সর্বশেষ
সর্বশেষ

Day: December 3, 2023

রংপুর ৪,৫,৬ আসনের ১৫ জনের বৈধ ৪ জনের বাতিল ২ জন স্থগিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাছাই বাছাইয়ের শেষ দিনে রংপুর ৪,৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। রবিবার সকাল থেকে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে বিকেল ৪টা পর্যন্ত এ যাচাইবাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। রংপুর ৪ আসনে নৌকা মার্কার প্রার্থী বানিজ্যমন্ত্রী টিপু মুনশি,৫ আসনে রাশেক রহমান,৬ আসনে স্পীকার শিরিন শারমিনসহ জাতীয় পার্টি ছাড়া অন্যান্য দলের মোট ১৫ জন প্রার্থীকে বৈধ ঘোষনা করে জেলার রিটার্নিং কর্মকর্তা। এদিকে রংপুর ৫ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনসহ আরো একজনের মনোনয়ন স্থগিত ও ৪ জনের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় মনোনয়ন পত্র বাতিল করেন রংপুরের রিটানিং অফিসার মোবাশ্বের হাসান। রংপুরে-৪ আসন ক। বৈধপ্রার্থী ১। টিপু মুনশি, সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগ-আওয়ামী লীগ প্রার্থী। ২ মোস্তফা সেলিম বেঙ্গল, যুগ্ম-মহাসচিব, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটি-জাতীয় পার্টির প্রার্থী। ৩। মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব, বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা- বাংলাদেশ কংগ্রেস প্রার্থী। ৪ মোঃ হাকিবুর রহমান, স্বতন্ত্র-সদস্য, রংপুর জেলা আওয়ামীলীগ। রংপুরে-৫ আসন বৈধ প্রার্থী ১। রাশেক রহমান-যুগ্নু আহবায়ক মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ। ২। আনিসুর রহমান-আহ্বায়ক, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টি। ৩। আব্দুল বাতেন – বিএনএফ। ৪। মোঃ মাহবুবুর রহমান-আহ্বায়ক, বাংলাদেশ কংগ্রেস, মিঠাপুকুর উপজেলা।- ৫। মোঃ আব্দুল হালিম মন্ডল-আহ্বায়ক, কৃষক শ্রমিক জনতা লীগ, মিঠাপুকুর উপজেলা শাখা। ৬। মোঃ এনামুল হক-সদস্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, রংপুর জেলা শাখা। ৭। মোঃ শামীম মিয়া- সহ-সভাপতি, জাকের পার্টি, মিঠাপুকুর উপজেলা শাখা।স্থগিত প্রার্থী ১। মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া-যুগ্ন আহবায়ক, বাংলাদেশ সুপ্রিম পার্টি, মিঠাপুকুর উপজেলা শাখা।- স্বাক্ষর না থাকায়,স্থগিত। ২। জাকির হোসেন সরকার-স্বতন্ত্র- সদস্য মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ।- একটি মামলার তথ্যের সঠিকতা যাচাই এর জন্য স্থগিত। রংপুরে-৬ আসন বৈধ প্রার্থী ী ১। ড. শিরিন শারমিন চৌধুরী- সাবেক সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি। ২। নুরে আলম যাদু মিয়া- সাধারণ সম্পাদক, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির। ৩। হুমায়ুন ইজাজ- সভাপতি, এনপিপি, পীরগঞ্জ উপজেলা শাখা। ৪। মোঃ জাকারিয়া হোসেন-সাংগঠনিক সম্পাদক, (রংপুর বিভাগ) কল্যান পার্টি কেন্দ্রীয় কমিটি।স্থগিত প্রার্থী ২। বেদারুল ইসলাম- সহ-সভাপতি, জাকের পার্টি ছাত্র-ফ্রন্ট, রংপুর জেলা শাখা।- আয়কর রিটার্ন জমা না দেওয়ায় স্থগিত। অবৈধ প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ- স্বতন্ত্র/ সদস্য, পীরগঞ্জ উপজেলা ও রংপুর জেলা আওয়ামী লীগ। ১% ভোটর না মেলায় বাতিল । ২। তাকিয়া জাহান চৌধুরী – স্বতন্ত্র- ১% ভোটার না মেলায় বাতিল। ৩। মোঃ ইকবাল হোসেন লিপ্ত- সদস্য, কেন্দ্রীয় তৃণমূল বিএনপি। মামলার তথ্য গোপনের দায় বাতিল। ৪। মো: মাহবুল আলম, সদস্য, বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটি – ফরম সঠিক ভাবে ফিলাপ না করাই বাতিল।

Read More »

রংপুরে ৫দিন ব্যাপী ট্যুরিস্ট পুলিশের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিনোদন কেন্দ্রগুলোতে ট্যুরিস্টদের নিরাপত্তা জোরাদার করার লক্ষে রংপুরে ট্যুরিস্ট পুলিশের ৫ দিন ব্যাপী ওরিয়েন্টেশন বিশেষ কোর্সের উদ্বোধন করা হয়। গতকাল (৩ ডিসেম্বর) রবিবার বেলা ১২টায় রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার মাল্টিপারপাস হলরুমে টুরিস্ট পুলিশ রংপুর রিজিয়ন এর আয়োজনে কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশ হেডকোয়াটার এর অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) মোঃ আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) বাসুদেব বনিক। সভায় স্বগত বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার শামিমা পারভিন ও সহকারী পুলিশ সুপার তোতা মিয়া। অনলাইনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়াটার থেকে সংযুক্ত ছিলেন রাজশাহী – রংপুর ডিভিশনের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়াটার এর পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ট্যুরিস্ট পুলিশ রংপুর জোনের পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান । ৫ দিন ব্যাপী বিশেষ এই কোর্সে ট্যুরিস্ট পুলিশের ১৯ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

Read More »

রংপুরে বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। রংপুর নগরীর ২৭ নং ওয়ার্ডের বাবুপাড়া হুদা ক্যাম্পের বাসিন্দা পান দোকানদার জসিমের ছেলে ফয়সাল (২৪) গত ২০২২ সালের ১লা ডিসেম্বর মাসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। তার চিকিৎসার পিছনে জসিম তার দোকানসহ সকল সম্বল হারিয়ে পরিবার নিয়ে অতিকষ্টে দিনযাপন করছে। শনিবার নগরীর আলমনগর বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের মাসিক সভায় জসিমকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাবুপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রবিউল ইসলাম সাগর, সহ-সভাপতি নাসির খান, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, যুগ্ম সম্পাদক রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাইম আক্তার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, সাধারন সদস্য আরমান আলী, শমসের আলী, আব্দুল খালেক প্রমূখ। এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ বলেন, আমরা আবেদন পেয়ে ক্লাবের মাসিক সভায় বিস্তারিত আলোচনা করে জসিমকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমাদের সাধ্য অনুযায়ী আর্থিক সাহায্য প্রদান করা হয় এবং আমাদের সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Read More »

রংপুরে প্রতিবন্ধী দিবস পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” প্রতিপাদ্য এর সঙ্গে সঙ্গতি রেখে রংপুরে ৩২তম আন্তর্জাতীক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ পালন করা হয়। রবিবার (৩ ডিসেম্বর) সকালে নগরীর জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর রংপুরের আয়োজনে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, অতিরিক্ত সিভিল সার্জন আখতারুজ্জামান প্রমূখ। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (অ:দা:) মোশারফ হোসেন।অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা, আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়।

Read More »

‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৩ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানসুল করিম বাসসকে বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাসান মাহমুদ আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।’ এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও কপ২৮ উচ্চ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। এ পুরস্কার জলবায়ুর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ কণ্ঠস্বর ও বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের পক্ষে তাঁর সোচ্চার নেতৃত্বের স্বীকৃতি। গত ১ ডিসেম্বর দুবাইতে কপ২৮-এর ফাঁকে একটি উচ্চ-স্তরের প্যানেল চলাকালে আইওএম ও জাতিসংঘ সিস্টেম সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি এই পুরস্কার প্রদান করে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস ও আইওএম-এর মহাপরিচালক অ্যামি পোপ উচ্চ-পর্যায়ের প্যানেলটির সহ-আয়োজক ছিলেন। ইউএনজিএ৭৮ ক্লাইমেট মোবিলিটি সামিট চলাকালে প্রধানমন্ত্রী জলবায়ুজনিত অভিবাসন ও বাস্তুচ্যূতির দিকে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। পুরস্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জলবায়ু গতিশীলতা ও উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বতসোয়ানা, সুরিনাম ও পালাউ এ পুরস্কার পেয়েছে। গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি জাতিসংঘের ব্যবস্থা, আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা ও উন্নয়ন অর্থ সংস্থাগুলোর সহযোগিতায় জলবায়ু গতিশীলতা মোকাবেলায় সহযোগিতামূলক ও টেকসই সমাধানের জন্য কাজ করে। কপ২৭ চলাকালে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার হিসেবে আফ্রিকার পাঁচজন রাষ্ট্র এবং সরকার প্রধানকে পুরস্কার দেওয়া হয়।

Read More »

দেশের ৮শ’র বেশি বিশেষজ্ঞসহ জনগণ নতুন কারিকুলাম প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন : শিক্ষামন্ত্রী

দেশের ৮শ’র বেশি বিশেষজ্ঞসহ জনগণ নতুন কারিকুলাম প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন : শিক্ষামন্ত্রী ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৩খৃ.: শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, দেশের ৮শ’র বেশি বিশেষজ্ঞ নতুন শিক্ষাক্রম তৈরীর জন্য কারিকুলাম প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, সবাইকে কোনও না কোনভাবে এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওয়েবসাইটে রেখে জনগণের মতামত, পরামর্শ নেওয়া হয়েছে, সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। সবশেষে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে, কিছু পরামর্শসহ তিনি তাতে অনুমোদন দিয়েছেন। আজ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস উন্নয়নে দেশের ১৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ লাখ নির্বাচিত বই (পাঠ্যপুস্তক ছাড়া) বিতরণ কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে আমরা পাইলটিং করেছি। তারপর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। বইগুলোকে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, আমরা মনে করি এ বইগুলো আরও পরিশীলন, পরিমার্জনের সুযোগ রয়েছে। সে জন্য সকলের পরামর্শ গ্রহণ করছি। তিনি বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী শিক্ষাক্রমের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তার সঙ্গে এখন তো নির্বাচনের সময়। তারা ইস্যু তৈরি করার চেষ্টা করেছেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

Read More »

গণভবনে গিয়ে শোকজ পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান অনুষ্ঠানে যাওয়ায় শোকজ নোটিশ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাঁচজন চিকিৎসক। তাদের গত ২৭ নভেম্বর এ নোটিশ দেওয়া হয়। নোটিশে তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে তার কারণ দর্শাতে বলা হয়েছে। জানা গেছে, গত ২৬ নভেম্বর সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সকল প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই দিন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর ডাক পড়েছিল। জানা গেছে, গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় যোগদান করতে গিয়েছিলেন ক্ষমতাসীন দলের চিকিৎসক নেতা বিএসএমএমইউর অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুসহ পাঁচজন চিকিৎসক। বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই পাঁচ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন এবং পরদিন ২৭ নভেম্বর তাদের কারণ দর্শানোর নোটিশ দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, আপনি দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। গত ২৬ নভেম্বর আপনাকে কর্মস্থলে পাওয়া যায়নি। যা দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ এর ২(চ) এবং ৫(ছ) ধারা পরিপন্থি। সে কারণে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তার কারণ দর্শিয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে নিম্ম স্বাক্ষরকারীর কাছে জবাব প্রদানের অনুরোধ করা হলো। যাদের নোটিশ দেওয়া হয় তারা হলেন বিএসএমএমইউ’র সাবেক প্রক্টর ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. হাদিউজ্জামান সেলিম, ইউরোলজি বিভাগের ডা. রেজওয়ানুল হক রাব্বানী ও অর্থোডনটিক্স বিভাগের যা. মাহফুজুর রহমান উজ্জল। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডা. হাদিউজ্জামান সেলিম বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে মনোনয়নপত্র কিনেছি। যারা প্রাথী তাদের মনোনয়ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেদিন আমিও গণভবনে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো বিষয়টি অবগত ছিলেন না। তাই তারা নোটিশ দিয়েছেন, আমার জানিয়ে যাওয়া উচিৎ ছিল। অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ কোনো কথা বলতে রাজি হননি। অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু ফোন রিসিভ করেননি।

Read More »