
নজিরেরহাট ব্যাবসায়ী ও দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নজিরেরহাট ব্যাবসায়ী ও দোকান মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ এপ্রিল নগরীর রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে সদস্যদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখা ৪৪২ জন। মোট পদ ১৫টা । এর মধ্যে ৪টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন এবং ১১টি পদে নিবর্চিন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশন মো ঃ মোস্তাফিজুর রহমান (দুলু), সদস্য মোছা ঃ শমিমা আক্তার (সুমি), সমিতির উপদেষ্টা ড. আজহার আলী, মো ঃ আনিচুর রহমান, রংপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো ঃ মকবুল হোসেন । নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচীত হয় দপ্তর-সম্পাদক মোঃ ফারুক হোসেন ফিরোজ , প্রচার সম্পাদক মো ঃ মিনু রহমান, ধর্মীয় সম্পাদক (ইসলাম) হাফিজুর রহমান (সুমন), ধর্মীয় সম্পাদক (হিন্দু ) গজেন্দ্র নাথ বর্মন। ভোটের মার্ধ্যমে নির্বাচিত হন সভাপতি মোঃ লিটন মিয়া মানিক, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু জাফর আলমগীর, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুকুল, কোষাধক্ষ আল ইখলাস, ক্রীড়া সম্পাদক এনামুল হক সুজন, কার্যকরি সদস্য মোঃ ওমর ফারুখ বাবু, নুরুজ্জামান, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, লিটন চন্দ্র বর্মণ। নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন বাংলার চোখের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তানবীর হোসেন আশরাফী, রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার, চন্দনপাট ইউপি চেয়ারম্যান আমিনার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।











