রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
বিএনপি-জামায়াদের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের উদ্যোগে রংপুর মহানগর আওয়ামীলীগের ৬ থানায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (৪ মার্চ) বিকেলে রংপুর মহানগর আওয়ামীলীগের অন্তর্ভুক্ত রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু চত্বরে বিকেল সাড়ে ৩ টায় শান্তি সমাবেশে রংপুর মট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি রায়হান আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল, কায়ছার রাশেদ খান শরীফ, এ্যাড. দিলশাদ ইসলাম মুকুল, শফিকুল ইসলাম রাহেল, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী বিপ্লব, এ্যাড. বিভুতি ভুষণ সুমন, ফিরোজ কাওছার মামুন, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার আখতারজ্জামান লিটু, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিঠু, জেলা সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা যুবলীগ নেতা শেখ মাহাবুব নাছির টুটুল, মাসুদ রনা বিপ্লব, সহ ছাত্রলীগ, মহিলালীগ, যুবলীগ, কুষকলীগের নেতাকর্মীসহ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের অন্তর্ভুক্ত ১৪ টি ওয়ার্ডে নেতাকর্মীরা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেল ৩ টায় কেরানাীর হাটে হাজির হাট থানা আওয়ামীলীগ, বিকেল সাড়ে ৪ টায় মডার্ণ মোড়ে তাজহাট থানা আওয়ামীলীগ, বিকেল সাড়ে ৫ টায় হারাগাছ থানা আওয়ামীলীগ, সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদ মিনারে মাহিগঞ্জ থানা আওয়ামীলীগ, সন্ধ্যা ৬ টায় বুড়িরহাটে পশুরাশ থানা আওয়ামীলীগ শান্তি সমাবেশ করা হয়।
















