সর্বশেষ
সর্বশেষ

Day: April 27, 2023

রংপুরে শেখ রাসেল সুইমিংপুলে সাতার প্রশিক্ষনের উদ্বোধণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল সুইমিংপুলে বালক ও বালিকাদের সাতার প্রশিক্ষনের উদ্বোধণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল সুইমিংপুলে বালক ও বালিকাদের সাতার প্রশিক্ষণ ফিতা কেটে উদ্বোধণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্তিত ছিলেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ওবায়দুর রহমান ময়না, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল ,যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামন জামান, নির্বাহী সদস্য মেহেদী হাসান সিদ্দিকী রনি, রুবায়েত হোসেন খান , তনবীর হোসেন আশরাফী, আবু সালেক লিটন, নাজনীন রহমান, রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে চার সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি বাদশাহ ওসমানীসহ চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন।বুধবার (২৬ এপ্রিল) বিকেলে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্যরা হলেন- সাংবাদিক একেএম সুমন মিয়া, এশিয়ান টেলিভিশনের ক্যামেরপার্সন আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম।বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রধান বাদশাহ ওসমানী। আহত অন্য সাংবাদিকরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক বাদশাহ ওসমানী বাদী হয়ে হামলাকারী লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর চরে চাষ হওয়া ভুট্টার ফলনের সচিত্র প্রতিবেদনের তথ্য সংগ্রহে যান বাদশাহ ওসমানীসহ আরও চার সাংবাদিক। সেখান ভিডিও ধারণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেছন দিক হতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়িভাবে মারধর করে আহত করার পাশাপাশি ব্যবহৃত ক্যামেরা, লাইভ ডিভাইস ও ওয়্যারলেস মাইক্রোফোন ভাঙচুর করে তা ছিনিয়ে নেয়। একইসঙ্গে ওই এলাকায় আবার তথ্য সংগ্রহের জন্য গেলে তাদের সবাইকে জীবননাশের হুমকিও দেন হছে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন।এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বুধবার রাতেই লুলু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Read More »

রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জেল থেকে বেরিয়ে বাদি ও স্বাক্ষীর উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবিতে ২ ঘন্টার জন্য দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী ইউনিয়নের শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী ইউনিয়ন নগরীর বাবুপাড়াস্থ কার্যালয়ে বেলা ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রেখে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীর পালন করেন তারা। কর্মসূচীর মধ্যে ২ ঘন্টা ব্যাপী সমস্ত কাজ বন্ধ রাখা, ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে তাজহাট থানাধীন মূল-মূল সড়কে বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ পালন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন আগামী ৭২ ঘন্টার মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু)সহ আহত তিনজনের উপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসা না হলে আগামী রবিবার হতে দেশ ব্যাপী কর্মবিরতি পালন করা হবে। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু)’র নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক উকিল খান, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, সড়ক সম্পাদক নাসিম মিয়া, প্রচার সম্পাদক বড় সাকিল, কার্যকরী সদস্য সিরাজসহ সকলস্তরের সদস্য বৃন্দ।এ ব্যাপারে মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই মেহেরুল বলেন, মামলা পেয়ে হামলার সত্যতা পেয়েছি। আসামী ধরার জন্য অভিযান অব্যহত রয়েছে। উল্লেখ্য, রংপুর মহানগরীর তাজহাট থানাধীন স্টেশন রোডস্থ বাবুপাড়া এলাকাবাসী ইউসুফের কাছে শাকিল (৪৫) গত দুই বছর আগে টাকা হাওলাত নেন। এরই জেরে গত মার্চের ২৭ তারিখে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে বিচার হয়। ২৭ মার্চ সন্ধ্যায় দু-গ্রুপ একত্রিত হলে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এমতাবস্থায় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু) হাতাহাতির মাঝে এগিয়ে আসলে শাকিলের নির্দেশে একই এলাকার ঈশা, রাজন, মুসা, ভলু, রাকিব লাঠি, সোঠা নিয়ে ইউসুফ ও আলাউলের উপর হামলা চালায় এবং ইউনিয়নের চেয়ার, টেবিল ভাংচুর করে। এ সময় অন্যান্য লোকজন এগিয়ে আসলে তারা হুমকি, ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া বাদি হয়ে তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করা হলে ঈশাকে পুলিশ গ্রেফতার করে। ঈদুল ফিতরের তিন, চারদিন আগে জাবিনে বের হোন ঈশা, বের হয়ে পূর্বের মামলার জেরে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের পাশের রাস্তায় সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু)’র বাসা যাওয়ার রাস্তায় পুর্ব পরিকল্পনা অনুযায়ী ঈদের পরের দিন দুপুরে আচমকা শাকিলবাহিনী হামলা চালায়, এতে সাধারণ সম্পাদক আলাউল মিয়াসহ দপ্তর সম্পাদক জোয়াদ খান তুফান ও আলাউলের ছেলে ইয়াছিন আরাফাত জীবন গুরুতর আহত হয়। এরই প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল কর্মবিরতির মধ্য দিয়ে প্রতিবাদ করেন রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, রংপুর কর্তৃক আয়োজিত ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় ‘আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৩’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৬ এপ্রিল) ২০২৩ সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভার রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের রংপুর বিভাগী পরিচালক মোঃ ফজলুল কবীর । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, পিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, সিভিল সার্জন ডা: মো: জাহাঙ্গীর কবির, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসে, অতিরিক্ত পুলিশ সুপার,রংপুর মোছাঃ সুলতানা রাজিয়া। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল করিম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে জামিনে বেড়িয়ে মামলার বাদী পক্ষকে মারপিট: আহত ৩

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মামলায় আসামীগং জেল থেকে জামিনে বেড়িয়ে মামলার বাদী ও সাক্ষিদের হত্যার উদ্যোশ্যে মারপিটের অভিযোগ উঠেছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীনে রয়েছে। এ বিষয়ে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সিদ্দিক হোসেন মংলা জানান, গত ৩০ মার্চ ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আসামী সাকিলের সাথে ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু ট্যাংকলরী অফিসের সামনে গালাগালি ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু বাদী হয়ে বাবুপাড়া সিটি মোড় এলাকার শাকিল, ইসা, রাজন, মুসা, ভুলু মিয়া, রাকিব সহ ৬ জনের নামে তাজহাট থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত মামলায় আসামীরা গ্রেফতার হয়। গত ১৯ এপ্রিল আসামীরা জেলা থেকে জামিনে রেব হয়। এরপর গত ২৩ এপ্রিল সোমবার দুপুর ২টায় নগরীর স্টেশন বাবুপাড়া সিটি মোড়ে আসামী পক্ষ পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র ও লঠিসোটা নিয়ে একত্রিত হয়ে মামলার বাদী রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু, সাক্ষী দপ্তর সম্পাদক জোয়াদ খান তুফান ও সদস্য ইয়াছির আরাফাত জীবনকে আটক করে হত্যার উদ্যেশ্যে ধারালো অস্ত্রদিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী কোপ মারে। এ সময় এলাকাবাসী ছুটে এসে রক্তাত্ব অবস্থায় আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ট্যাংকলী শ্রমিকরা। এ ঘটনায় আবারো মামলা দায়ের করা হয়েছে।

Read More »