সর্বশেষ
সর্বশেষ

Day: August 8, 2023

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে রংপুরে জেলা যুবলীগের হুইলচেয়ার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় ৯৩ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছে রংপুর জেলা যুবলীগ। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। মহতি এই কার্যক্রমে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সদস্য ওয়াসিমুল বারি শিমু, যুবলীগ নেতা আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, মেরাজুল ইসলাম মেরাজ, আব্দুস সোবহান মিয়া প্রমুখ। এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য এধরণের উদ্যোগকে স্বাগত জানান নেতৃবৃন্দ। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের সেবায় জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।

Read More »

“জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সেপ্টেম্বর থেকেই এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে”-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

“জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সেপ্টেম্বর থেকেই এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে”-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকা: ০৭ আগস্ট, ২০২৩ খ্রি. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম কারণ জরায়ুমুখ ক্যান্সার। এতে আক্রান্তের হার বিশে^ ৪র্থ সর্বোচ্চ এবং দেশে ২য় সর্বোচ্চ। জরায়ু ক্যান্সার বিশে^ প্রায় সাড়ে ৩ লাখ নারী মারা যান যার মধ্যে ৯০ ভাগই ঘটে উন্নয়নশীল দেশে। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১৬ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬,৫৮২ জন নারী বছরে মারা যান। জরায়ুমুখ ক্যান্সার আক্রান্ত রোগী শেষ পর্যায়ে শনাক্ত হন বলে মৃত্যুসংখ্যা বেশি হয়। তবে WHOSAGE এর সর্বশেষ সুপারিশ অনুযায়ী দেশের National Immunization Technical Advisory Group of Experts (NTG) এর সিদ্ধান্ত অনুসারে ১ ডোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান করলে এই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হবে। এজন্য আমরা দেশের ১০-১৪ বছর বয়সী মেয়েদের এই এইচপিভি টিকা দেয়া শুরু করবো। আগামী সেপ্টেম্বর থেকেই এই কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে আমাদের হাতে সাড়ে ২৩ লাখ ভ্যাক্সিন আছে। এগুলো স্কুল পর্যায়ে থেকে দেয়া হবে। প্রথম পর্যায়ে ঢাকায়, ২য় পর্যায়ে চট্টগ্রাম, বরিশালে দেয়া হবে। এরপর সারাদেশে দেয়া হবে। আগামী নভেম্বর মাসে আরো ২০ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে এবং ২০২৪ সালে আরো ৪২ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে”। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। সংবাদ সম্মেলনে কলেরা টিকা প্রদান প্রসঙ্গে মন্ত্রী বলেন, কলেরা রোগের ভ্যাকসিন প্রথম পর্যায়ে ১২ লাখ ডোজ, পরবর্তী পর্যায়ে ২৪ লাখ লোককে ২ ডোজ করে ৪৮ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি বাড়তে যাচ্ছে। গত জুলাই মাসে দেশে ৪৫ হাজার জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, অথচ এই সংখ্যা গত ২০২২ সালে জুলাই মাসে ছিল মাত্র ১৫০০ জন। এ বছর এ পর্যন্ত ৩১৩ জন মানুষ ডেঙ্গুতে মারা গেছে। আক্রান্তও বাড়ছে। আমরা ঢাকায় ৩,০০০টি ডেঙ্গু বেড প্রস্তুত রেখেছিলাম। তার মধ্যে ২,১০০ এর মত ভর্তি হয়ে গেছে। প্রায় ৮০০ বেড খালি থাকলেও ঠিকভাবে মশা কমানো না গেলে ভবিষ্যতে আমাদেরকে আরো বেড প্রস্তুত রাখতে হবে। সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ টিটো মিঞা স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

Read More »

একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৮ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৭তম বৈঠক আজ কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং এ বি তাজুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বর্তমান সরকারের সময় (২০১৯-২০২৩) বীর মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয় এবং তার আওতাধীন সংস্থা/বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন সুযোগ-সুবিধাসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমানে দেশে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত পাঁচ হাজার ‘বীর নিবাস’ তৈরীর কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের ভাতা বৃদ্ধি, দেশে-বিদেশে চিকিৎসা সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বাড়ীর হোল্ডিং ট্যাক্স, গ্যাস ও বিদ্যুৎ বিল মওকুফসহ রেশন সুবিধা দেয়া হয়েছে মর্মে সভায় অবহিত করা হয়। চট্টগ্রামে ৪টি বেইসমেন্টসহ ২৯তলা বিশিষ্ট টাওয়ার-৭১ ও ২টি বেইসমেন্টসহ ১৯তলা বিশিষ্ট জয়বাংলা বাণিজ্যিক ভবন নির্মাণের পাশাপাশি তেজগাঁওস্থ মেটাল প্যাকেজেস লিঃ এর লিজির নিকট পাওনা দুই কোটি টাকা বকেয়া ভাড়া আদায় করা হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করায় কমিটি কর্তৃক মন্ত্রণালয়ের কাজের প্রশংসা করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নের জন্য ‘‘জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ক্যাপসুল লিফট স্থাপন’’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য কমিটির পক্ষ হতে নির্দেশনা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা-ঘাট, ব্রীজ ও স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের জন্য সংসদ সদস্যগণের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহিদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহিদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে আশ্রয়ণের ঘর পাচ্ছে আরও ৬৭৮ পরিবার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলায় পুনর্বাসন কার্যক্রমের আওতায় চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন ৬৭৮ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর। একই সঙ্গে তারাগঞ্জ ও কাউনিয়ার পর এবার বদরগঞ্জ হতে যাচ্ছে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা। সোমবার (৭ আগস্ট) বেলা দেড়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।জেলা প্রশাসক বলেন, চতুর্থ পর্যায়ে বরাদ্দ ১ হাজার ৩৩৮টি গৃহের মধ্যে প্রথম ধাপে ৭৫৮টি পরিবারকে জমিসহ পাকাঘর হন্তান্তর করা হয়। বাকি ঘরগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। বুধবার (৯ আগস্ট) চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৬টি উপজেলায় আরও ৬৭৮টি ঘর হন্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারকি করা হয়েছে।তিনি আরও বলেন, রংপুরের আটটি উপজেলার মধ্যে তারাগঞ্জ ও কাউনিয়া উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। এবার চলমান পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে বদরগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা করা হবে। একই সাথে ৬টি উপজেলায় মোট ৬৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ২ শতক জমির মালিকানাসহ গৃহ হন্তান্তর করবেন প্রধানমন্ত্রীডিসি মোবাশ্বের হাসান বলেন, সদর উপজেলার ৬০টি পরিবার, পীরগঞ্জে ৩৫, পীরগাছায় ৭৫, মিঠাপুকুরে ২৩৩, বদরগঞ্জে ১৫৫ এবং গঙ্গাচড়া উপজেলার ১২০টি পরিবার পাবে মাথা গোঁজার ঠাঁই। গৃহ হন্তান্তরকালে এস উপকারভোগীদের মাঝে ২ শতক জমির কবুলিয়ত দলির, নামজারি খতিয়ান, ডিসিআর ও গৃহ হন্তান্তর সনদ প্রদান করা হবে। সরকারের পাশাপাশি গৃহহীনদের ঘর দেওয়ার এই মহতি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ।জেলা প্রশাসক বলেন, জেলার হালনাগাদ তালিকা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীনের সংখ্যা ৫ হাজার ৬৫১ পরিবার। ইতোমধ্যে ৪ হাজার ৪৮৬ পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট আধা পাকাঘর হন্তান্তর করা হয়েছে। মুজিব শতবর্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান নিয়ে শুরু হওয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।এসময় তিনি বলেন, দেশে একজন মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না, এটি প্রধানমন্ত্রীর ঘোষণা। রংপুর সিটি করপোরেশন এলাকার মধ্যে থাকা ভূমিহীন-গৃহহীনদের পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এছাড়া ইতোমধ্যে যেসব উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে, সেসব উপজেলায় যদি নতুন কাউকে পাওয়া যায় তারও ব্যবস্থা করা হবে। এটি সরকারের একটি চলমান কার্যক্রম।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে প্রমুখ। অন্যদের বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীর, জয়নাল আবেদীন, মাহবুব রহমান হাবু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক প্রমুখ।

Read More »