সর্বশেষ
সর্বশেষ

Day: December 1, 2022

স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সৌজন্য সাক্ষাৎ

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা যুক্তরাজ্য-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষের দৈনন্দিন জীবনযাপন সুরক্ষিত হয়েছে। সমাজের অনগ্রসর মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি প্রদানসহ নানামুখী কার্যক্রম সরকার বাস্তবায়ন করে চলেছে। সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণে সরকার বদ্ধপরিকর। ২০২৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদ পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে স্পীকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দুদেশের সংসদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে। বাংলাদেশের জনগনের জন্য যুক্তরাজ্যের ভিসা দিল্লী থেকে ইস্যু হয় যা পূর্বে ঢাকা থেকে ইস্যু হতো। স্পীকার এবিষয়ে হাইকমিশনারের সহযোগিতা কামনা করলে তিনি সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও সংসদীয় গনতন্ত্রের প্রশংসা করে হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের অকৃত্রিম বন্ধু। এসময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০১ ডিসেম্বর, ২০২২: একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, জিন্নাতুল বাকিয়া ও মোসাঃ তাহমিনা বেগম অংশগ্রহণ করেন। বৈঠকে ১৩তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে হাজীদের তদারকির জন্য হজ্ব টিমের প্রত্যেককে স্বস্ব কাজের বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও কাজের অভিজ্ঞতা যাচাই, সঠিকভাবে হাজীদের থাকা খাওয়া ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে কমিটি গঠনপূর্বক কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে দ্রুততম সময়ে হাজীদের পাসপোর্ট এবং লাগেজ সরবরাহকরণের নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে “Makkah Road Service” শিরোনামে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৈঠকে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল, ২০২২’ এবং ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা বিল, ২০২২’ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হয় এবং বৈঠকের আলোচনা মোতাবেক সংশোধনপূর্বক পরবর্তী জাতীয় সংসদের অধিবেশনে পাস করার নিমিত্ত উত্থাপন করার জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

“দেশে প্রবেশের সময় বিদেশ ফেরত কর্মীদের এইচআইভি পরীক্ষা করতে হবে” – স্বাস্থ্যমন্ত্রী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা: ১ ডিসেম্বর, ২০২২ খ্রি. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ১৪ হাজার জন এইডস রোগী আছে। এদের মধ্যে প্রায় ১০ হাজার জনকে সনাক্ত করা গেছে। যারা নিয়মিত সরকারি চিকিৎসা নিচ্ছেন। এই এইডস রোগীদের অধিকাংশই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে এইডস আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরে তারা তাদের পরিবারের কাছের সদস্যদের আক্রান্ত করছেন। দেশে ফেরার সময় নিজেরাও জানতে পারেনি যে, তারা এইডস আক্রান্ত হয়ে এসেছেন। এজন্য আমরা ঠিক করেছি, দেশ ত্যাগের আগে যেভাবে এইডস পরীক্ষা করে এইচআইভি নেগেটিভ হলে তারপর বিদেশে যেতে হয়, একইভাবে দেশে প্রবেশের সময়ও তাঁদেরকে পুনরায় পরীক্ষা করা হবে। এতে করে আক্রান্তদের সঠিক চিকিৎসা দেয়া যেমন সহজ হবে, অন্যদিকে, তাঁদের পরিবারের অন্যান্য নিরাপদ সদস্যরাও এই রোগের হাত থেকে রেহাই পাবেন।” আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ^ এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় দেশে এইডস রোগীদের চিকিৎসা দেয়া প্রসঙ্গে জানান, “বর্তমানে সরকার বিনামূল্যে এইডস রোগীদের চিকিৎসা দিচ্ছে। চিকিৎসা নিলে এইডস রোগীরা আরো বেশিদিন সুস্থ থাকতে পারে। তবে সামাজিক প্রতিবন্ধকতার কথা ভেবে এইডস হলে তারা গোপন রাখে এবং সেকথা কাউকে প্রকাশ না করে অন্যদেরকেও আক্রান্ত করে ফেলে। এতে করে দেশে এইডস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।” উল্লেখ্য, দেশে প্রথম এইডস রোগী ধরা পড়ে ১৯৮৯ সালে। দেশের সাধারণ মানুষের মধ্যে মাত্র ০.০১ ভাগ এবং পতিতাবৃত্তি কাজের সাথে জরিতদের ৪.১ ভাগ এইডস আক্রান্ত রয়েঝে। অধিকাংশ সংখ্যক এইডস রোগীই মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের দেশসমূহ থেকে দেশে প্রবেশ করে থাকে। ২০২২ সালের তথ্যানুযায়ী, এইডস রোগে নতুন ৯৪৭ জন আক্রান্ত হয়েছে এবং ২৩২ জন মারা গেছে। তথ্যমতে, ১৯৮৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৯৭০৮ জন আক্রান্ত ও ১৮২০ জন মারা গেছে। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন অনুবিভাগ) ডা. আশরাফী আহমদ, এনডিসি, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রাজেন্দ্র পোখড়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, লাইন ডাইরেক্টর ডা. খুরশীদ আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় সুচনা বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক।

Read More »

অনেক দেশেই প্রকৃত মাসিক মজুরিতে উল্লেখযোগ্য পতন ঘটাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ ডিসেম্বর, ২০২২ : অংশত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকটের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বৈশ্বিক ধীরগতির সাথে তীব্র মুদ্রাস্ফীতিজনিত সংকট অনেক দেশেই প্রকৃত মাসিক মজুরিতে উল্লেখযোগ্য পতন ঘটাচ্ছে। আজ এখানে প্রাপ্ত বিশ্বব্যাপী মজুরি সম্পর্কিত সর্বশেষ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিবেদনে বলা হয়েছে- দারিদ্র্য, অসমতা ও সামাজিক অস্থিরতার বিদ্যমান স্তরের আরো অবনতি রোধে জরুরিভাবে সুপরিকল্পিত নীতিগত ব্যবস্থা প্রয়োজন। প্রতিবেতনটিতে বলা হয়েছে, সংকট মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতা হ্রাস করছে এবং বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোকে কঠোরভাবে আঘাত করছে। “গ্লোবাল ওয়েজ রিপোর্ট ২০২২-২০২৩ : মজুরি ও ক্রয়ক্ষমতার ওপর মুদ্রাস্ফীতি এবং কোভিড-১৯-এর প্রভাব”-এ বলা হয়েছে, বিশ্বব্যাপী মাসিক মজুরি ২০২২ সালের প্রথমার্ধে প্রকৃত অর্থে ০.৯ শতাংশে নেমে এসেছে। চলতি শতাব্দীতে প্রথমবারের মতো বিশ্বব্যাপী প্রকৃত মজুরি বৃদ্ধি নেতিবাচক হয়েছে। উন্নত জি২০ দেশগুলোর মধ্যে ২০২২ সালের প্রথমার্ধে প্রকৃত মজুরি ২.২ শতাংশ কমেছে বলে অনুমান করা হয়েছে, যেখানে উদীয়মান জি২০ দেশগুলোতে প্রকৃত মজুরি ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা কোভিড-১৯ মহামারীর আগের বছর ২০১৯ সালের তুলনায় ২.৬ শতাংশ কম। আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হংবো বলেন, “আমরা যে একাধিক বৈশ্বিক সংকটের মুখোমুখি হচ্ছি, তা প্রকৃত মজুরি হ্রাসের দিকে চালিত করেছে। এটি কয়েক মিলিয়ন শ্রমিককে একটি ভয়ানক পরিস্থিতির মধ্যে ফেলেছে। তারা ক্রমবর্ধমান অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। সর্বনিম্ন বেতনের ক্রয়ক্ষমতা বজায় না রাখলে, আয় বৈষম্য ও দারিদ্র্য বাড়বে। এছাড়া ‘মহামারী-উত্তর অতি জরুরী পুনরুদ্ধার’ও ঝুঁকির মুখে পড়তে পারে। এটি বিশ্বজুড়ে আরও সামাজিক অস্থিরতা বাড়াতে পারে এবং সবার জন্য সমৃদ্ধি ও শান্তি অর্জনের লক্ষ্য বিঘিœত করতে পারে।” কোভিড-১৯ সংকটের সময় শ্রমিক এবং তাদের পরিবারের জন্য উল্লেখযোগ্য মজুরি হ্রাসের ওপর জীবনযাত্রার ব্যয় সংকট আসে, যা অনেক দেশে নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল। প্রতিবেদনে দেখা যায়, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর প্রভাব ফেলে। এর কারণ হল, তারা তাদের ডিসপোজেবল আয়ের বেশিরভাগই অত্যাবশ্যকীয় পণ্য এবং পরিষেবাগুলোতে ব্যয় করে। সাধারণত অপ্রয়োজনীয় আইটেমগুলোর চেয়ে এসব আইটেমের মূল্য বেশি বেড়ে থাকে। বিশ্লেষণেও দেখা গেছে যে, মজুরি শ্রমিক এবং তাদের পরিবারের ক্রয়ক্ষমতা এবং জীবনযাত্রার মান বজায় রাখতে সহায়তা করার জন্য সু-পরিকল্পিত নীতি ব্যবস্থা প্রয়োগ করার জরুরি প্রয়োজন রয়েছে। প্রতিবেদনের অন্যতম লেখক রোজালিয়া ভাজকুয়েজ-আলভারেজ বলেন, ‘আমাদের অবশ্যই বেতন স্কেলের মাঝামাঝি এবং নিম্ন প্রান্তের কর্মীদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। প্রকৃত মজুরির অবনতির বিরুদ্ধে লড়াই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সাহায্য করতে পারে, যার ফলে তা মহামারীর আগে পরিলক্ষিত কর্মসংস্থানের স্তর পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। এটি সকল দেশ এবং অঞ্চলে মন্দার সম্ভাবনা বা গভীরতা কমানোর একটি কার্যকর উপায় হতে পারে।’ প্রতিবেদনে দেখা যায়, উত্তর আমেরিকায় (কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র), ২০২১ সালে গড় প্রকৃত মজুরি বৃদ্ধি শূন্যে নেমে আসে এবং ২০২২ সালের প্রথমার্ধে মাইনাস ৩.২ শতাংশে নেমে আসে। লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে প্রকৃত মজুরি বৃদ্ধি হ্রাস পেয়ে ২০২১ সালে মাইনাস ১.৪ শতাংশ এবং ২০২২ সালের প্রথমার্ধে মাইনাস ১.৭ শতাংশে নেমে আসে। ইউরোপীয় ইউনিয়নে, যেখানে চাকরি ধরে রাখার স্কিম এবং মজুরি ভর্তুকি ব্যাপকভাবে মহামারী চলাকালীন কর্মসংস্থান এবং মজুরি স্তরকে সুরক্ষিত করেছিল, যেখানে প্রকৃত মজুরি বৃদ্ধি ২০২১ সালে ১.৩ শতাংশে বৃদ্ধি পেয়েছিল এবং ২০২২ সালের প্রথমার্ধে আবার হ্রাস পেয়ে মাইনাস ২.৪ শতাংশে নেমে আসে। পূর্ব ইউরোপে, প্রকৃত মজুরি প্রবৃদ্ধি ২০২০ সালে ৪.০ শতাংশ এবং ২০২১ সালে ৩.৩ শতাংশে নেমে আসে এবং ২০২২ সালের প্রথমার্ধে মাইনাস ৩.৩ শতাংশে নেমে আসে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রকৃত মজুরি ২০২১ সালে ৩.৫ শতাংশে বেড়েছে এবং ২০২২ সালের প্রথমার্ধে ১.৩ শতাংশে নেমে এসেছে। মধ্য ও পশ্চিম এশিয়ায় ২০২১ সালে প্রকৃত মজুরি বৃদ্ধি ১২.৪ শতাংশ বৃদ্ধি পায়, কিন্তু ২০২২ সালের প্রথমার্ধে ২.৫ শতাংশে কমে যায়। আফ্রিকায় ২০২১ সালে প্রকৃত মজুরি বৃদ্ধির হার মাইনাস ১.৪ শতাংশে এবং ২০২২ সালের প্রথমার্ধে মাইনাস ০.৫ শতাংশে নেমে আসে। আরব দেশগুলোতে মজুরি প্রবণতা অস্থায়ী, তবে ২০২১ সালে নিম্ন মজুরি ০.৫ শতাংশ এবং ২০২২ সালে ১.২ শতাংশ বৃদ্ধি পায়।

Read More »