জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি , আলোচনা সভা, ঋণের চেক, গাছের চারা ও ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় রংপুরের কাউনিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কাউনিয়া বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভায় কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা যুবউন্নয় কর্ম কর্তা মোঃ সামসুজ্জামান আজাদ।
এ সময় কাউনিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।আলোচনা শেষে সফল সংগঠক হিসেবে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাট ফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন। এয়াড়া বিভিন্ন ক্যাটাগরীতে আত্মকর্মী ২জন ও উদ্যোক্তা ১ জন মোট ৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।














