সর্বশেষ
সর্বশেষ

Day: March 4, 2023

রংপুরে দুই দফা দাবিতে সরকারি কলেজ ও বে-সরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

রংপুরে দুই দফা দাবিতে সরকারি কলেজ ও বে-সরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন জালাল উদ্দিন, রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সরকারি কলেজ ও বে সরকারি কর্মচারী ইউনিয়ন রংপুর বিভাগের আয়োজনে সরকারি কলেজে কর্মরত বে সরকারি কর্মচারীদের চাকুরী সরকারি করনের দাবিতে মানববন্ধন। গতকাল শনিবার ( ৪ মার্চ) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে ২ দফা দাবি, বে- সরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে সরকারি করণ করতে হবে, সরকারি করনের পুর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেলে বেতনভাতাদি প্রদান করতে হবে। দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধনে রংপুর বিভাগের বিভাগীয় সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রংপুর কারমাইকেল কলেজের কর্মচারী ও রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী, সাংগঠনিকর সম্পাদক মোঃ সাহেবুল ইসলাম, রংপুর বিএড কলেজের অফিস সহকারি সাজু মিয়া, কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, ঠাকুরগার সরকারি কলেজের কর্মচারী মোঃ মাসুদ, কৃড়িগ্রাম সরকারি কলেজে কর্মচারী নন্দান কুমার রায়, গাইবান্ধা সরকারি কলেজের কর্মচারী রিগেন খান, সরকারি বেগম রোকেয়া কলেজের কর্মচারী মনিরা খাতুন, কারমাইকেল কলেজের কর্মচারী রতœা বেগম, কারমাইকেল কলেজের প্রিন্সিপাল মহদয়ের ড্রাইভার মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। মানববন্ধনে সভাপতি মোঃ আব্দুল মতিন বলেন, রংপুর বিভাগ সহ সমগ্র বাংলাদেশের সরকারি কলেজে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেনীর বে সরকারি কর্মচারীদের চাকুরী সরকারি করনের প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন না করিলে রংপুর বিভাগ সহ সারাদেশে বৃহত্তর কর্মসুচী গ্রহন করা হবে।

Read More »

রসিকের ১৩ নং ওয়ার্ডে ঘাঘট নদীর উপর কাঠের ব্রীজ উদ্বোধন

রসিকের ১৩ নং ওয়ার্ডে ঘাঘট নদীর উপর কাঠের ব্রীজ উদ্বোধন জালাল উদ্দিন, রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর বড়ময়দান ঈদগাহ মাঠ সংলগ্ন ঘাঘট নদীর উপর ২ পারের লোকেদের চলাচলের জন্য নির্মিত কাঠের ব্রীজ উদ্বোধন করা হয়। গতকাল শনিবার (৪ মার্চ) সকালে নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর এলাকায় বড়ময়দান ঈদগাহ মাঠ কমিটির ব্যাবস্থাপনায় ঈদগাহ মাঠ সংলগ্ন ঘাঘট নদীর উপর নির্মিত কাঠের ব্রীজ ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা । এ সময় উপস্থিত ছিলেন বড়ময়দান ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সামসুল আযম, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হালিম প্রামানিক, আলহাজ্ব আতিয়ার রহমান প্রামানিক, মোঃ আব্দুল হামিদ প্রামানিক , সদস্য আব্দুল্লা চাঁন, ১৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, দামোদারপুর ক্রীড়া কক্রের সভাপতি মোঃ হাসানুজ্জামান মিঠু চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইভা মাসুম সহ এলাকাবাসী।

Read More »

সাব-জাতীয় যুব গেমস হাই জাম্পে রেকর্ড গড়লেন রংপুরের তাসমিয়া

সাব-জাতীয় যুব গেমস হাই জাম্পে রেকর্ড গড়লেন রংপুরের তাসমিয়া জালাল উদ্দিন রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দেশের যেখানেই মেয়ের প্রতিযোগিতা থাকে, সেখানেই ছুটে যান বাবা আফজাল হোসেন। বনানী আর্মি স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব গেমসে তাসমিয়া হোসেন হাই জাম্পে অংশ নেয়, পাশেই দাঁড়িয়ে তা দেখছিলেন বাবা আফজাল। লাফ শেষ হতেই তাসমিয়াকে বুকে জড়িয়ে ধরেন আফজাল। বাবার চোখে তখন আনন্দের কান্না। প্রথমবার জাতীয় যুব গেমসে অংশ নিয়েই রেকর্ড গড়ে সোনা জিতেছে তাসমিয়া। রংপুর বিভাগের হয়ে সোনা জিততে বিকেএসপির নবম শ্রেণির ছাত্রী তাসমিয়া লাফিয়েছে ১.৫২ মিটার। শোনা গেছে, যুব গেমসে মেয়েদের হাই জাম্পের আগের রেকর্ডটি ১.৩৪ মিটর। তবে সেই রেকর্ডের কোনো নথি ফেডারেশনে নেই। প্রথমবার জাতীয় যুব গেমসে অংশ নিয়েই রেকর্ড গড়ে সোনা জিতেছে তাসমিয়া এর আগে ২০২১ সালে জাতীয় জুনিয়র মিটে এই ইভেন্টে রুপা জেতে তাসমিয়া। সেবার সে লাফিয়েছিল ১.৩৬ মিটার। এবার আরও বেশি উচ্চতায় লাফিয়ে খুশি তাসমিয়া, ‘আমি যুব গেমসের জন্য কঠোর অনুশীলন করেছি। শীতের মধ্যে ভোরবেলা উঠতে হতো অনুশীলনের জন্য। প্রথমে খুব কষ্ট হতো। কিন্তু পরে অভ্যাস হয়ে যায়। অবশেষে কষ্টের ফল পেয়ে ভালো লাগছে।’আশির দশকে নিয়মিত কাবাডি খেলতেন আফজাল। মেয়েকেও খেলোয়াড় বানানোর ইচ্ছা ছিল। একমাত্র মেয়েকে শুরুতে রাগবি ও ক্রিকেট খেলতে পাঠিয়েছিলেন। কিন্তু তাসমিয়ার উচ্চতা (৫ ফুট সাড়ে সাত ইঞ্চি) দেখে রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ওয়ালিদা বেগম হাই জাম্পে অংশ নিতে পরামর্শ দেন। রংপুরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন আফজাল। ঢাকায় এসেছেন মেয়ের যুব গেমসের ইভেন্টগুলো সরাসরি দেখতে। মেয়ে যে সোনার পদক জিতবেন, সেটা জানতেন। কিন্তু রেকর্ড গড়তে দেখে অবাকই হয়েছেন তিনি, ‘মেয়ের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাস ছিল। কিন্তু ও রেকর্ড গড়বে সেটা বুঝিনি। আমি খুব খুশি।’ বাংলাদেশের অ্যাথলেটিকসে হাই জাম্পে আশার আলো ছড়াচ্ছেন মাহফুজুর রহমান, উম্মে হাফসা রুমকি, রিতু আক্তাররা। সর্বশেষ এস এ গেমসে ২০১৯ সালে নেপালে রুপা জেতেন মাহফুজুর। গত বছর ডিসেম্বরে জাতীয় অ্যাথলেটিকসে নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন রিতু আক্তার। তিনি লাফিয়েছিলেন ১.৭৫ মিটার। তাসমিয়া এবার এই রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন, ‘রিতু আপু এবার রেকর্ড গড়েছিল, সেটা আমি জানি। আমি এবার রিতু আপুর রেকর্ড ভাঙতে চাই। এসএ গেমসে সোনা জিততে চাই।’ এদিকে তার এই স্বর্ণপদক প্রাপ্তিতে বি কে এসপি‘র মহাপরিচালকসহ শিক্ষকবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তাসমিয়ার পরিবার।

Read More »

সরকার বিএনপির সঙ্গে ডিফেন্সিভ খেলছে : দুলু

সরকার বিএনপির সঙ্গে ডিফেন্সিভ খেলছে : দুলু জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সরকার বিএনপির সঙ্গে ডিফেন্সিভ খেলছে। যখন যে দল গোল খায়, সেই দল কিন্তু গোলবারের সামনে দাঁড়ায়। প্রটেকশন দেয়ার জন্য যাতে গোল না হয়। কিন্তু আর উপায় নেই কারণ তারেক রহমান মেসির ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এবার গোল হবেই হবে। যতই আওয়ামী লীগ গোলবারে প্রটেকশন দেন কোনো লাভ হবে না।’শনিবার (৪ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বর বটতলায় পদযাত্রা কর্মসূচি শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করে রংপুর মহানগর কোতোয়ালি থানা বিএনপি। সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোন্নাফ মুন্নাফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ লাবু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি প্রমুখ। সরকারের মন্ত্রীদের বক্তব্যে খালেদা জিয়ার রাজনীতির করা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, ‘সরকারের মন্ত্রীরা এখন হঠাৎ কেন উল্টো পথে আসছেন। তারা এখন বলছেন খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো আপত্তি নেই। এর মানে তারা ভয়ে ভীত হয়েছেন। কিন্তু আমরা সরকারকে বিশ্বাস করি না। এই সরকারের এমনই কারসাজি, তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। আমরা জানি শয়তান মানুষকে কু-বুদ্ধি দেয়, আর আওয়ামী লীগ শয়তানকে বুদ্ধি দেয়। সুতরাং আওয়ামী লীগের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই।’ সাবেক এই উপমন্ত্রী বলেন, ‘সমুদ্রে যেমন নিম্নচাপ সৃষ্টি হয়ে আস্তে আস্তে ভূমিকম্প-ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, বিএনপিও সেই ভাবে এগিয়ে যাচ্ছে। সরকার মনে করছে এই ধরণের পদযাত্রায় দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করা যাবে না। কিন্তু আমরা সরকারকে বলছি, অপেক্ষা করেন নিম্নচাপ শুরু হয়েছে শিগগিরই ঘূর্ণিঝড় হবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া। এই দানব সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না।’ আসাদুল হাবিব বলেন, ‘সরকার যদি দ্রব্যমূল্য কমিয়ে, ভোটাধিকার ফিরিয়ে, বিদেশে টাকা পাচার বন্ধ করে এবং বিদ্যুৎতের দাম কমিয়ে দেয় তাহলে মানুষের মনে শান্তি ফিরে আসবে। কিন্তু তা না করে সরকার শান্তির নামে অশান্তি সৃষ্টি করতে চায়। আমাদের পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চায়। এটি সরকারের জন্য ভালো হবে না। আওয়ামী লীগের শান্তি সমাবেশের কথা মনে হলে একাত্তর সালের শান্তি কমিটির কথা মনে হয়। পাকহানাদার বাহিনীরা যখন আর বাংলাদেশের মানুষকে মোকাবিলা করতে পারছিল না, তখন তারা শান্তি কমিটি গঠন করেছিল। আজ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। সবকিছুর দাম বাড়িয়ে আমাদের জীবন দুর্বিষহ করছে সরকার। তিনি আরও বলেন, ‘এখন প্রতিদিন, প্রতিমাসে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সবসামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে। সেদিকে সরকারের কোনো দুঃখ নেই। কারণ সরকারের যারা রয়েছেন তারা অবৈধ টাকার মালিক হয়েছেন। তাদের কোনো সমস্যা হচ্ছে না। তারা বাংলাদেশের বাইরে কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানিয়েছেন। তারা মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বাড়ি বানিয়েছেন। আর বাংলাদেশের মানুষ আজকে না খেয়ে কষ্টের মধ্যে আছে। অথচ মানুষদের দুঃখ-কষ্ট নিয়ে সরকার পরিহাস করে বলছে দেশে নাকি কিছুই হয়নি। এরআগে বেলা সাড়ে এগারোটার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোড থেকে পদযাত্রা নিয়ে বের হন বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস, ওলামা দলের নেতাকর্মীরা অংশ নেন। একই দিনে বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে রংপুর মহানগরীর তাজহাট, মাহিগঞ্জ, পরশুরাম, হাজিরহাট ও হারাগাছ থানা বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে।

Read More »

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বিএনপি-জামায়াদের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের উদ্যোগে রংপুর মহানগর আওয়ামীলীগের ৬ থানায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (৪ মার্চ) বিকেলে রংপুর মহানগর আওয়ামীলীগের অন্তর্ভুক্ত রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু চত্বরে বিকেল সাড়ে ৩ টায় শান্তি সমাবেশে রংপুর মট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি রায়হান আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল, কায়ছার রাশেদ খান শরীফ, এ্যাড. দিলশাদ ইসলাম মুকুল, শফিকুল ইসলাম রাহেল, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী বিপ্লব, এ্যাড. বিভুতি ভুষণ সুমন, ফিরোজ কাওছার মামুন, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার আখতারজ্জামান লিটু, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিঠু, জেলা সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা যুবলীগ নেতা শেখ মাহাবুব নাছির টুটুল, মাসুদ রনা বিপ্লব, সহ ছাত্রলীগ, মহিলালীগ, যুবলীগ, কুষকলীগের নেতাকর্মীসহ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের অন্তর্ভুক্ত ১৪ টি ওয়ার্ডে নেতাকর্মীরা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেল ৩ টায় কেরানাীর হাটে হাজির হাট থানা আওয়ামীলীগ, বিকেল সাড়ে ৪ টায় মডার্ণ মোড়ে তাজহাট থানা আওয়ামীলীগ, বিকেল সাড়ে ৫ টায় হারাগাছ থানা আওয়ামীলীগ, সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদ মিনারে মাহিগঞ্জ থানা আওয়ামীলীগ, সন্ধ্যা ৬ টায় বুড়িরহাটে পশুরাশ থানা আওয়ামীলীগ শান্তি সমাবেশ করা হয়।

Read More »

স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ মার্চ, ২০২৩ খৃ. প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-৩২৫) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে, প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে বাসস্থানে নিয়ে যাওয়া হয়। এর আগে আজ সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কাতারের রাজধানী দোহার উদ্দেশে যাত্রা করে।

Read More »

স্পীকারের সাথে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ০৪ মার্চ ২০২৩থৃ. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এবং টনি ব্লেয়ার ইন্সটিটিউট ফর গ্লোবাল চেঞ্জের প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা মহান স্বাধীনতা যুদ্ধে যুক্তরাজ্যের অবদান, বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ, বাংলাদেশের চলমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, উন্নত বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ ২৩বছর লড়াই-সংগ্রাম করেছেন দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে। ১৯৪৮ সালে ভাষার জন্য শুরু হয় প্রতিবাদ-আন্দোলন, আর শেষ হয় ১৯৭১সালে মহান স্বাধীনতা অর্জনের মাধ্যমে। ১৯৭৫সালে জাতির পিতাকে হত্যার মাধ্যমে শুরু হয় বাংলাদেশের কালো অধ্যায়। কালো আইন সংযোজনের মাধ্যমে ১৯৭১সালের ৩০লাখ শহীদের রক্তের বিনিময়ে রচিত সংবিধানের কাঁটা-ছেঁড়া। এরপরেও সহযাত্রীর মনোভাব নিয়ে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের বিকাশে কাজ করে যাচ্ছেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৩ সালে মহান জাতীয় সংসদ যাত্রা শুরু করে। এবছর বাংলাদেশ জাতীয় সংসদ পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত একাদশ জাতীয় সংসদ গণতন্ত্র চর্চার ধারাবাহিকতা বজায় রেখেছে। যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এসময় টনি ব্লেয়ার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালীন কমনওয়েলথ স্কলারশিপের অধীনে ইউনিভার্সিটি অফ এসেক্স হতে পিএইচডি ডিগ্রী অর্জনের স্মৃতিচারণ করেন স্পীকার। বাংলাদেশকে যুক্তরাজ্যের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে টনি ব্লেয়ার বলেন, পপ সঙ্গীতের জনপ্রিয় ইংল্যান্ডের শিল্পী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১আগস্ট ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করে, যা মহান স্বাধীনতা যুদ্ধে বিশ্ব জনমত গঠনে ঐতিহাসিক ভূমিকা রাখে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু বাস্তবায়নসহ উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ অত্যন্ত প্রশংসনীয়। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শতভাগ বিদ্যুতায়ন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়নের মাধ্যমে জনজীবন সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিবেচনায় ডেল্টা প্লান ২১০০ গ্রহণসহ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। এসময় বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় যুক্তরাজ্যের অধিকতর সহযোগিতা কামনা করেন স্পীকার। বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন টনি ব্লেয়ার। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »