সর্বশেষ
সর্বশেষ

Day: September 12, 2023

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ওবায়দুল হাসান

সুপ্রিম কোর্ট প্রতিনিধি/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ওবায়দুল হাসান ফাইল ছবি দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পবিত্র ওমরাহ পালন উপলক্ষে দেশের বাইরে থাকাকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে সোমবার (১১ সেপ্টেম্বর) এমন তথ্য জানানো হয়। বলা হয়েছে, সোমবার ১১ থেকে ১৮ সেপ্টেম্বর দেশের বাইরে থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময়কালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে অর্থাৎ আগামী ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অথবা তার যাত্রার তারিখ থেকে পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

Read More »

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২০তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি সাগুপতা ইয়াসমিন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মোঃ আবদুস সোবহান মিয়া, গোলাম কিবরিয়া টিপু এবং মোঃ মহিউদ্দিন বাচ্চু অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে কমিটির পক্ষ হতে শোক প্রকাশ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়। বৈঠকে ১৯তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি এবং মন্ত্রণালয়সহ এর অধীনস্থ সকল দপ্তর ও অধিদপ্তরের মাধ্যমে বিগত ২০০৯ হতে ২০২৩ এর এ পর্যন্ত যে সকল প্রকল্প, কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গৃহীত হয়েছে তার বিবরণ ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, ২০০৯-২০২৩ পর্যন্ত সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় মোট ১৬৭ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। উক্ত সময়ের মধ্যে ১৪৫টি প্রকল্প সমাপ্ত হয়েছে এবং বাকি অন্য প্রকল্পসমুহ বাস্তবায়নাধীন। বাস্তবায়নাধীন প্রকল্পসমুহের কাজ দ্রুত সমাপ্তির জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »