সর্বশেষ
সর্বশেষ

Day: June 14, 2023

কোরবানি পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে সকল উদ্যোগ নেওয়া হয়েছে – স্থানীয় সরকার মন্ত্রী

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৪ জুন, ২০২৩ ইং, বুধবার। কোরবানি পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে সকল উদ্যোগ নেওয়া হয়েছে – স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, পশু কোরবানি এবং দ্রুততম সময়ে পশুর বর্জ্য অপসারণে সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পরিষদ বিভিন্ন ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়াও নির্দিষ্ট স্থানের বাইরে যাতে পশুর হাট না বসে এবং তা জনজীবনে কোন প্রকার অসুবিধার সৃষ্টি না করে তা নিশ্চিত করতে মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ উল আযহা, ২০২৩ উপলক্ষে জাতীয় ঈদগাহ প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনামূলক আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদানকালে এ কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সভায় অংশগ্রহণ করেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কোরবানি পশুর বর্জ্য সূর্যাস্তের পূর্বেই সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ বিষয়ে জনসাধারণকে সম্পৃক্ত করতে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে সচেতনতামূলক কমিটি করা হয়েছে যাতে কোরবানি পশুর রক্ত ও বর্জ্য যত্রতত্র না ফেলা হয়। জনগণ উদ্বুদ্ধ ও সচেতন হলে এবং সহযোগিতা করলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও সংগ্রহ করা সহজ হয় বলেও জানান তিনি। মোঃ তাজুল ইসলাম আরো বলেন, পশুর হাট যেন ডেংগু ছড়ানোর উৎস না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মন্ত্রী কোরবানির পশুর হাটে জাল টাকা সনাক্তকরণে প্রয়োজনীয় মেশিন স্থাপনে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বলেন, এছাড়াও মোবাইল ফিনানশিয়াল মাধ্যমে লেনদেন করার জন্য সকল আয়োজন রাখা হবে। ছাদ বাগান বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, নির্দিষ্ট মানদন্ড অনুসরণ করে ছাদে বাগান এবং সবজি চাষ করাকে উৎসাহিত করার জন্য সকল সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় বাড়ির হোল্ডিং ট্যাক্স এ ১০% ছাড় দেওয়া হবে।

Read More »

রংপুরে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ, সিটি কর্পোরেশন ও ভূমি অফিসের সেবা নিয়ে বেশি অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।মঙ্গলবার (১৩ জুন) সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, দূর্নীতি দমন কমিশনের সচিব মোঃ মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফএম আঞ্জুমান কালাম, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। গণশুনানীতে বিআরটিএ’র ৬টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৭টি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ৪টি, জেলা রেজিস্ট্রার অফিসের ১টি, সিভিল সার্জন কার্যালয়ের ২টি, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৪টি, সিটি কর্পোরেশনের ৮টি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২টি, সদর উপজেলা ভূমি অফিসের ১০টি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২টি, পল্লী বিদ্যুৎ সমিতি, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সদর উপজেলা মৎস অফিস, পাসপোর্ট অফিস, উপজেলা সমাজসেবা অফিস, গণপূর্ত অফিস, পরিবেশ অধিদপ্তর, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তার কার্যালয়, বরেন্দ্র প্রকল্প-২, রংপুর সদর সাব-রেজিস্ট্রার, পানি উন্নয়ন বোর্ড, কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, নেসকো, সেটেলমেন্ট, রুপালী ব্যাংক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ পুলিশসহ ৩০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭৭ জনের অভিযোগের গণশুনানী করা হয়।

Read More »