সর্বশেষ
সর্বশেষ

Day: April 29, 2023

সিটি নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ : আইজিপি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সিলেট, ২৮ এপ্রিল, ২০২২ : আসন্ন সিটি করেপারেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) যে কোনো নির্দেশনা পালনে পুলিশ প্রস্তত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘পাঁচ সিটি নির্বাচনকে ঘিরে আলাদা কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।’ আজ শুক্রবার হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব আইজিপি এসব কথা বলেন। পুলিশ প্রধান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নির্বাচন করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো।’ দরগাহ মসজিদে জুম্মার নামাজ পড়ে আইজিপি মাজার জিয়ারত করেন। এরপর তিনি নিজের মা ও বাবার কবর জিয়ারত করেন। সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিলেটের সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এরআগে, বৃহস্পতিবার রাত ১১টায় বিমানযোগে সস্ত্রীক সিলেটে পৌঁছান আইজিপি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেটের পুলিশ কর্মকর্তারা। পরে, এসএমপি অফিসার্স মেসে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনদিনের সফরে আইজিপি পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন জায়গা পরিদর্শন, সিলেটে কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময়, নির্মাণাধীন ৭-এপিবিএন সিলেট পরিদর্শন, নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

Read More »

শিশু কল্যাণে বাজেট বৃদ্ধিতে সংলাপ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”শিশুদের কল্যাণে ২০২৩-২০২৪ অর্থ বছরে রংপুর সিটি কর্পোরেশনের মোট বাজেটের ১০% বরাদ্দের লক্ষ্যে রংপুর শিশু ও যুব ফোরামের আয়োজনে গত বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে “শিশু কল্যাণে বাজেট বৃদ্ধিকরণ” শীর্ষক সংলাপ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া আফিসের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্ম্মনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের রমোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়াও রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃর্ধা, প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, নগর প্রতিবেশী, উন্নয়ন কমিটির প্রতিনিধি, শিশু ও যুব প্রতিনিধিসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া প্রোগ্রামের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংলাপ শেষে শিশু ও যুবরা রংপুরের শিশুদের পক্ষে মেয়র মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। উক্ত সভায় শিশুদের জন্য বাজেট বৃদ্ধি ছাড়াও সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারন ভ্যান প্রদান, বাল্য বিয়ে মুক্ত মহল্লা ঘোষণাসহ পক্ষকাল ব্যাপি শিশু নির্যাতন ও বাল্য বিয়ে বন্ধ বিষয়ক প্রচারাভিযান বিষয়ে অবহিতকরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় মেয়র মহোদয় শিশুদের উন্নয়নে আগামী অর্থ বছরে ১০লক্ষ টাকা বাজেট বরাদ্দের ঘোষনাসহ শিশু ও যুব ফোরামের কার্যক্রম পরিচালনার জন্য সিটি কর্পোরেশন অফিস চত্তরে একটি কক্ষ দেবার অঙ্গিকার করেন। তিনি আরো বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দরিদ্র, হতদরিদ্র ও অবহেলিত শিশু ও তাদের পরিবারের জীবনমান উন্নয়ন, শিশুদের নেতৃত্বের বিকাশ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধসহ নানা উন্নয়ন মূলক কাজ করে আসছে, যা সরকারের সহ¯্রাব্দের লক্ষ্যমাত্রাতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সিনিয়র প্রোগ্রাম অফিসার দানিয়েল সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর শিশু ও যুব ফোরামের পক্ষে সাবেক সহ-সভাপতি ও রংপুর যুব ফোরামের সভাপতি মোছাঃ সামিয়া আক্তার ও জাতীয় শিশু ফোরামের সহ-সভাপতি আলফিস কানিজ নাইস।

Read More »

রংপুরে বীর মুক্তিযোদ্ধা সাম্যবাদী জনবন্ধু পঙ্কজ ভট্টাচার্যর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বীর মুক্তিযোদ্ধা সাম্যবাদী জনবন্ধু শ্রদ্ধেয় পঙ্কজ ভট্টাচার্য, ভাওয়াইয়া শিল্পী শরিফা রানী, মির্জা গোলাম সরোয়ার এর স্মরণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে নগরীর মুন্সিপাড়ায় ভাষা সৈনিক মোহাম্মদ আফজালের বাসভবনে স্মৃতিচারণ সভায় ভাষা সৈনিক মোহাম্মদ আফজালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সাবেক ছাত্রনেতা শম আমজাদ হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা শহীদুল বাবলু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বিপ্লব প্রসাদ, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, মোস্তফা তোফায়েল, এ্যাড. মাসুম হাসান, বাসদ নেতা আব্দুল কুদ্দুস , জাসদ নোত গৌতম রায়, মাজিরুল ইসলাম লিটন, বীর মুক্তিযোদ্ধা নৃপেন রায়, অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁন, মাজেদুর রহামান, মোঃ তারেক বাপ্পী, এ্যাড. বিনয় রায়, ছাত্র নেতা মেহেদী হাসান, আল মামুন রয়েল, মনিরুল ইসলাম, ছক্কু, আলম কুমার সরকার, তুর্য শুভ্র, অনুকুল চন্দ্র সরকার, আবুল কালাম আজাদ মুকুল, সংগীত শিল্পী স্বপন রায়, রুপ মজুমদার, মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আতোয়ার লাঞ্চু, বাবর চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ এপ্রিল) শুক্রবার বিকাল ৩টায় নগরীর বুড়িরহাট রোডস্থ আরপিএমপি পুলিশ লাইন মাঠে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরে আলম মিনা বিপিএম (বার) পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাইফুজাজমান ফারকী, উপ পলিশ কমিশনার (সিটেএসবি) আবু বকর সিদ্দিক, সহকারি পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন, সহ কমিউনিটি পুলিশিং কমিটি ও পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।

Read More »