সর্বশেষ
সর্বশেষ

Author: Desk Reporter

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের আলোচনা সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী   উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৪  সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর  ধাপ  হরিসভা মন্দিরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ  রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহবায়কব আলহাজ্ব মোঃ  সামসুজ্জামান সামু।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মাহাবুবুর রশীদ (বিপি), রংপুর জেলা  প্রশাসক মোছা, ইসরাত জাহান,। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রণালযের ট্রাস্টি স্বপন কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ দাস, বাংলাদেশ  উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র ঘোষ, (সহকারী অধ্যাপক), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সহ-সভাপতি পিপাস রায়, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরের বাজারে স্বস্তির হাওয়া, কমেছে মুরগি-ডিম ও বেশিরভাগ সবজির দাম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কমেছে পোলট্রি মুরগি ও ডিমের দাম। পাশাপাশি সরবরাহ স্বাভাবিক থাকায় কমেছে বেশ কিছু সবজির দাম। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে নতুন করে বাজারে আসা কয়েকটি সবজির দাম এখনো বেশ চড়া। চাল, ডাল, মাছ ও গরু-খাসির মাংসের দাম রয়েছে প্রায় অপরিবর্তিত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন বাজার ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। গত সপ্তাহে যা ছিল ৮০ থেকে ১০০ টাকা। পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে, বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। খুচরা বাজারে পোলট্রি মুরগির লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪৬ থেকে ৪৮ টাকা। ছোট আকারের ডিম কোথাও কোথাও ৪২ থেকে ৪৩ টাকা হালিতেও বিক্রি হচ্ছে। সিটি বাজারের এক ডিম বিক্রেতা জানান, গত কয়েকদিনের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম বাড়ার সম্ভাবনা কম। কমেছে বেশ কিছু সবজির দাম সবজির বাজারে টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। কাঁকরোল ৪০-৫০ টাকা, ঝিঙা ৬০-৭০ টাকা, মূলা ৪০-৫০ টাকা, কাঁচকলার হালি ২০-৩০ টাকা এবং লেবুর হালি ১০-১৫ টাকা। চালকুমড়া ৩০-৪০ টাকা, সজনে ডাঁটা ১৪০-১৬০ টাকা, চিচিঙ্গা ৩০-৩৫ টাকা, শসা ৩৫-৪০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, লাউ ৩০-৪০ টাকা, মিষ্টিকুমড়া ৩৫-৪০ টাকা এবং পেঁপে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিকন বেগুন ৫০-৬০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, ঢ্যাঁড়শ ৪০-৫০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, করলা ৫০-৬০ টাকা এবং কচুরমুখী ৩৫-৪০ টাকা কেজি। নতুন করে বাজারে আসা শিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে। ধনেপাতার দাম বেড়ে ১২০ থেকে ১৫০ টাকা হয়েছে। বিভিন্ন ধরনের শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়। আলুর মধ্যে কার্ডিনাল আলু ২২-২৫ টাকা, সাদা আলু ৩৫-৪০ টাকা, বগুড়ার লাল পাকড়ি আলু ৩৫-৪০ টাকা, শিল আলু ৪৫-৫০ টাকা এবং ঝাউ আলু ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মসলাজাতীয় পণ্যের মধ্যে দেশি আদা ২২০-২৪০ টাকা, আমদানি করা আদা ১৪০-১৬০ টাকা, দেশি রসুন ১০০-১২০ টাকা এবং ভারতীয় রসুন ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকা কেজি। সবজি বিক্রেতা রহমান বলেন, বাজারে বর্তমানে সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ কারণে অনেক সবজির দাম কমেছে। ২০ থেকে ৪০ টাকার মধ্যে বেশ কিছু সবজি পাওয়া যাচ্ছে। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। তবে নতুন আসা কয়েকটি সবজির দাম বেশি। সরবরাহ বাড়লে সেগুলোর দামও কমে আসবে। মুরগির বাজারেও কমেছে দাম মুরগির বাজারে ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৭০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাকিস্তানি সোনালি মুরগি ৩১০-৩২০ টাকা, পাকিস্তানি হাইব্রিড মুরগি ২৬০-২৭০ টাকা, পাকিস্তানি লেয়ার ৩৩০-৩৫০ টাকা এবং দেশি মুরগি ৫২০-৫৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে পাকিস্তানি হাইব্রিড মুরগির দাম গত সপ্তাহের তুলনায় ১০-২০ টাকা এবং দেশি মুরগির দাম ৩০ টাকা পর্যন্ত কমেছে। এদিকে গরুর মাংস ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল-ডাল ও নিত্যপণ্যের দাম খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০০-২০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল ২০০-২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।মসুর ডাল (চিকন) ১৬০-১৮০ টাকা, মাঝারি ১০০-১১০ টাকা, মুগডাল ১৬০-১৭০ টাকা, বুটের ডাল ১১০-১২০ টাকা, খোলা চিনি ১১০-১১৫ টাকা, ছোলাবুট ৯০-১০০ টাকা, প্যাকেট আটা ৫৫-৬০ টাকা, খোলা আটা ৪০-৪৫ টাকা এবং প্যাকেট ময়দা ৭০-৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের বাজারে স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা, স্বর্ণা (চিকন) ৫৫-৫৮ টাকা, বিআর-২৮ ৬০-৬৫ টাকা, বিআর-২৯ ৫৫-৬০ টাকা, জিরাশাইল ৫০-৬০ টাকা, মিনিকেট ৭৫-৮০ টাকা এবং নাজিরশাইল ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বাজারে সবজি, মুরগি ও ডিমের কিছু পণ্যের দাম কমলেও কয়েকটি নতুন সবজি এবং কিছু নিত্যপণ্যের দাম এখনো তুলনামূলক বেশি। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় সামগ্রিকভাবে বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মটর শ্রমিক নেতা হাজী মুকুল ড্রাইভার, সফিকুল ইসলাম ড্রাইভার, সিদ্দিক হোসেন ড্রাইভার, লুৎফর ড্রাইভার, রুহুল ড্রাইভার, আওলাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মহির উদ্দিন, সাজ্জাদ হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম, জুলহাস, সুজন, মিঠু, বাবু, রুহুল আমিন সহ রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকগন । দোয়া মাহফিলে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুুলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের সহকারী পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ বেলাল হোসেন।

Read More »

রংপুরে আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেছেন, আজকের ছাত্র ছাত্রী আগামী দিনের সুনাগরিক। শিক্ষিত মানবসম্পদ তৈরি করতে অভিভাবক,শিক্ষক ও মায়েদের ভূমিকা থাকতে হবে। মাদককে না বলতে হবে, বাল্য বিবাহ না, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বই পড়তে হবে, খেলাধুলা করতে হবে, সাংস্কৃতিক চর্চা করতে হবে তাহলেই আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রংপুরের মাহিগঞ্জ আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন উদ্বোধন ও আন্তঃস্কুল চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহিগঞ্জ আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিউল ইসলাম সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহিগঞ্জ আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহিন বাদশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ আকতারুজ্জামান সাজু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, মোখতার হোসেন, সাবেক চেয়ারম্যান হাসান আলী, বিএনপি নেতা আহসানুল কবির আঞ্জুম, মোস্তফা হোসেন, সিনিয়র শিক্ষক আতাউর রহমান, বেলাল হোসেন, প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ। বক্তারা মাহিগঞ্জের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্টানের শুরুতে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুর নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রানীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যদের সঙ্গে স্থানীয় প্রশাসনের নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ডিপুক ও উই ক্যানের যৌথ উদ্যোগে এবং এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। সংলাপে সভাপতিত্ব করেন জনাব ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার উপজেলা সমাজসেবা কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু ফরহাদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারজানা ববি। নাগরিক ফোরামের সভাপতি সারোয়ার আলম সোহেল। সংলাপে সরকারি সেবা প্রাপ্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা নিয়ে আলোচনা হয়। নাগরিক ফোরামের সদস্যরা সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জালাল উদ্দিন, রংপুর: জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বক্তারা বলেন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। নাগরিক ফোরাম ও স্থানীয় প্রশাসনের মধ্যে নিয়মিত সংলাপ জনগণের সমস্যা চিহ্নিত ও কার্যকর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চলনায় ছিলেন গৌসুল আজম।

Read More »

রংপুর জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১লা সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকালে নগরীর নীলকন্ঠ এলাকায় জিয়া খাল ও কুকরুল বিলে মৎস অবমুক্তকরণ এবং গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও নূরপুর কবরস্থানে বৃক্ষের চারা রোপণ করা হয়। এরপর বিকাল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাবেক এমপি পরিতোষ চক্রবর্তী, রংপুর জেলা বিএনপির সদস্য এমদাদ ভরসা, ফজলার রহামন বাদল, লিটন পারভেজ, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সদস্য সচিব জিল্লুর রহমান জেমস, সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামাদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। র‌্যালি শেষে রংপুরের বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা দেশ উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সবার আগে বাংলাদেশকে ধারণ করার পরামর্শ দেন।

Read More »

রংপুর মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুওে ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে মাহনগর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন, রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম মিজু, যুগ্ম আহবায়ক সুলতাল আলম বুলবুল, সদস্য ডাঃ নিখিলেন্দু সংকর গুহরায়, সেলিম চৌধুরী, সালেকুজ্জামান সালেক, রংপুর মহানগর যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক মোঃ জহির আলম নয়ন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দলীয় কর্মী-সমর্থক র‌্যালিতে অংশ নেন।

Read More »

রংপুরে ‘স্পাপস কী রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েয়া টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর সার্কিট হাউস সংলগ্ন মনোরম ও নিরিবিলি পরিবেশে খাবার পরিবেশনের নতুন প্রতিষ্ঠান ‘স্পাপস কী রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাদ আছর ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক কাউন্সিলর মো. লিটন পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্পাপস কী রেস্টুরেন্ট’-এর স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান মাসুম, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী, তারেক জিয়া সাইবার ফোর্স রংপুর মহানগর শাখার সহ-সভাপতি ফোরদৌস আলী, ছাত্রনেতা অলি ও সারোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পাশারীপাড়া ইব্রাহিম জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ছাদেকুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। নতুন এই রেস্টুরেন্টে মনোরম পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি নগরবাসীর জন্য একটি নির্ভরযোগ্য খাবারের স্থান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Read More »

রংপুরে সাংবাদিক উৎস রহমান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে চাঞ্চল্যকর সাংবাদিক উৎস রহমান হত্যা মামলায় ১ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, এছাড়া অন্যান্য আসামীদের বেকসুর খালাস দিয়েছেন আদালত । (২ সেপ্টেম্বর ২০২৬ ) বুধবার রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মসিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্যান্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রুবেল ওরফে হেকরমকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। এ মামলায় মূল অভিযুক্ত প্রধান আসামি চিহ্নিত মাদককারবারি জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে নিহত সাংবাদিক উৎস রহমানের পরিবার। মামলার বাদী নুর জাহান বেগম বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। মামলার হুকুমদাতা প্রধান আসামী কিভাবে বেকসুর খালাস পায়। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল বলেন, মামলার মূল অভিযুক্ত জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সাংবাদিক উৎস রহমানকে হত্যা করিয়েছে। অথচ আদালত হত্যাকাণ্ডের সেই মাস্টার মাইন্ডকেই বেকসুর খালাস দিয়েছে। এ রায়ে আমরা আইনজীবীসহ নিহতের পরিবার সংক্ষুব্ধ। এ মামলার বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। এভাবে হত্যার পর মূলহোতা পার পেয়ে গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় রংপুরের একটি স্থানীয় দৈনিক যুগের আলো কার্যালয়ে যান সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম নুরী রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে আদালত ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর দীর্ঘ ১০ বছর ৯ মাসের বেশি সময় ধরে মামলাটির বিচারকার্য চলে। এ সময় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।

Read More »

বর্তমান সময়ে চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি,,, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আজকের প্রশিক্ষণ, আগামীর সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) রংপুর। এর অংশ হিসেবে ৫০ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলার হাতে কর্মসহায়ক যন্ত্রপাতি এবং বিভিন্ন ট্রেডে ২৫ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বেকার যুব ও যুব মহিলাদের মধ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ ও চাকরি প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব টেকনোলজি (ইআইটি) রংপুরের পরিচালক মোহাম্মদ নাজমুল আলম নাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি (SICIP) কর্মসূচির সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও উপসচিব সোহেল মাহমুদ, ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের মির্জা নুরুল গনিত শোভন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রিহ্যাবের সচিব ও চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম আবেগ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, চিফ কো-অর্ডিনেটর মুরাদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপপরিচালক আব্দুল ফারুক এবং মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালক সেলোয়ারা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুল হাবিব দুলুর মাধ্যমে প্রশিক্ষিত ৫০ জন যুব ও যুব মহিলার মধ্যে কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসব উপকরণ কাজে লাগিয়ে প্রশিক্ষিতরা নিজ নিজ দক্ষতা অনুযায়ী আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।একই সঙ্গে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করা ২৫ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রশিক্ষণকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে যুবসমাজকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে নিতে হবে। দক্ষ জনশক্তি তৈরি হলে বেকারত্ব কমার পাশাপাশি দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করাই হতে পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি। তিনি বলেন, বর্তমান সময়ে চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। প্রশিক্ষিত যুবক-যুবতীদের হাতে প্রয়োজনীয় কর্মসহায়ক উপকরণ তুলে দিলে তারা প্রশিক্ষণকে বাস্তব কাজে রূপ দিতে পারবেন। এতে পরিবারে স্বচ্ছলতা আসার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক যুব জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের পর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে যুবসমাজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং বেকারত্ব কমবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। তারা বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না; প্রশিক্ষিতদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য কর্মসহায়ক যন্ত্রপাতি বিতরণ এবং সরাসরি চাকরির সুযোগ তৈরির মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইআইটি রংপুর কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষিত জনশক্তিকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার ধারাবাহিক কার্যক্রম চালিয়ে আসছে।প্রশিক্ষণের পাশাপাশি কর্মসহায়ক উপকরণ প্রদান ও চাকরির সুযোগ তৈরির মাধ্যমে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের স্বাবলম্বী করার উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলারা কর্মসহায়ক যন্ত্রপাতি ও নিয়োগপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় উপকরণ ও চাকরির সুযোগ তাদের নতুনভাবে পথচলার আত্মবিশ্বাস তৈরি করেছে।

Read More »