সর্বশেষ
সর্বশেষ

Day: September 20, 2023

সিন্ডিকেট ভাঙতে না পারলে আলুও আমদানি করা হবে- রংপুরে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, কয়েক দিনের মধ্যে সিন্ডিকেট ভাঙতে না পারলে আলু আমদানির জন্য সুপারিশ করা হবে । বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর হাজীরহাট চেয়ারম্যানের মোড় এলাকার আরমান কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।এর আগে অভিযানের সময় অসংগতি পাওয়ায় দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। তারা হলেন- আরমান কোল্ড স্টোরেজের এজিএম রেজাউল করিম লেবু, আলু ব্যবসায়ী রাসেল।ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সফিকুজ্জামান বলেন, কোল্ড স্টোরেজে আলুর দাম ২৭ টাকা নির্ধারণ করে হয়েছে। তারপরও অসাধু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজের কর্মকর্তারা সিন্ডিকেট করে আলুর বাজার অস্থির করছেন। আমরা এসব সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি। আরও ৩/৪ দিন দেখব। এরমধ্যে সিন্ডিকেট ভাঙতে না পারলে সরকারের কাছে ডিমের মতো আলু আমদানিরও সুপারিশ করবো।আরমান কোল্ড স্টোরেজ প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, এখানে রাসেল নামের এক ব্যক্তি নিজের উৎপাদিত আড়াই হাজার বস্তা আলু ও স্থানীয় কৃষকদের সাড়ে ১২ হাজার বস্তাসহ মোট ১৫ হাজার বস্তা আলু নিজের নামে রেখেছেন। এভাবে অন্যের আলু নিজের নামে রেখে সিন্ডিকেট গড়ে তুলেছেন রাসেল। এছাড়া কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ব্যাংক থেকে চার কোটির বেশি টাকা লোন নিয়ে কৃষকদের দিয়েছে। কী উদ্দেশ্যে লোন নিয়ে কৃষকদের দিযয়েছেন তা খতিয়ে দেখতে এবং রাসেল ও কোল্ড স্টোরেজের জিএম রেজাউল করিম লেবুর সিন্ডিকেট বিষযয়ে অধিকতর তদন্তের জন্য তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।সফিকুজ্জামান আরও বলেন, আরমান কোল্ড স্টোরেজে এখনো পর্যাপ্ত আলু মজুত রয়েছে। আলু বের করার সময় আর দেড় থেকে দুই মাস। এ সময়ের মধ্যে আলু বের না করা হলে আলু পচে যাবে। এরপরও সিন্ডিকেট ব্যবসায়ীরা আলু বের না করে মজুতের দিকে ঝুঁকছেন। এ সময় তিনি কোল্ড স্টোরেজ থেকে ২৭ টাকা কেজি দরে আলু কিনতে বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের আহ্বান জানান।অভিযানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলামসহ ভোক্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ১৯৫ বস্তা চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বদরগঞ্জে ট্রাক্টর আটক করে প্রকাশ্যে ১৯৫ বস্তা চাউল ছিনিয়ে নেয়ার অভিযোগে উঠেছে। ১৬দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামিসহ চাউল উদ্ধার করতে পারেনি পুলিশ । এঘটনায় ভুক্তভোগী ওই চাল ব্যবসায়ী মোজাফফর হোসেন ন্যায় বিচার চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলা পুিলশ কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে আবেদনে প্রদান করেন । ভুক্তভোগীর অভিযোগ ও আদালতে দায়ের করা এজাহার সূত্রে জানাগেছে বদরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাহাপুর গ্রমের বাসিন্দা মৃত অফিজ উদ্দিনের ছেলে চাউলমিল চাতাল ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন দীর্ঘদিন যাবত বদরগঞ্জ খাদ্য গোডাউনে চাল সরবরাহ করে আসছে। সম্প্রতি গত ৪ সেপ্টেম্বর দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা এলাকা হইতে দুইটি পাওয়ার ট্রিলারের টলিতে করে ৫০কেজির ১৯৫ বস্তা চাল নিয়ে বদরগঞ্জ খাদ্য গুদামে আসার পথে রাত্রী অনুমান ০৯:০০ ঘটিকার সময় বদরগঞ্জ উপজেলা গেটের সামনে পৌছালে অজ্ঞাত ১৫/২০জন আসামি গাড়ি দুটি অতর্কিত ভাবে আটক করে ড্রাইভারদের হত্যার হুমকি দিয়ে দুই গাড়িতে থাকা ১৯৫ বস্তা চাল লুট করে নিয়ে যায়। এঘটনাকে কেন্দ্র করে বদরগঞ্জ থানায় ভুক্তভোগী মোজাফফর হোসেন বাদী হয়ে এশটি অভিযোগ দায়ের করেন । এ বিষয়ে ভুক্তভোগী মোজাফফর হোসেন জানান , আমি থানা থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেও কোন বিচার পাইনি। আমার একমাত্র ব্যবসার পুঁজি ৪লক্ষ ২৯ হাজার টাকার চাল ছিনিয়ে নেয়ায় আজ আমি সর্বশান্ত হয়ে পরেছি। অবশেষে গত ১১/৯/২৩ইং তারিখে আদালতে এসে মামলা দায়ের করি । যা তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে বদরগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বাদীর দায়ের করা আদালতের আর্জিটি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং যথা সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

Read More »

রংপুরে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটর সাইকেল। বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান জানান, মঙ্গলবার বিকেলে নগরীর ঠিকাদার পাড়া এলাকা থেকে রুবেল ইসলাম নামে এক ব্যক্তির একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। তিনি থানায় মামলা করলে পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রংপুর নগরীর বড় নুরপুর এলাকার আশিকুর রহমান, মোহাম্মদ আলী শেখ, আসাদুল ইসলাম ও গুপ্তপাড়া এলাকার রবিন মিয়া। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। উক্ত চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেনের নির্দেশনায়, এডিসি ও এসি কোতয়ালী জোনের তত্ত্বাবধায়নে, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাতনামা ০৪ জন চোরকে সনাক্ত করণ পূর্বক গ্রেফতার করে।

Read More »