সর্বশেষ
সর্বশেষ

Day: February 4, 2023

রংপুরে কালীবাড়ী মন্দিরে স্বর্গীয় অজয় প্রসাদ বাবনের স্মরণে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কালীবাড়ী মন্দির কমিটির আয়োজনে সাধারণ সম্পদক স্বর্গীয় অজয় প্রসাদ বাবনের স্মরণে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ কালিবাড়ি মন্দির প্রঙ্গনে প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠানে কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি ডাঃ নিখিলেন্দ্র শংকর গুহ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রসিক মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিট পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দিক, রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, রংপুর জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি নজরুল ইসলাম হক্কানী, রংপুর জেলা জাসদের সভাপতি সাখাওয়াত হোসেন রাঙ্গা, রংপুর ধর্ম সভার সভাপতি বিপ্লব প্রসাদ, সাধারণ সম্পাদক পার্থ বোস, যুগ্ম সাধারণ সম্পাদক অরুপ কান্তি দত্ত, কালিবাড়ি মন্দির কমিটির সহ সভাপতি সুব্রত স্যার্নাল, সাংগঠনিক সম্পাদক শুভ রঞ্জন দেব বাবলু, দপ্তর সম্পাদক নিখিল বাগচী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাম কৃষ্ণ সোমানী, সাধারণ সম্পাদক ধিমার ভট্টাচার্য্য, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কামার রায়, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকা রিয়াজ শহিদ শোভন, রংপুর ধর্ম সভার সাবেক সভাপবি ভবতোষ সরকার বাচ্চু, রংপুর মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের সভাপতি শুব্রত সরকার মুকুল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রতœা ঘোষ, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, স্বর্গীয় অজয় প্রসাদ বাবনের সহধর্মিনী রুপা প্রসাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালীবাড়ী মন্দির কমিটির সদস্য গৌতম সরকার।

Read More »

দিনে দিনে জনগণ বিএনপির আন্দোলন সংগ্রামে যুক্ত হচ্ছে …বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে তার আশ্রয়স্থল মনে করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাকি পালিয়ে যাবেন না। প্রয়োজনে বিএনপির দলের মহাসচিবের বাসায় গিয়ে উঠবেন। ওবায়দুল কাদের তার এই বক্তব্যে আমাদের নেতার প্রতি তার আস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। বিএনপি একটা শান্তি প্রিয় ও সভ্য রাজনৈতিক দল। এ কারণেই ওবায়দুল কাদের কোথাও আশ্রয়স্থল না পেলে বিএনপিকে তার আশ্রয়স্থল মনে করেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, এটাই তার প্রমাণ হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় রংপুর নগরীর গ্রা- হোটেল মোড়ে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং গ্যাস, বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে রংপুর বিভাগীয় বিএনপি। গণসমাবেশে আরও শাহজাহান বলেন, শেখ হাসিনা যদি পদত্যাগ করে, সেটা তার জন্য সবচেয়ে ভালো। কারণ দেশের মানুষ শেখ হাসিনার সরকারকে আর এক মিনিটের জন্যেও ক্ষমতায় দেখতে চায় না। যার কারণে দিনে দিনে জনগণ বিএনপির আন্দোলন সংগ্রামে যুক্ত হচ্ছে। আজকে রংপুরের সমাবেশ দেখে মনে হচ্ছে জনগণ আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শেখ হাসিনা ও তার সরকারের পতন সময়ের অপেক্ষা মাত্র, তাকে কেউ রক্ষা করতে পারবে না। তিনি বলেন, আমার যা বলি তা জনগণের কথা। কারণ বিএনপির কাছে জনগণের দাবি একটাই, তারা আর শেখ হাসিনাকে চায় না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা যা করা দরকার, বিএনপির কাছে জনগণ এখন সেটাই প্রত্যাশা করে। একারণে আমরা আন্দোলন থেকে সরে যাই নাই। শেখ হাসিনা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে, তাকে পদত্যাগে বাধ্য করা পর্যন্ত বিএনপি জনগণের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাবে। এসময় বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আজ যদি শেখ হাসিনার জায়গায় অন্য কোনো প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে অনেক আগেই ক্ষমতা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতেন। কিন্তু উনি (শেখ হাসিনা) এত সহজে পদত্যাগ করবেন না। কারণ ক্ষমতার মোহে পাগল তিনি। সরকার জনগণের ভাষা বোঝেন না। উন্নয়নের নামে আওয়ামী লীগ লুটেপুটে খাচ্ছে। যেভাবে সবকিছুর দাম বেড়ে চলেছে তাতে দুর্ভিক্ষ আসতে সময় লাগবে না। জনগণ আজ অসহায়, নিরুপায়, বাকরুদ্ধ। রংপুর বিভাগের আট জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণসমাবেশে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার নওশাদ জামির, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ব্যরিস্টার রুমিন ফারহানা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন রংপুরমহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ডন ও জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। গণসমাবেশে রংপুর বিভাগের আট জেলা থেকে আগত নেতাকর্মীদের মধ্য থেকে জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তৃতা করেন।

Read More »

রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে : মিথ্যাচারই বিএনপির সম্পদ- মির্জা আজম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, মিত্থুকের দল হলো বিএনপি, মিথ্যাচারই বিএনপির সম্পদ। আওয়ামীলীগ যখন উন্নয়নের মধ্যদিয়ে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের পথে, অথচ বিএনপির নেতাকর্মীরা তখন উন্নয়ন দেখে না, শুধু ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে মির্জা ফখরুলরা। তারা দেশটাকে শ্রীলঙ্কা দেখতে চায়। দেশের বিরুদ্ধে মিথ্যা আজগুবি তথ্য পরিবেশনে ব্যস্ত। তারা এমনভাবে মিথ্যা কথা মিডিয়ার সামনে বলে, যেন সত্য বলছেন কিন্তু বলছেন সব মিথ্যা কথা। মির্জা ফখরুল রাজাকারের সন্তান। ফখরুলের বাবা ছিলেন পীচ কমিটির নেতা, স্বাধীনতার পর ভারতে লুকিয়ে ছিলেন। ১৯৭৫ সালের পর ফিরে আসে দেশে। সেই রাজাকারের সন্তান আজ বিএনপির নামক দলের মহাসচিব। বিএনপি রাজাকার, স্বাধীনতা বিরোধীদের দল। ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা দল। তারা ক্ষমতায় আসলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে। তাদের দলের চেয়ারপার্সন দুর্নীতির মামলায় জেলে। আর হাওয়া ভবনের প্রণেতা রাজনীতি করবে না এমন মুচলেক দিয়ে দেশের বাইরে। দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শনিবার (৪ ফেব্রুয়ারী) বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রংপুর টাউনহল পাবলিক লাইব্রেরী মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ও তত্বাবধায় সরকার ছাড়াই তাদের নির্বাচন করতে হবে। এবার বিএনপি নির্বাচনে না আসলে তাদের দলের নেতাকর্মীরাই তাদের খবর করবে। তাই এখনও সময় আছে, নির্বাচনে আসেন। আপনাদের জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন। জনপ্রিয়তা যাচাই করুন। শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এ্যাড. সফুরা বেগম রুমিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ও জেলার যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল। শান্তি সমাবেশে রংপুর জেলার বিভিন্ন থানা, মহানগর আওয়ামীলীগের বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন।

Read More »

রংপুরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও রসিকের নব নির্বাচিক কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে নগরীর মুন্সিপাড়ায় অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বিশ্ব হাতের লেখা দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সংবর্ধিত অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, সংবর্ধিত অতিথি ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা চান্দু, সংবর্ধিত অতিথি ১৮,২০,২২ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে অংকন ও সুন্দর হাতের লেখা প্রশক্ষণ কেন্দ্র রংপুর এর পরিচালক আবু মোহাম্মদ রিয়াজ মাহমুদ সুজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শহিনা সুলাতান, এলাহী ফারুখ, প্রতিষ্ঠানের শিক্ষক মাকসুদা আক্তার তৃষা, সুস্মিতা রঞ্জন সাহা হিয়া, ইমরানা সাদিয়া বতুল, জান্নাতুল নীরা, ইসরাত জাহান ও ইমাম হোসেন সহ সকল অভিভাবকবৃন্দ। এর আগে অংকন ও সুন্দর হাতের লেখা প্রশক্ষণ কেন্দ্র রংপুর এর পরিচালক আবু মোহাম্মদ রিয়াজ মাহমুদ সুজন নব নির্বাচিত রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা চান্দু ও ১৮,২০,২২ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগমকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান।

Read More »

আইনজীবী সহকারীগণ বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ- স্পীকার

আইনজীবী সহকারীগণ বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ–স্পীকার ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আইনজীবী সহকারীগণ বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ। তারা সেবার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর হয়েছে। তিনি বলেন, আইনী সমস্যা সমাধানে আইনজীবী সহকারীগণ সুদীর্ঘকাল ধরে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে চলেছেন। তিনি আজ রাজধানী ঢাকার সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ‘বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ৫ম মহাসম্মেলন ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো: নুর মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম স্বাগত বক্তব্য পাঠ করেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো: মাহবুবুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো: রবিউল আলম বুদু, ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: আবদুন নুর দুলাল এবং সভাপতি মো: মোমতাজ উদ্দিন ফকির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এটর্নী জেনারেল এ, এম, আমিন উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মো: মাহবুব আলী এমপি, রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি এবং আইনমন্ত্রী আনিসুল হক এমপি। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, আইনজীবী সহকারীগণ যথাযথ আইনী কাঠামোর মধ্য দিয়ে যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শোষণ- বৈষম্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠিত হবে। ‘এই শাসনতন্ত্র শহীদের রক্ত দিয়ে লেখা’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটির উদ্ধৃতি দিয়ে স্পীকার বলেন, বাংলাদেশের সংবিধান কারো দান, অনুকম্পা বা কোন সন্ধি-আলোচনার মাধ্যমে পাওয়া যায় নি। তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সংবিধানের সুফল সকলের নিকট পৌঁছে দিতে পারলেই এই সংবিধান অর্থবহ হবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এই সময়ে ভার্চুয়াল কোর্ট এবং ই-জুডিশিয়ারী পরিচালিত হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে আইনজীবী সহকারীগণকে আইটি ও আইসিটি সেক্টরে পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আইনজীবী সহকারীগণ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ, সমাজ ও জাতি গঠনে মূল্যবান অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার। আইনজীবী সহকারী সমিতির এ মহাসম্মেলনে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দ, বিজ্ঞ আইনজীবী মহোদয়গণ, বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবী সহকারী প্রতিনিধিগণ, ভারত থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

শিক্ষার্থীদের সক্ষমতা অর্জন করে ২০৪১ সালের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

শিক্ষার্থীদের সক্ষমতা অর্জন করে ২০৪১ সালের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে হবে : স্থানীয় সরকার মন্ত্রী স্টাফ রিপোর্টার / দ্য্ লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের মাধ্যমে সক্ষমতা ও প্রশিক্ষণ লাভের উপর গুরুত্ব আরোপ করেছেন স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি আজ কুমিল্লার জেলার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দেখার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, কোথায় জন্ম হয়েছে তার থেকেও গুরুত্বপূর্ণ কিভাবে নিজেকে সক্ষম ও দক্ষ করে গড়ে তোলা যায়, তাহলেই দেশের মানব সম্পদের উন্নয়ন হবে। জ্ঞান ও প্রশিক্ষণ অর্জনের মাধ্যমেই বর্তমান পৃথিবীতে সম্পদ আয় করা যায় উল্লেখ করে মোঃ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সেই লক্ষ্যে নিজেদের তৈরি করতে হবে। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন যাতে শিক্ষকরা নিয়মিত বেতন পান। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে মন্ত্রী শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, কৃষকের সন্তানও সক্ষমতা এবং প্রশিক্ষণের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে অবিরাম কাজ করে যাচ্ছেন বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় শিক্ষকদের সুনাম বজায় রেখে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার আহবান জানান। এ সময় তিনি বলেন, নারী শিক্ষা ও ক্ষমতায়নে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মন্ত্রী বলেন, যে বাংলাদেশের উন্নয়ন নিয়ে এক সময় উন্নত বিশ্ব সন্দেহ পোষণ করত, তারাই আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণেই আজ তা সম্ভব হয়েছে। এসময় তিনি বলেন, উন্নত বাংলাদেশে মাথাপিছু আয় সাড়ে বার হাজার ডলার লক্ষ্যমাত্রা অর্জন করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার ও কুমিল্লা -২ আসনের সংসদ সদস্য সেলিনা আহমাদ মেরী । এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মাদ মহসিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Read More »