সর্বশেষ
সর্বশেষ

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ও সমিতির প্রস্তুতি সভা

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য শিক্ষক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার রংপুর জেলা শিক্ষা অফিস চত্বরে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের যৌথ উদ্যোগে রংপুর জেলা শাখার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক নেতা মাওলানা শাহিদুল ইসলাম মজনু মন্ডল। সভায় বক্তব্য দেন মাওলানা ওফায়েত উল্লাহ, মাওলানা মোজাম্মেল হক, আনোয়ারুল ইসলাম দরবেশ, মোসাদ্দেকুর রহমান, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, হারুন উর রশিদ সোহেল, দেলোয়ার হোসেন, রইস উদ্দিন, একরামুল হক, লাভলু মিয়া, তৌহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, উম্মে কুলসুম, জাভেদ আলী, শাহজাহান আলী, হায়দার আলী, শাহনাজ পারভীন, নাসরিন বেগম, রবিউল ইসলাম, তাজ উদ্দীন, মাহফুজার রহমান, আব্দুর রহমান, হারুনুর রশিদ ও আবুল কাশেমসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

এ সময় রংপুর মহানগরীসহ জেলার আটটি উপজেলার শতাধিক শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৩ নভেম্বরের শিক্ষক মহাসমাবেশে ব্যাপকভাবে অংশগ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রংপুর জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভায় বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবি আদায়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, কুমিল্লা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য নিরসন এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবি জোরালো করতে আগামী ৩ নভেম্বরের মহাসমাবেশকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক নেতারা। সভায় সমিতির রংপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নুরুল আবছার দুলাল সহ মরহুম সকল শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]