সর্বশেষ
সর্বশেষ

Day: July 8, 2023

আমরা চীনের ‘লেজুড়’ নই : মোমেন

আমরা চীনের ‘লেজুড়’ নই : মোমেন কূটনৈতিক প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৮ জুলাই, ২০২৩ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ কোনো দেশের লেজুড় নয় এবং চীনের দিকে কখনো ঝুঁকেও পড়েনি, কারণ, ঢাকা একটি ‘ভারসাম্যপূর্ণ ও স্বাধীন’ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলে। ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে আজ তিনি বলেন, ‘আমরা কারো লেজুড় নই …. আমরা চীনেরও লেজুড় নই।’ মোমেন আরো বলেন, কিছু লোক মনে করে আমরা চীনের দিকে ঝুঁক্ছি, কিন্তু (আসলে) আমরা কারও দিকে ঝুঁকছি না।’ তিনি বেইজিংকে উন্নয়ন অংশীদার বলে অভিহিত করেন, তবে, ‘চীনা ঋণের ফাঁদে’ পড়ার কোনও ধরণের আশংকা নাকচ করে দিয়ে বলেন, এটি একটি ভুল ধারণা। কোনো কোনো পন্ডিত এমন কথা বলেন। অনেকে এটা বিশ্বাস করে, বিশেষ করে কিছু বিদেশি প্রতিষ্ঠান। কোনো অবস্থাতেই আমরা ‘চীনা ঋণের ফাঁদে’ পড়ব না। বিদেশী ঋণ নেওয়ার ক্ষেত্রে আমরা খুবই বিচক্ষণ ও সতর্ক। আমরা অপ্রয়োজনীয় ঋণ নেই না। মোমেন বলেন, জনকল্যাণের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ অব্যাহতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বৈদেশিক নীতি-‘সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়’ অনুসরণ করে চলেছে। পররাষ্ট্রমন্ত্রী নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ককে ‘সুদৃঢ়’ এবং ‘আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি সোনালী অধ্যায়ে রয়েছি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্কও ভালো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মতে, ওয়াশিংটন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। মোমেন বলেন, ঢাকা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। সব দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। সেজন্য জাতিসংঘে যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে আমরা জয়ী হই। আইএমএফের মতে, একটি দেশ ঋণের ফাঁদে পড়ার ঝুঁকির সম্মুখীন হতে পারে যদি এর মোট বৈদেশিক ঋণের ৫৫ শতাংশের বেশি একটি একক উৎস বা দেশ থেকে আসে। মোমেন বলেন, তবে, বাংলাদেশের জিডিপিতে বৈদেশিক ঋণের অংশ মাত্র ১৩.৭৮ শতাংশ, যার মধ্যে ৬১ শতাংশ এডিবি, আইএমএফ এবং বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সরবরাহ করেছে এবং জাপান ১৭ শতাংশ নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ একক দেশের ঋণ প্রদানকারী হয়ে উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন থেকে বাংলাদেশ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে, যা মোট জিডিপির ০.৭৫ শতাংশ। সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাজুস রংপুর জেলা শাখার আয়োজনে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (০৮ জুলাই) বেলা ১২ টায় রংপুর নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কার্যালয়ে প্রস্ততি মুলক সভায় বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজুস রংপুর জেলা শাখার সিঃ সহ সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সাধারণম সম্পাদক রবিউল ইসলাম রবি, সুমন বসাক, কোষাধক্ষ শাহীন, কার্যকরি সদস্য মোঃ মশিয়ার রহামান, মোঃ আবু হান্নান, বিশ্বজিত চক্রবর্তী, মোঃ রবিউল ইসলাম, বাজুস পীরগাছা শাখার সভাপতি শ্রী শিপন কুমার শাহা, বাজুস বদরগঞ্জ শাখার সাভাপতি মোঃ মিজানুর রহমান, বাজুস মিঠাপুকুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবার রহমান, বাজুস গংগাচড়া শাখার সভাপতি অজয় কুমার, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বাজুস কাউনিয়া শাখার সভাপতি বাদল কর্মকার, বাজুস তারাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক গৌতম কুমার, বাজুস পীরগঞ্জ শাখার সভাপতি গৌতম কুমার অধিকারী, সাধারণ সম্পাদক মোঃ ইমরুর হাসান পাভেল সহ অন্যন্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর চেম্বারের নব নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ আকবর আলী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গতকাল ৮ জুলাই শনিবার রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভা কক্ষে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র-২০২৩-২৫ দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৬ জুলাই ২০২৩ইং তারিখে নির্বাচনে নির্বাচিত ১৮জন পরিচালক এর সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর আলী প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মহুবর রহমান পার্টিকেল বোর্ডস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম ও ভাইস প্রেসিডেন্ট পদে ইকো ডায়াগনোস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মোজাম্মেল হক এর নাম আনুষ্ঠিকভাবে ঘোষণা করেন আরসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ সারওয়ার মোর্শেদ। এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) ২০২৩ইং তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা জেনারেল গ্রুপ এবং এসোসিয়েট গ্রুপের ভোট গ্রহণ করা হয়। উক্ত নির্বাচনে জেনারেল গ্রুপে ১২জন এবং এসোসিয়েট গ্রুপে ৬জন নির্বাচিত হন। নির্বাচন বোর্ডে চেয়ারম্যান ব্যাংকার মোঃ সারওয়ার মোর্শেদ জানান, জেনারেল গ্রুপে সর্বমোট ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ১২জন নির্বাচিত হন। জেনারেল গ্রুপের নির্বাচিতরা হলেন, মোঃ আকবর আলী ৪৩৪ ভোট, মোঃ তাইফুর রহমান ৪২৬ ভোট, মোঃ মোজাম্মেল হক ৪১ ভোট, মোঃ আজিজুল ইসলাম ৪০৩ ভোট, খোন্দকার মাহ্মুদ এলাহী খান বিপ্লব ৩৯৭ ভোট, মোঃ সাইফুল আলম ৩৯৭ভোট, মোঃ আসিফ জোয়ারদার ৩৯৫ ভোট, এমদাদ হোসেন ৩৬৫ ভোট, মোঃ আলতাফ হোসেন চৌধুরী ৩৫৭ ভোট, মোঃ সানোয়ার হোসেন ৩৫৫ ভোট, মোঃ দেলোয়ার হোসেন ৩৫১ ভোট এবং মোঃ সাইফুল ইসলাম ৩৪৮ ভোট পেয়ে জেনারেল গ্রুপে ১২জন নির্বাচিত হন। এসোসিয়েট গ্রুপে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ৬জন প্রার্থী নির্বাচিত হন। এসোসিয়েট গ্রুপে নির্বাচিতরা হলেন, মোঃ সারোয়ার জাহান মানিক ২৯০ ভোট, মোঃ হারুন অর রশিদ ২৯০ ভোট, মোঃ আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম ২৮৮ ভোট, মোঃ রেজাউল ইসলাম ২৭৫ ভোট, মোঃ সাবিহুল হক ২২১ ভোট ও হাসান মাহবুব আখতার ১৯৮ ভোট পেয়ে এসোসিয়েট গ্রুপে ৬জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচন বোর্ডে চেয়ারম্যান ব্যাংকার মোঃ সারওয়ার মোর্শেদ, সদস্য মোঃ আহসান উল ফিরোজ ও মোঃ একরামুল হক স্বাক্ষরিত নির্বাচিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানানো হয়। নির্বাচনকালীন সময়ে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার নির্বাচন বোর্ডের সদস্য মেঘনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক মোঃ একরামুল হক ও বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আহসান উল ফিরোজ এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ও জনতা ব্যাংক লিমিটেড এর সাবেক ডিজিএম মোহাঃ মিজানুর রহমান সরকার, আপীল বোর্ডের সদস্য ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ আতোয়ার রহমান সরকার এবং আপীল বোর্ডের সদস্য ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সাবেক ব্যবস্থাপক মোঃ আলী আসাদ, পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিজুল ইসলাম মিন্টু, ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, চেম্বারের বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং পরিচালকবৃন্দ।

Read More »

রংপুরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন দলের বিভাগীয় পদযাত্রা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন কৃষকদল, শ্রমিকদল, তাতীঁদল, মৎসজীবীদল, জাসাস রংপুর জেলা শাখার আয়োজনে বিভাগীয় পদযাত্রা অনুষ্ঠিত । গতকাল শনিবার ( ৮ জুলাই) সকাল ১১টায় নগরীর শাপলা চত্বর থেকে এই বিভাগীয় পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল ইসলাম দুলু, যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম সজিব, বিএনপি সবুজ, রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব শামিম মিয়া, সি যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম সাওদক, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লেবু, রংপুর জেলা তাতীঁদলের সভাপতি ডিউক চৌধুরী, সাধারণ সম্পাদক মুরাদ মিথুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়ন, রংপুর জেলা জাসাসের আহবায়ক মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন: ওবায়দুল কাদের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, রাজধানী ঢাকার যানজট কমাতে চলতি বছরের সেপ্টেম্বরেই চালু হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন করবেন। আজ শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট অংশ আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এই এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমবে। পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ে তিনটি ধাপে সম্পন্ন করা হচ্ছে। প্রথম অংশের বনানী পর্যন্ত ৯৭ শতাংশ, বনানী থেকে মগবাজার অংশে ৫৪ শতাংশ কাজ শেষ হয়েছে। অন্যদিকে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত শেষ অংশে ভৌত কাজ শুরু হয়েছে। তিনি আরো জানান, এ প্রকল্পের সর্বমোট কাজ শেষ হয়েছে ৬৩ শতাংশ। পুরো প্রকল্প শেষ হলে রাজধানীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (কুতুবখালী) সঙ্গে যুক্ত করবে এক্সপ্রেসওয়েটি। ওবায়দুল কাদের বলেন, প্রকল্পের ভৌত কাজের প্রথম ধাপে ১৪৮২টি পাইল, ৩২৬টি পাইল ক্যাপ, ৩২৫টি কলাম, ৩২৫টি ক্রস বিম, ৩ হাজার ৪৮টি আই গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ৩ হাজার ৪৮টি আই গার্ডার এবং ৩২৮টি ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এই ভৌত কাজের অগ্রগতি ৯৭.২৮ শতাংশ। সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের ভৌত কাজের দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৩৩টি পাইল, ৩৩৫টি পাইল ক্যাপ, ৩২৩টি কলাম, ৩২০টি ক্রস বিম, ২ হাজার ৩০৫টি আই গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ২ হাজার ৪৪টি আই গার্ডার এবং ২৩৩টি ব্রিজ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এই ভৌত কাজের অগ্রগতি ৫৪.২২ শতাংশ। প্রকল্পের নথি অনুসারে জানা যায়, সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) তিন ধাপে উড়াল সড়ক প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত। দ্বিতীয় ধাপ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত। তৃতীয় ধাপ মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এই উড়াল সড়কের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ২০১১ সালের ১৯ জানুয়ারি প্রকল্পটির নির্মাণ প্রক্রিয়া শুরু হয়ে অবশেষে আলোর মুখ দেখছে। এই প্রকল্পের নির্মাণকাল ধরা হয়েছে ২০১১ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। জানাগেছে, উড়াল সড়কের রুট হচ্ছে কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। পুরো পথই রেললাইন ঘেঁষে। প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ৯৪০ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে দুই হাজার ৪১৩ কোটি টাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শনকালে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড, চায়না শানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের (সিএসআই) এবং সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজধানীর চারপাশে আউটার সার্কুলার নিয়ে ফিজিবিলিটি স্টাডি চলছে। আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে করছে। পরবর্তী নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে তাহলে আউটার সার্কুলার সহ অন্যান্য পরিকল্পনা সময়মতো বাস্তবায়ন হবে। এসময় বিএনপিসহ ৩২ দলের এক দফা আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৩২ দলের এই জগাখিচুড়ির ঐক্যে এক দফার আন্দোলনের পতন অনিবার্য। যে লক্ষ্য নিয়ে জগাখিচুড়ির এই ঐক্য তাতে ফল আসবে অসহনীয়। ওবায়দুল কাদের বলেন, সরকার যেমন আছে তেমনই থাকবে। একটা ঢেউও তো জাগাতে পারেনি। তাদের আন্দোলনে নেতা কে? ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে? এই জগাখিচুড়ি ঐক্যে দফায় দফায় পরিবর্তন। এই ৩২ দল টিকবে কিনা তার গ্যারান্টি নেই। আগেতো ছিল ৫৪ দল। এই জগাখিচুড়ি ঐক্যের পতন অনিবার্য। মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বাংলাদেশে আগমন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রতিনিধি দল আসছে নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে নয়। তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আসছেন। আর ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কিভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে।

Read More »

বাংলাদেশকে ধ্বংসের জন্য মাদক প্রবেশ করিয়েছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে ধ্বংসের জন্য মাদক প্রবেশ করিয়েছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দাদার আমল থেকেই দেশে মাদক ছিল। সে সময় আফিম, গাঁজা খেয়ে মাদকসেবীরা চোখ লাল করে বসে থাকতো। এরপর, দেশে হেরোইন আসে। হেরোইনের পর ইয়াবা এসেছে।এরপরে এলএসডি ও আইস এসেছে। এ সমস্ত ভয়ংকর মাদক আমাদের দেশে তৈরি হয়নি। এসব মাদক এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। আমাদের সম্ভাবনাময় দেশকে ধ্বংসের জন্য এসব ভয়ংকর মাদক আমাদের ভেতরে প্রবেশ করিয়েছে তারা। শনিবার (৮ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর হাঁসাড়া ইউনিয়নের আলমপুরে আহসানিয়া মিশনের একটি বিশেষায়িত মাদকাসক্তি ও মানসিক হাসপাতালের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে মাদক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিধি ছোট ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটি বিস্তৃত হয়েছে। এখন প্রত্যেকটি জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হয়েছে। আমাদের দেশে কর্মক্ষম জনসংখ্যা ৬৫ শতাংশ। যা পৃথিবীর অনেক দেশেই নেই। আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যুব সমাজ এগিয়ে যাচ্ছে। আমাদেরকে কেউ আটকাতে পারবে না। যদি আমাদের যুব সমাজ মাদকের এ ভয়ঙ্কর ছোবলে আটকে যায়, তাহলে বাংলাদেশের পথ হারানোর সম্ভাবনা তৈরি হবে। মাদক থেকে যারা ফিরে এসেছেন তাদের জন্য যেখানে যা প্রয়োজন তা সরকার করবে উল্লেখ্য করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বর্ডারে বিজিবি আছে। পুলিশ, আনসার, র‍্যাব সবাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চেষ্টা করছে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলেছেন। আমরা সে জায়গায় থাকতে চাই। এজন্য, যারা মাদকের সঙ্গে জড়িত বা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ সময় এক সাবেক পুলিশ কর্মকর্তার সন্তানের ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, মা-বাবার কাছে সন্তানরা অমূল্য সম্পদ। এজন্য সন্ধ্যায় তারা বাড়িতে থাকে কি না এটি লক্ষ রাখতে হবে। সন্তানদেরকে সময় দিতে হবে, খারাপ মাদকের ভয়াবহতা সম্বন্ধে জানাতে হবে। মাদক ব্যবসায়ীদের কালো থাবা থেকে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। তা না হলে আমাদের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, দেশ ডিজিটাল হয়েছে। তিনি স্বপ্ন দেখছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ পরিণত করতে। সেভাবেই কাজ চলছে। উন্নত দেশে উন্নীত হতে আমাদের নতুন প্রজন্মকে, যুবসমাজকে রক্ষা করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। জনপ্রতিনিধিদের, মসজিদের ইমাম, প্রত্যেকটি ধর্মযাজকদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

Read More »

বিডার সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে যাবতীয় বিনিয়োগ সেবা পাওয়া যাবে

বিডার সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে যাবতীয় বিনিয়োগ সেবা পাওয়া যাবে স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৭ জুলাই, ২০২৩ : দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, ওয়াসা, বিদ্যুৎ, আরজেএসসিএন্ডএফ-এর নেম ক্লিয়ারেন্স, ই-টিনসহ যাবতীয় বিনিয়োগ সেবা পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীকে শুধুমাত্র একবার বিডার ওএসএসে ডিজিটাল তথ্য দিলেই চলবে, বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবা গ্রহণের জন্য অন্য কোন প্রতিষ্ঠানে পৃথকভাবে যাওয়া ও তথ্য প্রদানের প্রয়োজন নেই। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও বিডার কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ কথা বলেন। বিডার ওয়ান স্টপ সার্ভিসেস (ওএসএস) প্ল্যাটফমটি বিনিয়োগকারীদের জন্য একটি সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসাবে বহুল ব্যবহার এবং বিনিয়োগবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে করণীয় বিষয়ে সভার আয়োজন করা হয়। তোফাজ্জল হোসেন মিয়া বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশি-বিদেশি সকল ধরনের বিনিয়োগ খুবই প্রয়োজন। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে সেই সাথে পুঁজিও বাড়বে, তাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের আন্তর্জাতিক মানের উন্নত বিনিয়োগ সেবা প্রদান করতে হবে। বিডায় নিবন্ধিত সকল প্রতিষ্ঠানের জন্য একটি সিঙ্গেল পয়েন্ট এন্ট্র্রি হিসাবে সকল সেবা একীভূত করে বিনিয়োগকারীদের প্রদান করবে বিডা। তিনি আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান সময়ে প্রশ্ন হলো, আমরা স্বচ্ছ ভাবে কত দ্রুত বিনিয়োগ সেবা দিতে পারি? আন্তর্জাতিক চাহিদা আনুসারে আমাদের সেইভাবেই বিনিয়োগসেবা দিতে হবে। শুধু বিনিয়োগসেবা প্রদান নয়, বিনিয়োগকারীদের পৃথক পৃথক প্রতিষ্ঠানে যাওয়া বাদ দিয়ে বিডার সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে যাবতীয় সেবা প্রদানের মানসিকতা থাকতে হবে। এসময়ে তিনি সকল বিনিয়োগসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সকল প্রতিবন্ধতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিডার ওএসএস সেবা সংযুক্তির জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, বর্তমানে বিডা বিনিয়োগকারীদের ২৩টি প্রতিষ্ঠানের ৬৭ টি বিনিয়োগসেবা বিনিয়োগকারীদের প্রদান করে আসছে এবং অতিদ্রুত ৪৪ টি প্রতিষ্ঠানের ১৫৫ টি সেবা বিনিয়োগকারীদের প্রদান করা সম্ভব হবে। সেই লক্ষ্যে অন্যান্য বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা বিডা ওএসএসে একীভূত করার কাজ করে চলছে বিডা। যাতে বিনিয়োগের ক্ষেত্রে বিডা ওএসএস থেকে দ্রুত হ্যাসেল ফ্রি-ভাবে সব সেবা বিনিয়োগকারীরা পান। সভায় বাণিজ্য মন্ত্রণালয়য় সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীমউল্লাহ্, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামশুল আরেফিন, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়য়ের সচিব ড. ফারহিনা আহমেদ, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান, চেয়ারম্যান (সচিব), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, ভূমি সচিব মো. খলিলুর রহমান প্রমুখ বক্ত্যব প্রদান করেন। এসময়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট মন্ত্রলাণয়, বিভাগ, দপ্তর, এবং বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »