সর্বশেষ
সর্বশেষ

Day: July 7, 2023

বরিশালে ৩১ সাংবাদিকের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বরিশাল, ৭ জুলাই ২০২৩ : জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৩১ সাংবাদিকের মধ্যে ৩ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৪ টায় বরিশাল সার্কিট হাউজের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, প্রধান বক্তা বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিসি ( সার্বিক) সোহেল মারুফ। এ সময় আরো বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Read More »

রংপুরে ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির উদ্যোগে কুখ্যাত মাদক কারবারী ও দুর্ধ্বর্ষ সন্ত্রাসী আসাদ ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। গতকল বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১টায় নগরীর বুড়িরহাট মন্টুর মিল জিরোপয়েন্টে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম সরোয়ার মির্জা, ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল কাদের দুলাল , সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এলাকাবাসী রবিউল ইসলাম, মহসিন আলী , সুরুজ মিয়া। বক্তারা বলেন, গত ২৭ জুন রংপুর মহানগরীর গোয়ালু এলাকায় ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির সদস্য মোঃ আশু মিয়াকে হত্যার উদ্যোশ্যে নির্মম ভাবে ছুরিকাঘাত করে এলাকার চিহ্নত সন্ত্রাসী বাহিনী। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। তাই দ্রুত উক্ত কুখ্যাত মাদক কারবারী ও দুর্ধ্বর্ষ সন্ত্রাসী আসাদ ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে ন্যায় বিচারের জন্য ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির পক্ষ থেকে রংপুর জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, হাজির হাট থানা সহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

Read More »

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ব্যাসায়িদের বানিজ্যিক সংগঠন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিী’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। রংপুর রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিী’র দু‘ধরনের ভোটার রয়েছেন জেনারেল এবং এসোসিয়েট । জেনারেল ১২টি পদে ১৬জন এবং এসোসিয়েট ৬টি পদে ৮জন মোট ১৮টি পদে ২৪জন প্রতিদ্বিতা করেন। আর এই ১৮টি নির্বাচিত পরিচালক পদ থেকে পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবে। গতকাল বৃহস্পতিবার নগরির তিলোত্তমা হেটেলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেনারেল ৬শ৬০ ভোট, ও এসোসিয়েট ৪শ২৬ মোট ১হাজার ৮৬ জন ভোটার ভোট প্রদান করেন । জেনারেল পদে যে ১৬জন প্রতিদ্বিতা করছেন তারা হলেন সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ি ঐক্য পরিষদ প্যানেল মো: এমদাদ হোসেন, মো: সামসুর রহমান কোয়েল, মো: তৌহিদ হাসান, সম্মিলিত ব্যবসায়ি পরিষদ জাভেদ হাসান, মো: দেলোয়ার হোসেন, সানোয়ার হোসেন, মো: মোজাম্মেল হক. দেবব্রত সরকার, মো: আকবর আলী, মো: আজিজুল ইসলাম মো: সাইফুল আলম, মো: তাইফুর রহমান, খোন্দকার মাহমুদ এলাহী খান বিপ্লব, আসিফ জোয়ারদার, আলতাফ হোসেন এবং স্বতন্ত্র কামাল হোসেন। এসোসিয়েট ৬পদে লড়ছেন ৮জন তারা হলেন সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ি ঐক্য পরিষদ মো: রশিদুস সুলতান বাবলু , এএনএম তারিক এটম, সম্মিলিত ব্যবসায়ি পরিষদ সরওয়ার জাহান মানিক, মো: হারুণ অর রশিদ, আবু হেনা মো: রেজওয়ানুল করিম, মো: রেজাউল ইসলাম রেজা, মো: সাবিহুল হক. এবং হাসান মাহবুব আখতার ।

Read More »

রংপুরে মাদক মামলায় এক নারীর ১০ বছর কারাদন্ড, আরেকজনের যাবজ্জীবন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ফেনসিডিল ও ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় নারী মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অপর এক আসামিকে ১০ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কৃষ্ণকান্তরায় এ রায় প্রদান করেন।মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় বাসের মালামাল রাখার লকার থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ একটি ব্যাগ উদ্ধার হয়।পরে মালামাল রাখা যাত্রীদের ট্যাগ দেখে মাদক কারবারী মাহমুদা আখতারকে আটক করে পুলিশ। মাহমুদা দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার সাজনপুকুর বান্দিপাড়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় কোতয়ালী থানার এস আই শাহাদত হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।পরবর্তীকালে তদন্ত শেষে আসামি মাহমুদা আখতারের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করা হয়। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবান সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয় আদালত।এদিকে রায় ঘোষণার আগে আসামি আদালতে হাজিরা দিয়ে উপস্থিত থাকলেও রায় ঘোষণার সময় আদালত চত্বর থেকে পালিয়ে যায়।পুরো বিষয়টি নিশ্চিত করে সরকার পক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পিপি এ্যাডভোকেট নয়নুর রহমান টফি জানান, আসামি আদালতে হাজিরা দিয়েছিলো। কিন্তু রায় ঘোষণার সময় তাকে ডাকাডাকি করেও আর পাওয়া যায়নি। সে আদালত চত্বর থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সেই সাথে গ্রেপ্তারের দিন থেকে রায় কার্যকর করে হবে বলে বিচারক আদেশ নামায় উল্লেখ করেছেন।অপর এক মাদক মামলায় ২৯৩ পিস ইয়াবা রাখার দায়ে আসামি আজিনুল আলম ভুট্টুকে দোষি সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহসপতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২ এপ্রিল রংপুর নগরীর ডাঙ্গিরপাড় আহলে সুন্নাত ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন কাঁচা রাস্তা থেকে ২৯৩ পিস ইয়াবাসহ আসামি ভুট্টুকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-১৩ এর পরিদর্শক এস এম সোবহান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করা হয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামী ভুট্টুকে দোষি সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো। পরে পুলিশী পাহারায় তাকে আদালতের হাজতখানায় নেয়া হয়।সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী নয়নুর রহমান টফি জানান, মাদক মামলায় আসামির সাজা দেবার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। আসামি পক্ষের কোন আইনজীবী উপস্থিত না থাকায় তার বক্তব্য জানা যায়নি।

Read More »