সর্বশেষ
সর্বশেষ

Day: August 2, 2023

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আ’লীগের আনন্দ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আগমন ও সমাবেশ সফল উপলক্ষে আনন্দ মিছিল বের করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে নগরীর জেলা পরিষদের সামন থেকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রসিক প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সিঃ সহ সভাপতি রায়হান আহমেদ মানিক, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ শাহাজাদা আরমান, আওয়ামীগ নেতা মোঃ জাবেদ হাসান, কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজু, আওয়ামী নেতা রেজা আহমেদ , কামুরুজ্জামান শাহীন, এ্যাড. আখতারুজ্জামান লিটু । এ সময় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগ, রংপুর মহানগরীর ৬টি থানা আওয়ামীলীগ ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ড আওয়মীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে জেলা আ’লীগে নেতা মওলার উদ্যোগে আনন্দ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আগমন ও সমাবেশ সফল উপলক্ষে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানিয়ে রংপুর জেলা আওয়ামীলীগের (সাবেক) সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলার উদ্যাগে রংপুর মাহনগরীতে আনন্দ মিছিল বের করা হয়। গতকাল বুধবার সকালে নগরীর শাপলা চত্বর থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের (সাবেক) সাধারণ সম্পাদক এবং মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা সহ মিঠাপুকুর উপজলে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

Read More »

আবারও দেশ সেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন রংপুরের মহাসমাবেশে আগামী নির্বাচনে নৌকা মার্কার জন্য ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগকে আবারও দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কা ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়, কৃষকের ভাগ্য পরিবর্তন হয়। নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই।বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী । দেশে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। রংপুরের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি। নৌকা মার্কা ক্ষমতায় এলেই কাজ হয়। নৌকা ছাড়া হয় না। নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে দারিদ্র্য বিমোচন হচ্ছে। আজকে হতদরিদ্র বলতে তেমন কেউ নেই, মাত্র পাঁচ শতাংশ। আল্লাহর রহমতে সেটুকুও থাকবে না। কোনো মানুষ হতদরিদ্র থাকবে না। বিদেশ থেকে পুরাতন কাপড় আনতে বা পরতে হয় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের কাপড়া কেনার আর্থিক সচ্ছলতা এসে গেছে। আগে এক বেলা ভাত পেত না, এখন দুই বেলা, তিন বেলা খাবারের সুযোগ হয়ে গেছে। সেই ব্যবস্থা আমরা করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের মেহনতি মানুষ, প্রত্যেক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। যার সুফল আপনারা পাচ্ছেন, দেশের মানুষ পাচ্ছে।আ.লীগের আমলে কখনো মঙ্গা হয়নি তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আমার আপনজন, আমার সংসার। আপনাদের মাঝে খুঁজে পাই আমার বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ। আপনাদের জন্য যদি প্রয়োজন হয় বাবার মতো জীবন দিতেও প্রস্তত আছি। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জীবন দিতে প্রস্তুত আমি।রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম শাহাদাত হোসেন।

Read More »

দ্বিতল বাইসাইকেলে প্রধানমন্ত্রীর সমাবেশে ছাবেদ আলী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পরনে পায়জামা আর হলদে টি-শার্ট, মাথায় হলুদ রঙের ক্যাপ। নিজের তৈরি দ্বিতল (দোতলা) বাইসাইকেল নিয়ে ঘুরছেন। মাঝেমধ্যে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানাচ্ছেন। তার নজরকাড়া বাইসাইকেলের আকর্ষণ নৌকা। যেখানে লেখা রয়েছে- মাননীয় প্রধানমন্ত্রীর রংপুরে আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন। আর ওই বাইসাইকেল চালককে ঘিরে ফোনে ছবি তুলছেন আগত লোকজন।এই ব্যক্তির নাম ছাবেদ আলী (৪২)। বুধবার (২ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ ঘিরে রংপুর জিলা স্কুলের সামনে দেখা হয় তার সঙ্গে। কথা বলে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ থেকে বাইসাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর মহাসমাবেশে এসেছেন তিনি।ছাবেদ আলী জানান, নেকমামুদ থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাইসাইকেলে চালিয়ে রংপুর শহরে এসেছেন। রাতে জিলা স্কুলের পাশের ফুটপাতেই সবার সঙ্গে বসে গালগল্প করে সময় কাটিয়েছেন। ভোর হতেই নৌকার পক্ষে স্লোাগান দিয়ে সমাবেশস্থলের আশপাশে বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর আগমনের সংবাদ জানতে পেরে আমি এই ব্যতিক্রম বাইসাইকেলটি তৈরি করেছি। এই বাইসাইকেল নিয়ে গ্রামমের হাটবাজারে গণসংযোগ করেছি। আমি টিপু মুনশি স্যারকে ভালোবাসি। আমি শেখ হাসিনার ভক্ত। নৌকার কর্মী, আওয়ামী লীগের সমর্থক। একারণে প্রধানমন্ত্রীর জনসভায় এসেছি, ভাষণ শুনে তারপর বাড়ি যাব।কথা বলে জানা গেছে, একটা সাধারণ বাইসাইকেলের সাথে আর একটা বাইসাইকেলের বডি যুক্ত করে দ্বিতল বাইসাইকেল তৈরি করেছেন ছাবেদ আলী। তার ওই বাইসাইকেলে ৪টা খুঁটির সাহায্যে মাথার ওপরে বাংলাদেশের পতাকার রঙে একটি নৌকা বসিয়েছেন। নৌকার বৈঠার দুইপ্রান্তে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত নাড়ানো ছবি।ছাবেদ আলী বলেন, আমি প্রধানমন্ত্রীকে আমার এই দোতলা বাইসাইকেল নৌকা দেখাতে চান। দলের লোকজন আমাকে খুব সাধুবাদ জানাচ্ছেন। তারা আমার সঙ্গে ছবিও তুলছে। এটাই আমার আনন্দ। আমার কোনো চাওয়া-পাওয়া নেই।তিনি আরও বলেন, উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের দরকার আছে। আমরা রংপুরের মানুষ অনেক কিছু পেয়েছি। বিভাগ, বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ, গ্যাস, ছয়লেনের মহাসড়কসহ অনেক উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আমরা চাই শেখ হাসিনা আমাদের তিস্তা নদীর ভাঙন রোধসহ বিজ্ঞানসম্মত ভাবে তিস্ত মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেবেন। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হলে রংপুরের মানুষের ভাগ্য বদলে যাবে। এদিকে প্রধানমন্ত্রী মহাসমাবেশকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরী। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।সড়কের প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সমাবেশে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের ৫৮ উপজেলার নেতাকর্মীরা রংপুর জিলা স্কুল অভিমুখে আসতে শুরু করেছেন। বেলা ১২টায় বিভাগীয় এই মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন রংপুরের বধূমাতা, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Read More »

প্রধানমন্ত্রীর জনসভা শুরু, মাঠ উপচে সড়কে নেতাকর্মীরা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর মহাসমাবেশের কার্যক্রম। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।এরপর রংপুর বিভাগের আট জেলা থেকে আগত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখতে শুরু করেন। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যে পুরো রংপুর জুড়ে সাজ সাজ রব। সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তাদের খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী।রংপুরে জিলা স্কুল মাঠে মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ উপচে পড়ে। মাঠের ভেতরের পাশাপাশি হাজার হাজার নেতাকর্মী রংপুর নগরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। মহাসমাবেশ ঘিরে তৈরি হওয়া জন¯্রােত এখন স্লোগানে স্লোগানে মুখরিত। নানা রঙের পোশাক আর বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদার সই করা সফরসূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী আজ দুপুরে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রংপুরে আসবেন প্রধানমন্ত্রী। বেলা ২টায় রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করবে। সেখান থেকে তিনি সড়ক পথে রংপুর সার্কিট হাউসে যাবেন।প্রধানমন্ত্রী দুপুর সোয়া ২টায় সার্কিট হাউসে পৌঁছে সার্কিট হাউসের মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।এরপর বেলা ৩টায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশে রওনা দেবেন তিনি। বিকেল ৫টা ২০ মিনিটে মহাসমাবেশে বক্তব্য শেষ করে তিনি ক্যান্টনমেন্ট হেলিপ্যাডের উদ্দেশে সড়ক পথে রওনা দেবেন। পরে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে মহাসমাবেশে আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দলের প্রেসডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Read More »

বিএসএমএমইউয়ে চালু হলো অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ আগস্ট, ২০২৩ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন ৪৩টি বিভাগের জন্য এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন ১ হাজার ৬৫০ জন রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বৃদ্ধি করা হবে। আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন। এর ফলে একজন রোগী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে http://bsmmu.ac.bd/- গিয়ে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে তার প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক এর পরামর্শ সেবা নিতে পারবেন। পরবর্তীতে অনলাইন পদ্ধতির ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। এর ফলে রোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট অপশন গিয়ে নিজের নাম, বয়স, চিকিৎসার বিভাগ, মোবাইল নম্বর ও এ্যাপয়েন্টমেন্টের সময় উল্লেখ করে সাবমিট দিতে হবে। এখানে রোগীরা পছন্দমত সময় নিতে পারবেন। বিএসএমএমইউয় সূত্র জানায়,রোগী দেখাতে এ্যাপয়েন্টমেন্ট নেয়ার সময়গুলো হলোÑ সকাল ৮:৩০ – ০৯:২৯, সকাল ৯:৩০ মি. – ১০:২৯ মি, সকাল ১০:৩০ মি. – ১১:২৯ মি এবং দুপুর ১২:৩০ মি. – ০১:২৯ মিনিট। আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য বলেন,রোগীদের ভোগান্তি কমাতে এই কার্যক্রম শুরু হওয়ায় সকালে এসে রোগীদের ভীড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হবে না। রোগী সেবার ক্ষেত্রে সুপার স্পেশালাইজড হাসপাতাল এমন জায়গায় যাবে যে রোগীরা বিদেশে যাবে না, সেই আস্থা আমরা তৈরি করবো। সুপার স্পেশালাইজড হাসপাতালে হেলথ ইনফরমেশন সিস্টেম চালু রয়েছে। এটিও এখানে চালু করা হবে।

Read More »