স ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ফুটপাত ব্যবসায়ী আক্তারুল ইসলাম, মাহাবুব হোসেন, সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ। এ সময় বক্তারা বলেন, রংপুর মহানগরীতে প্রায় ১৮০০ জন ক্ষুদ্র হকার ব্যবসায়ী দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি ফুটপাত থেকে উচ্ছেদ এবং মামলা ও পুলিশি হয়রানির কারণে আমরা ব্যবসা পরিচালনা করতেপারছি না। এতে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছি।
হকার ব্যবসায়ীরা আরো বলেন, রংপুরে পর্যাপ্ত শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ না থাকায় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসাই আমাদের একমাত্র আয়ের প্রধান উৎস। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। এমনকি অর্থের অভাবে সন্তানদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।আমাদের অনেক হকার বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। বর্তমানে ব্যবসা বন্ধ থাকলেও তাঁদের নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর হয়ে পড়েছে। তাই আমাদের দাবি হকারদের পরিবার ও জীবিকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ফুটপাতের বাইরে ৪ থেকে ৫ ফুট খালি জায়গায় ব্যবসার অনুমতি,দেওয়া হোক। আলোচনা শেষে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসন বরাবর সারকলিপি প্রদান করা হয়।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-25_17-04-10-636.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-25_16-59-26-454.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-25_15-51-35-555.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-25_14-38-38-739.jpg)


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-24_20-30-17-371.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-23_20-41-18-712.jpg)






