সর্বশেষ
সর্বশেষ
  • ভিউ
  • শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

বঙ্গভবন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে ৩৩টি জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব এ তথ্য জানান।

স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি জেলা পরিষদ প্রশাসকদের সক্রিয় এবং সজাগ থাকার নির্দেশ দেন, যাতে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসা যায়।

সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার।

ক্ষমতার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করতে সরকার যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ সংগ্রামে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

এছাড়া জেলা পরিষদগুলোর উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, স্থানীয় পর্যায়ে নাগরিকসেবা নিশ্চিত করা ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। Ref. UNB

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 15th September, 2026
4th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:54 PM
আসর4:21 PM
মাগরিব7:02 PM
ইশা8:18 PM