সর্বশেষ
সর্বশেষ

Day: November 18, 2023

রংপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে ও রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা (২০২৩- ২০২৪) অধীন সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৮ নভেম্বর) শনিবার সকাল সাড়ে ১১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান (গ্রেড-১) নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের রংপুর বিভাগীয় উপ পরিচালক ফজলুল কবির, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম- বার, পিপিএম- বার, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মেনহাজুল আলম, বিআরটিএ রংপুর বিভাগীয় উপ পরিচালক এডিএম জালাল উদ্দিন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, রংপুর জেলা মটর মালিক সমিতির সড়ক সম্পাদক ফারহান জিহান, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সিঃ সহ সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মানিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুর ১ আসনে আ’লীগ নেতা এ্যাড. রাজুর পক্ষে মনোনয়ন সংগ্রহ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি তুলে আসছিল।

Read More »

জাতীয় পার্টির দুর্গো হিসেবে গড়ে ওঠা রংপুর অঞ্চলের ২২টি আসন কাউকে ছাড় দেয়া হবে না .. প্রেসিডিয়াম সদস্য মোস্তফা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টি আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়ে দেশবাসীর কাছে আর দালাল হিসেবে পরিচিত হতে চায় না বলে মন্তব্য করেছেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা। গতকাল শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর সেন্ট্রাল রোডস্থ জেলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং বিশ্লেষণের জন্য আয়োজিত জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মী সভায় বক্তারা এমন মন্তব্য তুলে ধরেন। নগরীর ৩৩টি ওয়ার্ড ও আট উপজেলা থেকে আসা দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে একজন ছাড়া সকলেই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে মতামত দেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলার আহবায়ক, মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, কয়েকদিন আগে ঢাকায় জাতীয় পার্টির যৌথ সভায় যে আলোচনা হয়েছে তা মাঠ পর্যায়ে অবগত করার জন্য আজকের এই সভা। বিভিন্ন ইউনিটের নেতারা তাদের মতামত তুলে ধরেছেন। প্রেসিডিয়াম সদস্য বলেন, আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অর্থাৎ দলের চেয়ারম্যান জি এম কাদের এর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, তা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তত। এজন্য আন্দোলন অথবা নির্বাচন দুটোর প্রস্ততি নিতে সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। এসময় প্রেসিডিয়াম সদস্য মোস্তফা বলেন, জাতীয় পার্টি দেশবাসীর কাছে আর দালাল হিসেবে পরিচিত হতে চায় না। যদি দালালি করতেই হয়, নির্বাচনে যেতেই হয়, তাহলে পার্টির স্বার্থ আগে বিবেচনা করে ১০০ আসন ও ১০ মন্ত্রনালয় দিতে হবে। জাতীয় পার্টির দুর্গো হিসেবে গড়ে ওঠা রংপুর অঞ্চলের ২২টি আসন কাউকে ছাড় দেয়া হবে না। জাতীয় পার্টিতে বেগম রওশন এরশাদের কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন এই প্রেসিডিয়াম সদস্য। যৌথ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টিও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক ভিপি আলা উদ্দিন মিয়া ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রাজ্জাক । এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না, রংপুর জেলা যুব সংহতির সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক ও পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামসহ আট উপজেলা ও রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

Read More »