সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বাজুস রংপুর জেলা শাখার নতুন প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময়

বাজুস রংপুর জেলা শাখার নতুন প্রশাসকের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের নির্দেশক্রমে ইকবাল উদ্দিন মজুমদারকে রংপুর জেলা শাখার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রংপুর নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ বাজুস কার্যালয়ে নতুন প্রশাসক ইকবাল উদ্দিন মজুমদারের সঙ্গে জেলা শাখার নেতৃবৃন্দের পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী বিভিন্ন নীতিমালা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাবেক সভাপতি, রংপুর বিভাগীয় প্রতিনিধি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য মো. এনামুল হক সোহেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সদস্য আলহাজ্ব মো. আবু জাফর লিটন, মো. আলমগীর হোসেন বাদশা, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, মো. সাঈদ আলী, মো. আমিনুল ইসলাম রাজু, মো. রবিউল আলম রবি, মো. আরেফুল হক লাইজু, সুমন বসাক, মো. শাহীন, মো. নুর ইসলাম বাবু, মো. শফিকুল ইসলাম, মো. শাহীন উদ্দিন বকসী, মো. মশিয়ার রহমান, মো. আবু হান্নান ও শ্রী বিশ্বজিত চক্রবর্তী।সভায় আরও উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার উপদেষ্টা আবু নূর মো. আহসান হামিদ, শ্রী রবীন্দ্র প্রসাদ বাবলু, আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, মো. কামরুল হাসান জুয়েল, মো. মোশারফ হোসেন মঞ্জু, শ্রী মানিক চন্দ্র রায়, মো. মোখলেছার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় নতুন প্রশাসক ইকবাল উদ্দিন মজুমদার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বাজুসের নেতৃবৃন্দও নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দেন।আলোচনা শেষে বাজুস রংপুর জেলা শাখার নতুন প্রশাসক ইকবাল উদ্দিন মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা শাখার নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM