সর্বশেষ
সর্বশেষ

Day: February 22, 2023

আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত

আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত মোহাম্মদ দ্বীন ইসলাম / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বাংলাদেশের আকাশে আজ ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২২ ফেব্রুয়ারি বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিমন্ত্রীর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ নজরুল ইসলাম, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোঃ আবদুল জলিল, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More »

ভাষা শহীদদের স্মরণে নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাষা শহীদদের স্মরণে নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, নবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ তাঁর গুলশানের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করেন। মঙ্গলবার বাদ আছর অনুষ্ঠিত দোয়ায় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা জনিত কারণে তিনি শহীদ মিনারে যেতে না পারায় গুলশানে নিজ বাসভবনে মিলাদের আয়োজন করেন। এর আগে ভাষা শহীদ ও বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম করা হয়। মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম। মুনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেন, ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে। এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন দুদকের সাবেক কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ মোঃ সাহাবুদ্দিন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাঁকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করে। পরে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদ পূর্ণ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন তিনি। এরপরই নতুন রাষ্ট্রপতি হিসেবে মোঃ সাহাবুদ্দিনের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

Read More »