সর্বশেষ
সর্বশেষ

Day: May 3, 2023

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারাদায়িত্বশীল ও জবাবদিহিতামূলক সাংবাদিকতা আরো বাড়াতে হবে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘আধুনিক প্রযুক্তির প্রসার সাংবাদিকতাকে অনেকখানি পাল্টে দিয়েছে। অনেকাংশে সহজও করেছে। ঢাকার বাইরের জেলাগুলোতে সবাই এখন প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। একারণে মফস্বল সাংবাদিকতা আর আগের জায়গায় নেই। তথ্যপ্রযুক্তির সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে সাংবাদিকতার ধরণ। একই সঙ্গে সাংবাদিকতায় নানা কারণে ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক সাংবাদিকতার প্রতি গুরুত্ব বাড়াতে হবে।’বুধবার (৩রা মে) বেলা ১টায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রংপুর প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব রহমান হাবুর সভাপতিত্বে এবং দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন; প্রেসক্লাবের ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, দৈনিক দাবানলের সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু, বাংলাদেশ প্রতিদিনের রংপুরের স্টাফ রিপোর্টার নজরুল মৃধা, মানবজমিনের স্টাফ রিপোর্টার জাভেদ ইকবাল, যায়যায়দিনের রংপুর প্রতিনিধি আবেদুল হাফিজ, দাবানলের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক, বার্তা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, মানবকন্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদূমী, যুগের আলোর প্রমুখ।সভায় বক্তারা বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপর চাপ সৃষ্টি, হামলা-মামলা, হুমকি-হয়রানি, নির্যাতন-নিপীড়নসহ হত্যা, খুন ও গুমের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সকলের নিরাপত্বা নিশ্চিতে দাবি জানান। একই সাথে ডিজিটাল নিরাপত্বা আইন বাতিল করাসহ গণমাধ্যমের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ। এসময় সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় এক ধাপ বাংলাদেশ পিছিয়েছে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। সাংবাদিকদের নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর প্রকাশিত সূচকের বরাত তুলে ধরে বক্তারা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা তুলনামূলক সংকুচিত। ২০২২ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম।অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সকল শহীদদেরসহ দেশ-বিদেশের সকল প্রয়াত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করা হয়।

Read More »

হামলা-মামলার প্রতিকার দাবি সম্মিলিত সাংবাদিক সমাজের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসবের প্রতিকার এবং আইনি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সম্মিলিত সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ। একই সঙ্গে হামলাকারীদের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার এজাহার প্রত্যাহারের দাবি করা হয়।মঙ্গলবার (২ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া একটি আবেদনপত্রে এসব দাবি জানানো হয়। এর আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনার সঙ্গে সাক্ষাতকালে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরেন সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু ও সদস্য সচিব লিয়াকত আলী বাদল।এ সময় রংপুরে বিদ্যমান সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মিলিত প্লাটফর্ম ‘সম্মিলিত সাংবাদিক সমাজ’ এর প্রসংশা করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বলেন, প্রত্যেক মানুষকে আইনি সেবা দেওয়াসহ নিরাপত্তা নিশ্চিত করাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আমরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। এক্ষেত্রে শুধু সাংবাদিক নয়, সকলকে আমরা গুরুত্ব সহকারে দেখছি। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আরও বেশি তৎপরতা বাড়ানোর আশ্বাস দিয়ে পুলিশ কমিশনার বলেন, আমরা প্রতিটি ঘটনা পর্যবেক্ষণ করার পাশাপাশি দ্রুততার সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়েছি। অনেকে গ্রেপ্তারও হয়েছেন। এ সময় সাংবাদিকদের আরও বেশি সজাগ, সতর্ক ও নিরাপত্তাগত বিষয়ে সচেতন থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি/অতিরিক্ত দায়িত্ব-সদর দপ্তর ও প্রশাসন) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান ও উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। এছাড়া রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রংপুরসহ সারাদেশে গণমাধ্যমকর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন, হুমকি, ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সম্মিলিত সাংবাদিক সমাজের পক্ষ থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া আবেদনে চারটি দাবি তুলে ধরা হয়।দাবিগুলো হলো- ১. আরটিভির বিভাগীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদল, এশিয়ান টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি বাদশা ওসমানি, দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার একেএম সুমন, যুগের আলোর ফটো সাংবাদিক আনোয়ার হোসেন ইমরোজ ইমু, ভিডিও সাংবাদিক আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলামের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে।২. আরটিভির জাহাঙ্গীর আলম বাদলের নামে পরশুরাম থানায় দেওয়া জামিনে থাকা হামলাকারীর মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলার এজাহার প্রত্যাহার করতে হবে।৩. যমুনা টেলিভিশনের সরকার মাজহারুল মান্নানের নামে সাইবার আদালতে দেওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে দাখিলকৃত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে ৪. রংপুরে কর্মরত সকল গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনের সময় ভয়ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে হবে।উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রংপুরের সকল সাংবাদিক সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও গণমাধ্যমকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টুকে আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে সদস্য সচিব করে সম্মিলিত সাংবাদিক সমাজের কমিটি গঠন করা হয়। এর দুদিন পর শনিবার রঙ্গপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় রংপুরে বিদ্যমান সকল সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদাধিকার বলে কমিটির নির্বাহী সদস্য এবং রংপুরে কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাধারণ সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

Read More »

চিকলী ওয়াটার পার্কের কিডস জোনে হুইল চেয়ার নিয়ে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর চিকলী ওয়াটার পার্কে টিকেট কাটার পরও আল আরমান ইয়ানাত নামের বিশেষ চাহিদা সম্পূর্ণ (শারীরিক প্রতিবন্ধী) দশ বছর বয়সী এক শিশুকে কিডস্ জোনে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিশুটির অভিভাবক রিজা রহমান। তার দাবি, চিকলি ওয়াটার পার্কের অভ্যন্তরীণ কিডস্ জোনে তার শিশুকে হুইল চেয়ার নিয়ে প্রবেশে বাধা প্রদান করে সেখানে কর্তব্যরত কর্মচারী। এঘটনায় তার কোমলমতি শিশুকে মানসিকভাবে আঘাতগ্রস্থ করার পাশাপাশি শত শত মানুষের সামনে তাকে হেয় করা হয়েছে। বুধবার (৩ মে) দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ তুলে ধরেন অভিভাবক রিজা রহমান। তিনি চিকলী ওয়াটার পার্কে তার বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুকে ঘুরতে নিয়ে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন দাবি করেন। রিজা রহমান বলেন, গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আমার কন্যাশিশু আল আরমান ইয়ানাতকে তার মানসিক বিকাশের জন্য চিকলী ওয়াটার পার্কে নিয়ে যাই। সেখানে দুটি প্রবেশপথে পৃথক ভাবে টিকিট কেটে ভিতরে প্রবেশের পর পার্কের অভ্যন্তরীণ কিডস্ জোনে প্রবেশের জন্য ১০০ টাকার আলাদা টিকিট কাটতে হয়। কিন্তু কিডস্ জোনের প্রবেশপথে কর্তব্যরত কর্মচারি টিকিট দেখানোর পর হুইল চেয়ারসহ আমার শিশুকে প্রবেশে বাধা দেয়। পরে কর্তৃপক্ষ থেকে জানানো হয় সেখানে হুইল চেয়ার নিয়ে প্রবেশের অনুমতি নেই। তিনি আরও বলেন, আমি তাদের অনুরোধ করে বলেছি হুইল চেয়ার নিয়ে প্রবেশ করলে অন্য কারো কোনো সমস্যা হবে না। কিন্তু কর্তব্যরতরা আমার কথা শুনেননি। বরং শত শত মানুষের সামনে আমার কোমলমতি শিশুকে হেয় করা হয়েছে। আমার শিশু মানসিকভাবে আঘাতগ্রস্থ হয়েছে। আমি সেখানে লজ্জায় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তার মতো আর কাউকে যেন এমন পরিস্থিতির সম্মুখীন বা শিকার হতে না হয়, এজন্য বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের সুবিধার্থে পার্কসহ সকল বিনোদনমূলক স্থানগুলোতে হুইল চেয়ার ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে চিকলী ওয়াটার পার্কে তার শিশুর সঙ্গে হওয়া ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসময় সকল বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের জন্য সরকারি ও আদালত থেকে দেওয়া নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান। এদিকে রংপুরের সকল বিনোদন স্থানগুলোতে শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণের দাবিসহ চিকলী ওয়াটার পার্কের ঘটনা তুলে ধরে জেলা প্রশাসক বরাবর গত ২৭ এপ্রিল একটি অভিযোগপত্র দিয়েছেন শিশু আল আরমান ইয়ানাতের অভিভাবক রিজা রহমান। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে হুইল চেয়ার নিয়ে কিডস্ জোনে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন চিকলী ওয়াটার পার্ক কর্তৃপক্ষ। এই প্রতিবেদকের সাথে মুঠোফোন আলাপ হলে পার্কটির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ বলেন, আমরা ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। সেখানে ওইদিন যার কারণে এমনটি হয়েছে, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা সকল শিশুর ব্যবহার উপযোগী কিডস্ জোনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। সেখানে হুইল চেয়ার নিয়ে প্রবেশে কোনো বাধা নেই বলেও জানান তিনি।

Read More »

কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধ নিয়ে রংপুরে দিনব্যাপী কর্মশালা

জালাল উদ্দিন/দ্যা দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধ নিয়ে রংপুরে দিনব্যাপী কর্মশালা হয়েছে।বুধবার (৩ মে) সকালে বাংলাদেশ পুলিশের এন্টিটেরোরিজম ইউনিট এবং জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরীর একটি হোটেল মিলনায়তনে কর্মশালায় বিট পুলিশ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, মেট্রোপলিটন ও রংপুর রেঞ্জ পুলিশের কর্মকর্তারা এতে অংশ নেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এন্টিটেরোরিজম ইউনিটের ডিআইজি মোঃ মনিরুজ্জামান, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট বাসুদেব বনিক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা। স্বাগত বক্তব্য রাখেন, এন্টিটেরোরিজম ইউনিট সিলেট কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হেমায়েতুল ইসলাম। মাল্টিমিডিয়া উপস্থাপন করেন, জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয়ের অফিসার ইনচার্জ শাহ মোঃ নাহিয়ান।কর্মশালায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেন, গত ২০ বছর ধরে জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয় বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ৬টি দেশে এনিয়ে তারা কাজ করছে। সফট অ্যাপ্রোচের ভিত্তিতে দেশে তৃণমূল পর্যায় থেকে উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের এন্টিটেরোরিজম ইউনিট কমিউনিটি ও বিট পুলিশিংকে কাজে লাগাতে এ উদ্যোগ গ্রহণ করেছে। তাই উগ্রবাদ ও জঙ্গীবাদ প্রতিরোধে দূর্বলতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যত করনীয় নিয়ে আমাদের কর্মপন্থা তৈরী করতেই এ কর্মশালার আয়োজন। অস্থিতিশীল পরিবেশ তৈরী না হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশ উন্নতির দিকে ধাবিত হবে।

Read More »

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ৩ মে, ২০২৩ থৃ. একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মোঃ মসিউর রহমান রাঙ্গা, রাজী মোহাম্মদ ফখরুল, মোঃ শাহে আলম, মোঃ ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী উপস্থিত ছিলেন।      সভার শুরুতে ১৫তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।    বৈঠকে টাঙ্গাইল সমবায় সমিতিতে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য সরকারবাদি মামলাটি প্রত্যাহার করার সুপারিশ করা হয়। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক শার্শা উপজেলায় টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সংগৃহীত টাকা আত্মসাৎ এর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি প্রদানের সুপারিশ করা হয়।     বৈঠকে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর, বিল-২০২৩ ও শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর, বিল-২০২৩ এর উপর বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় যাচাই বাছাই, পরিবর্তন, পরিমার্জন, সংশোধনপূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।     এছাড়াও মিল্কভিটার সার্বিক কার্যক্রম সম্পর্কিত আলোচনা করা হয়।     বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, মিল্কভিটার চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »