সর্বশেষ
সর্বশেষ

Day: June 21, 2023

রংপুরে কোরবানী জন্য খামারী শাপলা খাতুনের প্রস্তুত ৭ টি গরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রতিবছরের মতো এবারো কোরবানী ঈদ উপলক্ষে গরু প্রস্তুত করেছেন খামারী শাপলা খাতুন। প্রতিবছর ৩-৪ টা গরু কোরবানীর জন্য বিক্রি করলেও এবারে তিনি কোরবানীর জন্য উপযোগি ৭ টি গরু প্রস্তুত রেখেছেন। ঈদের আর কয়েকদিন বাকী। এখনও কোন গরু বিক্রি না হলেও দরকষাকষি চলছে, ব্যাপারী ও সাধারণ মানুষরাই বেশি আসছেন খামারে গরু দেখতে। তবে হাটে নয় নিজ খামার থেকেই গরু বিক্রির কথা জানিয়েছেন তিনি। শাপলা খাতুনের খামারে মোট গরু রয়েছে ১০ টি, এর মধ্যে কোরবানীর উপযোগি নেপালিয়ান ষাড় ২ টি, ফ্রিজিয়ান ১ টি, শংকর ২ টি এবং ২ টি অষ্ট্রেলিয়ান জাতেরসহ মোট ৭ টি গরু। এর মধ্যে দুটি বড় গরু রয়েছে। গরু দুটির একটির নাম সোনালী অপরটি শংকর। প্রত্যেকটি গরু ৪ দাঁতের এবং ৩ বছর বয়সী। যাদের ওজন আনুমানিক ১৪-১৫ মন হবে। গরু দুটি’র মুল্য ১০ থেকে ১২ লাখ টাকা। শাপলা খাতুন নিজেই যত্ম নিয়ে সন্তানের মতোই লালন পালন করে বড় করেছেন বিশালদেহী গরুগুলো। রংপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের পর্যটন পূর্ব পাড়ার বাসিন্দা শাপলা খাতুন। স্বামী মৎস্যচাষী ও যুবলীগ নেতা আজম আকতার ব্যাপারী। শাপলা খাতুন বিয়ের কয়েকবছরের মাথায় তিনি গরু লালন-পালন শুরু করেন। বিয়ের পর অবসর সময়, অপচয় না করে, কিছু একটা করার পরিকল্পনা থেকে গরু পালন শুরু করেন তিনি। ৮ বছর আগে বাবার বাড়ির মায়ের দেয়া একটা গরু দিয়ে তিনি এই খামার শুরু করেন। ধীরে ধীরে এখন খামারে বড় বড় ১০ টি গরু রয়েছে। ইতিমধ্যে বিগত কোরবানীর ঈদে তিনি ১৩ টি গরু প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকায় বিক্রি করেছেন। এবারেও ৭ টি গরু তিনি প্রস্তুত করেছেন। যার আনুমানিক মুল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা। শাপলা খাতুন জানান, বিয়ের পর বেকার না থেকে স্বাবলম্বি হওয়ার চেষ্টা থেকে গরু পালন শুরু করি। বিয়ের আগে বাবার বাসায় গরু লালন-পালন করার অভিজ্ঞতা থেকেই গরু পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। শশুরের জমি ও মৎচাষি স্বামীর আগ্রহ থাকায় উৎসাহটা আরো বেড়ে যায়। শাশুড়ি পারিবারিক কাজে সহযোগিতা করায় গরুর খামারে সময় দেয়া সম্ভব হয়েছে পূর্ণভাবে। শাপলা খাতুন গরুগুলোকে নিজের সন্তানের মতো করেই লালন পালন করেছেন তিনি। খড়, ঘাস, ভুষি, ফিড খাবার, ভাতের মার তাদের খাওয়ানো হয়েছে। এছাড়া কোন রকম মোটাতাজা করন পদ্ধতি ব্যবহার কর হয়নি। তবে গোখাদ্যর দাম বৃদ্ধি পাওয়ায় গরু লালন-পালন করতে অনেক খরচ ও পরিশ্রম করতে হয়। তিনি আরো জানান, গরু লালন-পালন করে সময়টা যেমন কাজের মধ্যেই কেটে যায়, তেমনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়।

Read More »

রংপুরে বড়বাড়ী হিন্দুপাড়া সার্বজনীন শ্মশান শবদাহ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বড়বাড়ী হিন্দুপাড়া সার্বজনীন শ্মশান শবদাহ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। গতকাল বুধবার (২১ জুন) সকাল ১০টায় নগরীর ১৪ নং ওয়ার্ডের বড়বাড়ী হিন্দুপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে সার্বজনীন শ্মশান শবদাহ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে মঙ্গলদীপ প্রজ্বলন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ড। অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মমদেল হোসেন সরকারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সহ সভাপতি অধ্যাপক নির্মলেন্দু গোস্বামী, অরুপ কুমার দত্ত, পাভেল চন্দ্র রায়, ডাঃ উত্তম কুমার সাহা, কোষাধক্ষ নিখিল বাগচী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মেট্রো কোতয়ালীর সভাপতি খোকন সরকার, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছলেমা বেগম মেরী, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবেদ আলী সরকার, সমাজ সেবক নন্দ দুলাল বসাক সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পৌরহিত্য করেন রবিন্দ্রনাথ ঝাঁ ও সুকুমার ঝাঁ । অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর কমিটির সভাপতি সাংবাদিক অজয় সরকার দুলু।

Read More »

রংপুরে রথযাত্রা মহোৎসব,মহা হরিনামা সংকীর্তন ও বণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব, মহা হরিনামা সংকীর্তন ও বণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলাবার বিকাল ৩টায় রংপুর রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যোগে রথযাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি রাম জীবন কুন্ড। মঙ্গল দীপ প্রজ্জলন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সহ সভাপতি ধীমান ভট্টাচার্য্য। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শ্রী নিপেন্দ্র নাথ রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সহ সভাপতি ড. উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক পার্থ বোস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নির্মলেন্দু গোস্বামী, শ্রীযুক্ত বাবু বিকাশ রায়, কোষাধক্ষ শ্রী নিখিল বাগচি, সহ সাংগঠনিক সম্পাদক বাবু শ্রী প্রকাশ চন্দ্র বর্মণ, সদস্য রতœা ঘোষ, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু কুমারেশ রায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর কমিটির সভাপতি শ্রী অজয় সরকার দুলু, হিন্দু পরিষদ রংপুর বিভাগের আহবায়ক বাবু শ্রী পুলক বসাক, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি সভাপতি শ্রী পলাশ রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ তারাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি শ্রীমান জগৎবন্ধু জগদীশ্বর দাস সাধারণ সম্পাদক শ্রীমান প্রশান্ত মধাব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৭ তম রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৭ তম রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলাবার বিকাল ৩টায় পালপাড়া মন্দিরে রথযাত্রা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মাহিগঞ্জ শ্রী শ্রী পরেশ নাথ মন্দিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাম কৃষ্ণ সোমানী, বাংলদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুরার পাল পিপিএম, পালপাড়া শ্রী শ্রী মদন মোহন ঠাকুরবাড়ী আখঁড়া মন্দিও কমিটির সভাপতি ডাঃ নিখিলেন্দু গুহ্য রায়, রসিকের ২০ নং ওয়াড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, বাংলদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির সভাপতি হারাধন রায় হারা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপদ গোবিন্দ গিরিধারী দাস ব্রাক্ষচারী।

Read More »