সর্বশেষ
সর্বশেষ

Day: August 6, 2023

নবাগত রংপুর জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিয়ম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের ঐতিহ্যবাহি শতবর্ষী শ্যামাসুন্দরী খাল সম্পূর্ণ দখলমুক্ত করে কাঙ্খিত উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি বলেছেন, রংপুর মহানগরের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও নিষ্কাশন ব্যবস্থাপনায় শ্যামাসুন্দরী খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খালের প্রয়োজনীয়তা আমরা বুঝি। শ্যামাসুন্দরী খালের আধুনিকায়নে আমরা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট অন্যদের নিয়ে কাজ করব। রোববার (৬ আগস্ট) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্সহ জেলা অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, আমার কাছে কেউ দুর্নীতি করে আশ্রয়-প্রশ্রয় পাবে না। এলএ শাখায় অনিয়ম-দুর্নীতির যেসব অভিযোগ পাওয়া গেছে, তা আমরা খতিয়ে দেখছি। যারা দুর্নীতি করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। কেউ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সেটিও দেখা হবে। আমার আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। রংপুরের উন্নয়নের জন্য আমি সবার পরামর্শ ও সহযোগিতা চাই। ডিসি বলেন, জেলার কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণের জন্য কাজ করছি। কেউ যদি ভূমিহীন ও গৃহহীন থাকেন, তাকে বা তাদেরকে আবেদন করতে বলছি। সরকার তাদের জন্য রয়েছে। আমরা ভূমি ও গৃহহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করব। ধাপে ধাপে জেলার ভূমিহীন ও গৃহহীন মানুষের তালিকা করে পর্যায়ক্রমে তাদের সরকারি আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর দেয়া হচ্ছে। এসময় নবাগত এই জেলা প্রশাসক দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে দেশের জন্য, রংপুরের জন্য পেশাগত দায়িত্বপালন করার আকাঙ্খা ব্যক্ত করেন। সভায় আরও বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, মাহবুবুল ইসলাম, মামুন ইসলাম, জয়নাল আবেদীন, রংপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সাবেক সভাপতি মাহবুব রহমান, সাংবাদিক ওয়াদুদ আলী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাব রংপুর এর সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রহমত উল্লাহ অপু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন প্রমুখ।

Read More »

রংপুরে দুঃস্থ উন্নয়ন সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়। গতকাল দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) ডাক্তারপাড়া, গংগাচড়ার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা এর সহযোগিতায় নগরীর ১৭ নং ওয়ার্ডের ভগিবালাপাড়া এলাকায় আলোর সন্ধানে সামাজিক উন্নয়ন কার্যালয়ে শিক্ষার্থীদেও মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতর করেন প্রধান অতিথি সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক ও লায়ন্স ক্লাব অব রংপুর এর প্রেসিডেন্ট লায়ন মোঃ আজাহারুল ইসলাম দুলাল । এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অব্দুল গাফ্ফার, বিশেষ অতিথি ছিলেন দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) গংগাচড়া ডাক্তারপাড়া এর নির্বাহী পরিচাল চাঁন মিঞা, হারাগাছ সামাজিক উন্ন্য়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাট ফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমান, আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগম, সাধারণ সম্পাদক হযরত আলী, ইউসেপ রংপুর আঞ্চলের টিম লিডার সোলায়মান, ব্যাংকার মোঃ অহিদুল ইসলাম, কাউনিয়া টেপামধুপুর যুব সমাজ সামাজিক সংস্থার চেয়ারম্যান রানা, জনস্বাস্থা অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল হোসেন, মঙ্গলদীপ সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Read More »

রংপুর মহানগর ও জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: যুুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েরম মুন্না এবং সহ সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এ,এইচ,এম আইফুলাহ রুবেল এর নিঃশ্বর্ত মুক্তির দাবিতে রংপুর মহানগর ও জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনের বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান বক্তারর বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। আরও বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »