সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তি চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তি চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতাধীন ১০ম গ্রেডের চারটি পদের অবশিষ্ট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন চাকরিপ্রার্থীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মাউশির নিয়োগ-২০২০ চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদ, রংপুরের আয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আঞ্চলিক পরিচালকের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।মাউশির নিয়োগ-২০২০ চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি মো. জোবায়ের আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকারিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের মুখপাত্র লিটন কুমার বিশ্বাস, আকতারা খাতুন, এরশাদ হোসেন, নাজিব হোসেন, সুশান্ত মালাকার, প্রদীপ চন্দ্র রায়, দীপক মোহন্তসহ অন্যান্যরা।

মানববন্ধনে চাকরিপ্রার্থীরা জানান, ২০২০ সালের একই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় মোট ৪ হাজার ৩২টি পদের মধ্যে ইতোমধ্যে ৩ হাজার ৪২২টি পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে অবশিষ্ট ৬১০টি পদের প্রার্থীরা গত ২৫ এপ্রিল ২০২৪ লিখিত পরীক্ষা এবং ৪ মে থেকে ৬ জুন ২০২৪ পর্যন্ত মৌখিক পরীক্ষা সম্পন্ন করলেও দীর্ঘদিন ধরে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন। চাকরিপ্রার্থীদের অভিযোগ, দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রার্থী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পার করে ফেলেছেন।

ফলে তারা চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন। মানববন্ধন থেকে চাকরিপ্রার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—অবশিষ্ট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা, ফলাফল প্রকাশের পর নিয়োগসংক্রান্ত অবশিষ্ট কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করা এবং ফলাফল প্রকাশের অগ্রগতি ও সম্ভাব্য সময় সম্পর্কে সুস্পষ্ট ও স্বচ্ছ তথ্য প্রদান করা। চাকরিপ্রার্থীরা বলেন, “আমরা কোনো বিশেষ অনুকম্পা চাই না।

একই নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের প্রার্থীরা যখন নিয়োগ পেয়ে কর্মরত, তখন আমাদের ৬১০টি পদের ফলাফল দীর্ঘদিন ধরে আটকে থাকার যৌক্তিক কারণ আমরা জানতে চাই। আমরা দ্রুত, স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে এই নিয়োগ প্রক্রিয়ার সমাপ্তি চাই।”তারা আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে মাউশির নিয়োগ-২০২০ চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের সদস্যসহ বিভিন্ন পদের চূড়ান্ত ফলাফল প্রত্যাশী চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 15th September, 2026
4th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:54 PM
আসর4:21 PM
মাগরিব7:02 PM
ইশা8:18 PM