সর্বশেষ
সর্বশেষ

Day: September 21, 2023

বাংলাদেশ-ভিয়েতনাম সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. বাংলাদেশ-ভিয়েতনাম সংসদীয় মৈত্রী গ্রুপের ১ম বৈঠক মো: মুহাম্মদ ফারুক খান এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো: নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাম ফারুক খন্দ: এমপি, আব্দুল মজিদ খান এমপি, মো: হাবিবে মিল্লাত এমপি, নাহিম রাজ্জাক এমপি এবং মৈত্রী গ্রুপের সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি, জুয়েল আরেং এমপি, ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, বাসন্তী চাকমা এমপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি অংশগ্রহণ করেন। মৈত্রীগ্রুপের এ বৈঠকে ভিয়েতনামের সংসদীয় প্রতিনিধিদল আমেরিকার কাছ থেকে স্বাধীনতা অর্জনে বাংলাদেশের জনগণ ও সরকারের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এসময় বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আধুনিক ভিয়েতনামের রূপকার হো-চিমিনকে বৈঠকে উভয় দেশের সংসদীয় প্রতিনিধিদল গভীর শ্রদ্ধায় স্মরণ করেন । সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, বাংলাদেশ-ভিয়েতনাম রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারকরণে দু’দেশের সরকার কাজ করে যাচ্ছে। এসময় তিনি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা স্ব স্ব দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে। ভিয়েতনাম ন্যাশনাল আসেম্বলির মাননীয় প্রেসিডেন্ট ভুওং ডিন হুয়ে বলেন, ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে দু’দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সহজীকরণ হবে। এ সময় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি ও ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলি’র প্রেসিডেন্ট দু’দেশের জনগণ, সরকার ও দলের পক্ষ থেকে একে অপরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। বৈঠকে ভিয়েতনামের সংসদীয় প্রতিনিধিদল সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় সংসদের আইপিএ সেকশনের যুগ্মসচিব, ডিরেক্টরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে নৌকা বাইচ উৎসবে মানুষের ঢল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঘাঘট নদীর বুকে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ। বৈঠার ছন্দে উত্তাল নদীর দুই পাড়। থেমে থেমে হৈ হুল্লোড় আর হাততালি। গ্রাম-বাংলার গান আর মাঝি-মাল্লার ছন্দে অন্যরকম আনন্দের রেশ। লোকে লোকারণ্য হয়ে ওঠে নদীর দুই তীর। নৌকা বাইচ উৎসব ঘিরে শান্ত ঘাঘটে ফেরে প্রাণের উচ্ছ্বাস। বিকেলে এমনই আনন্দঘন পরিবেশে রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড়ের হোসেননগরে ঘাঘট নদীর পাড়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব। হোসেননগর যুব সমাজ এই উৎসবের আয়োজন করে।দুপুর ২টায় নৌকা বাইচ উৎসব শুরু হয়ে শেষ হয় সন্ধ্যায়। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উৎসবে রংপুর, গাইবান্ধা, ময়মনসিংহসহ আশপাশের জেলা থেকে আগত মাঝি-মাল্লাদের ১৬টি দল নৌকা নিয়ে অংশ নেয়।এদিন নৌকা বাইচকে কেন্দ্র করে জমে ওঠে মেলা। এতে হাজারো মানুষের সমাগম হয়। তবে রঙ-বেরঙে সাজানো দৃষ্টিনন্দন নৌকা আর মাঝি-মাল্লাদের সুর নজর কাড়ে দর্শনার্থীদের। আগামীতে আরও বড় পরিসরে নৌকা বাইচ উৎসবের দাবি জানিয়েছেন দর্শনার্থীসহ স্থানীয়রা।এর আগে দুপুর ১২টা থেকে ঘাঘটের দুই পাড়ে মানুষের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর নগরী ছাড়াও আশপাশের উপজেলা এবং অন্যান্য জেলা থেকে আসতে থাকে বিভিন্ন বয়সী মানুষ। বিকেলের আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে ঘাঘটের দুই তীর। নদীর বুকে দাঁড়িয়ে থাকা সড়ক সেতুতেও ছিল মানুষের ঢল। প্রতিযোগীরা বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের তালে তালে কণ্ঠে তোলেন গান। সেতুর ওপরসহ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শকরা মাঝি-মাল্লাদের উৎসাহিত করতে কখনো হাত উঁচিয়ে, কখনো করতালিতে অভিবাদন জানান।নৌকা বাইচ দেখতে দুপুর থেকে নদীর পাড়ে ভিড় করতে থাকা শিশু-কিশোর ও নারী-পুরুষরা প্রতি বছর নৌকা বাইচ উৎসবের আয়োজনের পাশাপাশি ঘাঘটের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।স্থানীয় সংগঠক একেএম সুমন বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডটি আগে তামপাট ইউনিয়ন ছিল। এটি বর্তমানে সিটির বর্ধিত এলাকা। এই ওয়ার্ডসহ আশপাশের ওয়ার্ডগুলোতে বিনোদনের তেমন কোনো জায়গা নেই। প্রতি বছর নৌকা বাইচ বিনোদনপ্রেমীদের মনের খোরাক যোগায়। হাজারো মানুষের ভিড়ে এমন ঐহিত্যবাহী উৎসব দেখতে পেরে আমরা সকলে আনন্দিত।এদিকে আয়োজকরা বলছেন, আগে নদীকে বাঁচানোর উদ্যোগ নিতে হবে। নদী না বাঁচলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হারিয়ে যাবে। হারিয়ে যাবে নদী কেন্দ্রীক ঐতিহ্য, পেশা, জীবন ও প্রকৃতি। দ্রুত তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, আখিরা, করতোয়া ও শ্যামাসুন্দরীসহ সকল নদ-নদী ও খাল খনন, শাসন ও সঠিক পরিচর্যার দাবি জানিয়েছেন তারা।গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে তৃতীয়বারের মতো হোসেননগর যুব সমাজ এই নৌকা বাইচের আয়োজন করেন। আয়োজক কমিটির সভাপতি আবু সাঈদ মোহাম্মদ মাসুদ রানা জানান, ২০২১ সাল থেকে প্রতি বছর ঘাঘটে নৌকা বাইচ হয়ে আসছে। এবার বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও নদীতে খুব বেশি পানি না থাকায় সাড়া মেলেনি। গত ১৫ সেপ্টেম্বর উৎসবের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ছাড়াও বাহিরের তিন জেলার মাঝি-মাল্লাদের নিয়ে ১৬টি দল অংশ নেয়।তিনি আরও জানান, উৎসবে প্রথম স্থান অর্জনকারী বালাসি তুফানের দলকে একটি মোটরসাইকেল, দ্বিতীয় স্থানে থাকা বাংলার বাহাদুর দলকে একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারী দলকে একটি এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়। এছাড়াও চতুর্থ স্থানে থাকা দলকে একটি স্মার্ট ফোন দেওয়া হয়েছে।স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতার বেশি বেশি আয়োজন করা প্রয়োজন। এতে মানুষের মন ভালো থাকবে। আমরা আগামীতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা করব। গত বছরের মতো এ বছরও সিটি কর্পোরেশন থেকে এই আয়োজনে পৃষ্টপোষকতা করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি করছি, নদীকে বাঁচানোর সঙ্গে নদী কেন্দ্রিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে দ্রুত উদ্যোগ নেওয়া হোক।

Read More »

রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় রংপুর চেম্বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি রংপুর রশিদুল হক, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট কমিশনার নাহিদ ফরিদী, কর কমিশনার শাহীন আক্তার হোসেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রংপুর তরিকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবুল কাশেম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নব নির্বাচিত চেয়ারম্যান আকবর আলী।সভায় রংপুরসহ বিভাগের সকল জেলা হতে আগত চেম্বার নেতৃবৃন্দসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্ভাবনা ও সমস্যার কথা শুনে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এবং বাকি সমস্যার সমাধান লিপিবদ্ধ করে খুব দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ^াস প্রদান করেন।এ সময় রংপুর বিভাগের সকল জেলার চেম্বার অব কমার্সের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উইমেন চেম্বার নেতৃবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।

Read More »