সর্বশেষ
সর্বশেষ

Day: February 21, 2023

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি স্পীকারের শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি স্পীকারের শ্রদ্ধা নিবেদন ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৩খৃ. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে স্পীকার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Read More »

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ খৃ. রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্র এবং সরকার প্রধান উভয়েই আজ রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার ছয় মিনিট আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। এর কিছুক্ষন পর রাষ্ট্রপতি আবদুল হামিদ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। অমর একুশের ঐতিহাসিক অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি’ গানটি বাজানোর সময় রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির দিকে এগিয়ে যান। রাষ্ট্রপতি প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির পর পরই প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, আওয়ামী লীগের সিনিয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তিন বাহিনীর প্রধানগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এরআগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শহীদ মিনারে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

Read More »

ভাষা শহীদদের প্রতি ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৩ খৃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ডেপুটি স্পীকার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Read More »

কর্মজীবী নারীদের পুষ্টি চাহিদা পূরণে ‘নাও’ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–স্পীকার

কর্মজীবী নারীদের পুষ্টি চাহিদা পূরণে ‘নাও’ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–স্পীকার সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে অসংখ্য নারী কাজ করছেন, যাদের সুস্বাস্থ্য নিশ্চিত হলে প্রতিষ্ঠানের উৎপাদন বাড়বে এবং এতে দেশের অর্থনৈতিক উন্নয়নও সাধিত হবে। তিনি বলেন, কর্মজীবী নারীদের পুষ্টি চাহিদা পূরণে ‘নাও’ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আজ রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিকেএমইএ এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল আয়োজিত ‘নিউট্রিশন অফ ওয়ার্কিং উইমেন (নাও): ইম্প্রুভিং দ্য হেলথ অ্যান্ড নিউট্রিশন অফ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। বিকেএমইএ’র নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেসের লাইন ডিরেক্টর ড. মো: আব্দুল মান্নান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. বার্ন্ড স্পানিয়ের এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও জোয়েল স্পাইসার বক্তব্য রাখেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মজীবী নারীদের পুষ্টি চাহিদা পূরণে সচেতনভাবে সচেষ্ট রয়েছেন। তাই শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করে নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দরিদ্র নারীদের বিভিন্ন ভাতার আওতায় নিয়ে এসেছেন তিনি। তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানে কর্মরত নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তাদের রক্ত স্বল্পতা ও আয়রন ঘাটতি দূরীকরণ, প্রজনন স্বাস্থ্য ও পরিচ্ছনতা নিশ্চিতকরণসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি নিরসনে এ সকল প্রতিষ্ঠানকে উদ্যোগী হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মজীবী নারীদের পুষ্টি চাহিদা পূরণে জন্য ‘নাও’ প্রকল্পটির ১ম পর্যায় চলছে এবং সরকারও এই প্রকল্পে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। স্বাস্থ্য এবং মানব উন্নয়নের বিভিন্ন সূচকে প্রকল্পটি তাদের কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় বিকেএমইএ, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়। এ সেমিনারে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ, ইউরোপীয় ইউনিয়ন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন নিটওয়্যার প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Read More »