সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

রংপুরে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটর সাইকেল। বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান জানান, মঙ্গলবার বিকেলে নগরীর ঠিকাদার পাড়া এলাকা থেকে রুবেল ইসলাম নামে এক ব্যক্তির একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। তিনি থানায় মামলা করলে পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রংপুর নগরীর বড় নুরপুর এলাকার আশিকুর রহমান, মোহাম্মদ আলী শেখ, আসাদুল ইসলাম ও গুপ্তপাড়া এলাকার রবিন মিয়া। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উক্ত চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেনের নির্দেশনায়, এডিসি ও এসি কোতয়ালী জোনের তত্ত্বাবধায়নে, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাতনামা ০৪ জন চোরকে সনাক্ত করণ পূর্বক গ্রেফতার করে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM