সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির মানববন্ধন

রংপুরে ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির উদ্যোগে কুখ্যাত মাদক কারবারী ও দুর্ধ্বর্ষ সন্ত্রাসী আসাদ ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। গতকল বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১টায় নগরীর বুড়িরহাট মন্টুর মিল জিরোপয়েন্টে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম সরোয়ার মির্জা, ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল কাদের দুলাল , সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এলাকাবাসী রবিউল ইসলাম, মহসিন আলী , সুরুজ মিয়া।

বক্তারা বলেন, গত ২৭ জুন রংপুর মহানগরীর গোয়ালু এলাকায় ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির সদস্য মোঃ আশু মিয়াকে হত্যার উদ্যোশ্যে নির্মম ভাবে ছুরিকাঘাত করে এলাকার চিহ্নত সন্ত্রাসী বাহিনী। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। তাই দ্রুত উক্ত কুখ্যাত মাদক কারবারী ও দুর্ধ্বর্ষ সন্ত্রাসী আসাদ ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে ন্যায় বিচারের জন্য ২নং ওয়ার্ড মাদক ও সন্ত্রাস নিমূল কমিটির পক্ষ থেকে রংপুর জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, হাজির হাট থানা সহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM