সর্বশেষ
সর্বশেষ

Day: November 2, 2023

প্রধানমন্ত্রী চান সাংবাদিকরা লিস্টেড হোক- রংপুরে বিচারপতি

প্রধানমন্ত্রী চান সাংবাদিকরা লিস্টেড হোক- রংপুরে বিচারপতি জালাল উদ্দিন ,রংপুর ঃ বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম বলেছেন, বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে সবচেয়ে উপকৃত হয়েছে সাংবাদিকদের সহায়তায়, প্রচারণার মাধ্যমে বঙ্গবন্ধু তার আন্দোলনকে প্রচার করতেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান সাংবাদিকরা লিস্টেড হোক, তাদের তথ্য প্রেস কাউন্সিলে থাকবে তারা সব কিছু ডিল করবে। তালিকাভূত্তি চলমান প্রক্রিয়া। নিয়োগপত্র ছাড়া কেউ সাংবাদিকদের তালিকাভূক্ত হতে পারবে না। সাংবাদিকদের গ্রাজুয়েট হতে হবে। ৫ বছরের অভিজ্ঞতা থাকলে গ্রাজুয়েট না হলেও চলবে। আমরা এটি চেষ্টা করছি। সারাদেশের মিডিয়া হাউজে চিঠি দিয়েছি। বুধবার দিনব্যাপী রংপুর সার্কিট হাউজে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন। কর্মশালায় হলুদ সাংবাদিকতা বিষয়ে মুল আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কমকার। তিনি বলেন, প্রেস কািউন্সিল ডাটাবেজ করা হচ্ছে। ৩২ জেলার তালিকা পেয়েছি। বাছাই ও তালিকা হবে। কাজ চলছে। প্রথমে আমরা সারা পায়নি। সবাই তালিকার আওতায় আছে কিন্তু সাংবাদিকরা বাহিরে। ইচ্ছেমত লোকদের এরপেশায় আনা হচ্ছে তাদের উপযুক্ততা নাই। প্রকাশনার মধ্যে লিষ্ট নাই, তখন তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রশিক্ষণ কর্মশালায় সাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা তথ্য অফিস সহকারী পরিচালক আলমগীর কবির । এসময় সাগত বক্তৃতায় বলেন, প্রেস কািউন্সিল ডাটাবেজ করা হচ্ছে। সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। আপনারা সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন। সাংবাদিকদের পরিচালনা করা দরকার। ১৯৭৪ সালের ১৪ ফেব্রুযারী প্রেস কাউন্সিল আইন পাশ হয়। এই আইন প্রতিষ্ঠার পর দেশে প্রেসের স্বাধীনতা নিশ্চিতকরণে সংবাদপত্রের মান সংরক্ষন ও উন্নয়ন। এসময় প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা,সাধারণ সম্পাদক মেরিনা লাভলীসহ ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিমের হাত থেকে প্রত্যয়ন পত্র গ্রহণ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Read More »

রংপুরে আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে রংপুর মেডিকেল মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে নগরীর মেডিকেল মোড়ে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শান্তি সমাবেশে রংপুর মহানগর আ’লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদস্য রোজি রহমান, রংপুর মহানগর আওমীলীগের সদস্য নওশাদ রশিদ, নাজমুল করিম ডলার, রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য পারভীন আক্তার, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগম, সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের এই সন্ত্রাস ও নাশকতা, হরতাল , আররোধ প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে।

Read More »

রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় যুব দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি , আলোচনা সভা, ঋণের চেক, গাছের চারা ও ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় রংপুরের কাউনিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কাউনিয়া বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভায় কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা যুবউন্নয় কর্ম কর্তা মোঃ সামসুজ্জামান আজাদ। এ সময় কাউনিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।আলোচনা শেষে সফল সংগঠক হিসেবে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাট ফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন। এয়াড়া বিভিন্ন ক্যাটাগরীতে আত্মকর্মী ২জন ও উদ্যোক্তা ১ জন মোট ৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Read More »